Tuesday, July 28Welcome khabarica24 Online

বিজ্ঞান-প্রযুক্তি

সুইচ অন করলেই উড়বে গাড়ি

সুইচ অন করলেই উড়বে গাড়ি

আন্তর্জাতিক, বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়া ভিত্তিক একটি কোম্পানি উড়ন্ত কারের নকশা প্রকাশ করেছে। বৃহস্পতিবার নকশা প্রকাশ করে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ২০২০ সালের মধ্যে উড়ন্ত কারটি প্রস্তুত করা হবে। এর আনুমানিক মূল্য হবে প্রায় ১ মিলিয়ন ডলারের বেশি।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, উড়ন্ত কারটি দেখতে অনেকটা সাধারণ কারের মতোই হবে। টপ মার্কুইজ মোনাকোর সঙ্গে এর অনেকটাই মিল থাকবে। রাস্তায় কারের মতো করে চালানোর সুবিধার পাশাপাশি সুইচ অন করার মাত্র তিন মিনিটের মধ্যে এটি উড়তে পারবে। কোম্পানিটি বেশ কয়েকটি উড়ন্ত যানবাহন তৈরি করছে। যেগুলোর মূল্য ১.২ মিলিয়ন থেকে ১.৫ মিলিয়ন ইউরো। উড়ন্ত এই কারের উড্ডয়নের জন্য বিমানবন্দর কিংবা সরকার অনুমোদিত এলাকার প্রয়োজন হবে। সেক্ষেত্রে চালককে পাইলট হওয়ার পাশাপাশি লাইসেন্সধারী হতে হবে বলে জানিয়েছেন এরোমোবিলের চীফ কমিউনিকেশন্সের কর্মকর্তা স্টিফেন ভাদোকস। এরোমোবিলের ...
‘কলেজ পড়ুয়া আহানাফ আবিদ আম উৎপাদন ও বিক্রয় কার্যক্রমে অত্যন্ত খুশি’

‘কলেজ পড়ুয়া আহানাফ আবিদ আম উৎপাদন ও বিক্রয় কার্যক্রমে অত্যন্ত খুশি’

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
নজরুল ইসলাম তোফা: ফাল্গুনের শুরুতেই আকাশে বাতাসে আমের মুকুলের মৌ-মৌ গন্ধে প্রকৃতির ভারসাম্য এক আলাদা রূপে বিরাজ করে। রাজশাহী অঞ্চলে দেখা মেলে গাছে গাছে বিভিন্ন প্রজাতির আমের মুকুল। মুকলিত আমের বাগানে দৃষ্টি দিলে চোখ জড়িয়ে যায় এমন আবহে। বাগানের সারি সারি আম গাছ সত্যিই এক নান্দনিক পরিবেশ সৃষ্টি করে, উত্তরাঞ্চলের জনপদ হয়ে উঠে রাজশাহীবাসীর আড্ডা দেয়ার প্রান কেন্দ্র। আসলেই মালিকদের আম বাগান প্রকৃতির রূপ বৈচিত্র্যের এক শৈল্পিকতায় নরম ছায়া ছড়িয়ে দেয়। শৈল্পিক শোভা বর্ধনে এমন ছায়া শুনিবিড় অঞ্চলে আমের মুকুল বা আম বিষয়ক অতি প্রাচীন এক ইতিহাস রয়েছে। তাই ইতিহাসের সাক্ষী স্বরূপ, আম প্রধান রাজশাহী শহরকে সৌন্দর্য্য বর্ধনে তিনটি কাঁচা-পাকা আম দিয়ে নির্মিত হয় রড সিমেন্টের ভাস্কর্য। এমন সৌন্দর্য্য রাজশাহী শহরের উত্তরে নওগাঁ রোড ও পূর্ব পশ্চিম আর একটি রোড রয়েছে বিধায় নামটি দিয়েছে 'আম চত্বর'। এক যুব...
ফেইসবুক বন্ধ প্রশ্নই আসে না : তারানা

ফেইসবুক বন্ধ প্রশ্নই আসে না : তারানা

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
খবরিকা ডেক্সঃ ফেইসবুক বন্ধ করা সমীচীন হবে না বলে মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রাতে ফেইসবুক বন্ধ করতে মন্ত্রিপরিষদ বিভাগের চাওয়া নিয়ে তুমুল আলোচনার মধ্যে গতকাল মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, বিভ্রান্তি দূর করতে সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ফেইসবুক বন্ধ হচ্ছে না। খবর বিডিনিউজের। ফেইসবুক বন্ধ করার প্রশ্নই উঠে না। বিষয়টি বিবেচিতও হয়নি। দেশের তরুণদের ‘মঙ্গলের স্বার্থে’ মধ্যরাত থেকে ছয় ঘণ্টা ফেইসবুক বন্ধ রাখা যায় কি না, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি টেলিযোগাযোগ বিভাগে চিঠি আসে। টেলিযোগাযোগ বিভাগ তখন মতামত জানতে চায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কাছে। বিটিআরসি তখন জানায়, কারিগরি সীমাবদ্ধতার কারণে নির্দিষ্ট বয়সীদের কারণে শুধু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট কোনো সময় ফেইসবুক বন্ধ করা সম্ভবপর ন...
মাত্র সাড়ে ১৬ হাজার টাকায় মিলছে নতুন ল্যাপটপ

মাত্র সাড়ে ১৬ হাজার টাকায় মিলছে নতুন ল্যাপটপ

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের বাজারে ‘জেড এয়ার’ নামে নতুন ল্যাপটপ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড ‘আই-লাইফ’। আর এটি বাজারজাত করছে সুরভী এন্টারপ্রাইজ লিমিটেড।দুবাই থেকে সরাসরি আমদানি করা ইন্টেল কোয়াডকোর প্রসেসর ও আসল উইন্ডোজ-১০ সমৃদ্ধ এ ল্যাপটপটি মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সহজে বহনযোগ্য ল্যাপটপটির ওজন মাত্র ১.২৫ কেজি। ‘জেড এয়ার’ নামের এই ল্যাপটপে রয়েছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি। ফলে ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই ল্যাপটপ একটানা ৮ ঘণ্টা চালানো যাবে। সব ধরনের কাজও করা যাবে। এতে রয়েছে ২ জিবি র্যা ম, ৩২ জিবি এসএসডি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটির আকর্ষণীয় দিক হচ্ছে বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্পেস ব্যবহারের সুবিধা। ল্যাপটপটিতে রয়েছে ২টি ইউএসবি পোর্ট টু, এইচডিএমআই ও মাইক্রো এসডি কার্ড পোর্ট। এতে এক্সটার্নাল হার্ডডিস্ক, পেনড্রাইভও ব্যবহার করা যাবে। গ্রে, সিলভ...
সেকেন্ডে ৬০ সিনেমা ডাউনলোড ক্ষমতার ওয়াই-ফাই

সেকেন্ডে ৬০ সিনেমা ডাউনলোড ক্ষমতার ওয়াই-ফাই

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :বর্তমানে ব্রিটেনে সবচেয়ে দ্রুতগতির যে ওয়াই-ফাই রয়েছে, তার চেয়ে আরও ৪০০ গুণ বেশি দ্রুতগতির ওয়াই-ফাই উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। নতুন এই ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেমে ডিভাইসে ডাটা পৌঁছাতে আলোকরশ্মির মতো ইনফ্রারেড ব্যবহৃত হয়েছে এবং বেশি ব্যবহারকারীতেও এটি ধীরগতির হবে না। যুক্তরাজ্যের ইন্ডোভেন ইউটিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা এই সুপার ফার্স্ট ওয়্যারলেস ইন্টারনেট উদ্ভাবন করেছেন, যার বিস্ময়কর ডাউনলোড গতি সেকেন্ডে ৪২ জিবি। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৬০টি সিনেমা ডাউলোড করার মতো দ্রুতগতির। এই সিস্টেমটি খুবই সহজ এবং সাশ্রয়ী সেটআপ সুবিধার। সকল প্রকার ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে মানানসই আধুনিক এই নেটওয়ার্ক ব্যবস্থা। যেহেতু প্রতিটি ডিভাইসের নিজস্ব নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আছে, তাই যখন এই নেটওয়ার্কে একাধিক ব্যবহারকারী থাকবে তখন গতি হ্রাস পাবে না। এছাড়াও এই মিতব্যয়ী নেটওয়ার্ক ব্যবস...
জিপি মিউজিকে ‘ভালোবাসার বাংলাদেশ’

জিপি মিউজিকে ‘ভালোবাসার বাংলাদেশ’

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
নিউজ,ডেস্ক : জিপি মিউজিকে প্রতিশ্রুতিশীল শিল্পী বুশরা শাহরিয়ারের ‘ভালোবাসার বাংলাদেশ’ গানটির ভিডিও ও অডিও  মঙ্গলবার উন্মোচন করেছে গ্রামীণফোন। শুধুমাত্র গ্রামীণফোনের জিপি মিউজিক প্ল্যাটফর্মেই গানটির অডিও ও ভিডিও সংস্করণ পাওয়া যাবে। সঙ্গীতপ্রেমীদের জন্য গানটির ভিডিও নিয়ে এসেছে ইউরো কোলা এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা নোমান রবিন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণফোনের সিইও পিটার ফারবার্গ, সিএমও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, ইউরো কোলা , ডায়মন্ড ওয়ার্ল্ড, রেড অরেঞ্জ মিডিয়া ও কমিউনিকেশনের প্রতিনিধিরা, জুয়াও পেদ্রো প্রেসিপি এবং অন্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী মু...
বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি

বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
  বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : প্রাণনাশের সর্বোচ্চ চেষ্টা ঠেকাতে সক্ষম এমন আধুনিক ও সর্বোচ্চ নিরাপদ গাড়ি হিসেবে পরিচিত ‘ক্যাডিলাক ওয়ান’ বা ‘দ্য বিস্ট’ এর নতুন মডেল তৈরি করা হয়েছে। এটি খুব শিগগির মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল গাড়ি হিসেবে ব্যবহার হবে। প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে যে মডেলের ‘দ্য বিস্ট’ ব্যবহার করছেন ট্রাম্প, তারই আরেকটি নতুন মডেল তৈরি করা হয়েছে। যা বর্তমানটির মতো সিলভার-ব্লাক রঙের। নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস, হোয়াইস হাউসে তা পাঠানোর আগে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ ধরনের ১২টি গাড়ি ব্যবহার করে থাকেন, যা বিশ্বজুড়ে তাদের সফরের আগে পাঠানো হয়ে থাকে। তর্কসাপেক্ষে সবচেয়ে নিরাপদ গাড়ি বলা হয়ে থাকে ‘দ্য বিস্ট’কে। চলুন জেনে নেওয়া যাক, কী কী সুবিধা রয়েছে এ গাড়ির। ৮ টন ওজনের এ গাড়িতে ব্যবহৃত হয়েছে ৮ ইঞ...
ইন্টারনেটের দাম কমছে

ইন্টারনেটের দাম কমছে

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
খবরিকা ডেক্সঃ গতি বাড়িয়ে ইন্টারনেটের দাম কমানোর পক্ষে কাজ করছে সরকার। দাম পুনঃনির্ধারণের ঘোষণা আসতে পারে দু-একদিনের মধ্যেই। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট একটি মূল্য থাকবে। গ্রাহক এবং ব্যবসায়ী কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকটিকে প্রাধান্য দেয়া হচ্ছে। বুধবার (১ মার্চ) পটুয়াখালীর কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন শেষে একথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সারাদেশে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগের মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া ও গতি বাড়ানোর জন্য কাজ শেষ পর্যায়ে। তথ্যপ্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্ম যাতে দ্রুতগতির ইন্টারনেট সেবা পায় সেটা নিশ্চিত করা হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ...