বছরের প্রথম দিনই মীরসরাইতে বই উৎসব
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাইয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই সারা দেশে এক যোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। উপজেলার প্রতিটি মাধ্যমিক, প্রাথমিক ও দাখিল মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার মীরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরসরাই মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আবুতোরব বহুমূখী উচ্চ বিদ্যালয়, পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয়, আবু তোরাব ফাজিল মাদ্রাসা, খেয়াহাট নুরিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ব্যাপক আয়োজনে বই উৎসব ও আলোচনা সভা করা হয়েছে।
মীরসরাই মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন সভাপতিত্বে এবং ক্রিড়া শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা হুমায়ুন কবির খান। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যায়ের শিক্ষক, হোসাইন সবুজ, খালেদা আক্তার, রাফিয়া বেগ...







