Wednesday, November 4Welcome khabarica24 Online

প্রথম পাতা

মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে অজগর

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসেছে ৮ফুট লম্বা এক অজগর সাপ। রবিবার (২০ আগষ্ট) সকালে মীরসরাই পৌরসভার সাহাব গ্রাম এলাকার স্থানীয় কয়েকজন কিশোর প্রথম দেখতে পায় অজগরটিকে। খবর পেয়ে মীরসরাইয়ের এক সংবাদকর্মী সাপটিকে সেখান থেকে উদ্ধার করে মীরসরাই থানা হেফাজতে দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে মীরসরাইয়ের গোভনীয়া বিটের গভীর পাহাড়ে অবমুক্ত করেন। প্রতক্ষ্যদর্শী ফরহাদ হোসেন জানায়, রবিবার সকালে তারা খেলতে গিয়ে একটি গাছের মগঢালে অজগরটি দেখতে পায়। পরে তারা অজগরটিকে গাছ থেকে নামিয়ে আনে। এ ব্যাপারে গোভনীয়া বিট অফিসার মো. গোলাম কবির জানান, পাহাড়ে খাদ্যের অভাব ও তাদের বিচরণ ক্ষেত নষ্ট হয়ে যাওয়াতে প্রায়শই লোকালয়ে অজগর চলে আসে। গত কয়েক মাসে মীরসরাইয়ে এনিয়ে ৪টি অজগর মানুষের হাতে ধরা পড়েছে। উল্লেখ্য, মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গত দুই বছরে প্রায় ১৭-১৮টি অজগর সাপ লোকালয়ে এসে মানুষ...
ঢাকার দিকে ধেয়ে আসছে বন্যা

ঢাকার দিকে ধেয়ে আসছে বন্যা

জাতীয়, প্রথম পাতা, স্লাইড
খবরিকা ডেক্সঃ সারাদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এতে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বন্যা। সারাদেশে বন্যায় এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন। এছাড়া ঢাকাসহ আরও ৯টি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের দুর্ভোগ ও রোগবালাই। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের পানির সঙ্কট দেখা দিয়েছে। এরই মধ্যে কুড়িগ্রাম ও দিনাজপুরের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেশের ছোট-বড় ২৭টি নদীর পানি এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বাঁধ, উঁচু সড়ক, আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। এর মধ্যে খাদ্য সঙ্কটে পড়েছেন বানভাসীরা। অনেকের ঘরে খাবার থাকলেও তা রান্না করে খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না তারা। পরিস্থিতি এভাবে চলতে থাকলে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি উজ...
আবুতোরাব বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত,নিজাম উদ্দিন সহ-সভাপতি, দিদার সাধারণ সম্পাদক নির্বাচিত

আবুতোরাব বাজার কমিটি নির্বাচন অনুষ্ঠিত,নিজাম উদ্দিন সহ-সভাপতি, দিদার সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলার ঐতিয্যবাহী প্রাচীনতম বাজার আবুতোরাব বাজার পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে নিজাম উদ্দিন ভূঁইয়া সহ-সভাপতি ও দিদারুল আলম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ও রিটার্নি কর্মকর্তার দায়িত্ব পালন করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। সহকারী র্নিাচন কমিশনার হলেন মফিজ উদ্দিন মাস্টার, হালিম উল্লাহ ও ইউপি সদস্য মহিউদ্দিন। নির্বাচন পরিদর্শক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগে...

নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণ বরণ- (ভিডিও সহ)

প্রথম পাতা, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান বৃহস্প্রতিবার ( ১০ আগষ্ট) দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রফিক উদ্দিন এর সভাপতিত্বে ও অধ্যাপক জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মন্ত্রীপুত্র ইঞ্জিনিয়ার মাহবুব-উর রহমান রুহেল। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাষ্টমস এসোসিয়েশান ( বাকাএব ) এর সাবেক সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ১৫ নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সরকারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম টিপু, উত্তর জেল...
বারইয়ারহাট পৌরসভায় ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা-( ভিডিও সহ)

বারইয়ারহাট পৌরসভায় ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা-( ভিডিও সহ)

প্রথম পাতা, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগষ্ট) সকালে পৌরসভা চত্ত্বরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সিডিএ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন। অনুষ্ঠানে মেয়র ভিপি নিজাম উদ্দিন আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরে জন্য ৩৮ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫শত ৭৭ টাকার প্রস্তাবিত বাজেট পাঠ করে শোনান। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো: নুরুল করিমের উপস্থাপনায় মেয়র মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন সওদাগর, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, প...
সদ্য যোগদানকৃত ইউএনও সাইফুল কবিরের সাথে মীরসরাই প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সদ্য যোগদানকৃত ইউএনও সাইফুল কবিরের সাথে মীরসরাই প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ সদ্য যোগদানকৃত মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সাথে ৭ আগষ্ট বিকাল ৩টায় সৌজন্য সাক্ষাত করেন মীরসরাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও আজাদী পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি রণজিত ধর, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রাজিব মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ, প্রচার সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি এম নাছির উদ্দিন, প্রকাশনা সম্পাদক ও দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, সাহিত্য সম্পাদক ও দৈনিক জনতা প্রতিনিধি শরীফ উদ্দিন শিবলু, তথ্য ও প্রযুক্তি স...

আগামীকাল সোমবার চন্দ্রগ্রহণ, গ্রহণের সময় ভুলেও এই ৫টি কাজ করবেন না

প্রথম পাতা, সারা-দেশ, সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেক্সঃ সোমবার রাত ১০.৪২-এ শুরু হবে গ্রহণ। শেষ হবে রাত ১২.৩৮-এ। মোট ১ ঘণ্টা ৫৬ মিনিট গ্রহণ চলবে। একটি ভারতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধের পর থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই ছ’টি কাজ করলে ক্ষতি হতে পারে। ►শাস্ত্রমতে, গ্রহণের দিন সন্ধের পরে শরীরে তেল মালিশ করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ►স্বামী-স্ত্রীকে সংযম রাখতে হবে। শাস্ত্র মতে, গ্রহণের সময়ে মিলনের যে সন্তান গর্ভে আসবে, তার স্বভাব, চরিত্র ভাল হয় না। ►গ্রহণের সময়ে গর্ভবতী মহিলাদের বাইরে বেরনো উচিত নয়। কারণ, গ্রহণের সময় পরিবেশে ক্ষতিকারক তরঙ্গ সক্রিয় থাকে। এর ফলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে। ►গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণের পরে খাওয়া উচিত নয়। খাবার রান্না করা থাকলে গ্রহণের সময়ে তাতে তুলসি পাতা ছড়িয়ে দিন। তাহলে গ্রহণের ক্ষতিকারক প্রভাব খাবারে পড়বে না। ►সুস্থ মানুষদের সন্ধের পরে ঘুমনো উচিত নয়।...

মীরসরাইয়ে গান নৃত্যে আবৃত্তিতে প্রবালের বর্ষা উৎসব

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ে শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাল’ এর উদ্যোগে গান, নৃত্য ও আবৃত্তিতে বর্ষা উৎসব উদ্যাপিত হয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) বিকালে মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মাষ্টার এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় শতাধিক শিল্পীর অংশগ্রহনে বর্ষা উৎসব উদ্যাপন করা হয়। প্রথমে দলীয় সংগীত ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা’ দেশাত্ববোধক গান ও ‘সোনার তরী’ কবিতাটি আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর ‘একটুকু ছোঁয়া লাগে’ গানটি পরিবেশন করে জারিন তাসনিম শৈলী। রিপার কণ্ঠে ‘আলো আমার আলো’, মোহনার কণ্ঠে ‘সাগরের তীর থেকে’, অর্ণার কণ্ঠে ‘মায়ের দেয়া মোটা কাপড়’ গানগুলো পরিবেশন করা হয়। এরপর ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের তালে নৃত্যশিল্পী মৌনতা দেবী জুঁইর নৃত্য সকলকে মুগ্ধ করে। এরপর বিশিষ্ট সংগীতশিল্পী নুর ইসলাম গেয়ে শোনান ‘শা...