Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

রাজনৈতিক অস্থিরতায় কমেছে পাসের হার-জিপিএ

রাজনৈতিক অস্থিরতায় কমেছে পাসের হার-জিপিএ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের কপি হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৯.৯০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮.৩৩ শতাংশ। কমেছে ৯.৯০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন। কমেছে ২৭৭০৮ জন।রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।এরপর তিনি সাংবাদিকদের বলেন, এবার ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯.৯০ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন। মোট ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ক...
সহিংসতা না চালালে পাসের হার আরো বাড়ত

সহিংসতা না চালালে পাসের হার আরো বাড়ত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরীক্ষার সময় বাংলাদেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এটি ছিল মনুষ্য সৃষ্ট। বিএনপি-জামায়াত সহিংস কর্মকাণ্ড না চালালে পাসের হার আরো বাড়ত। রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসির ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। ফল হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এসময় ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিকী, রাজশাহী বোর্ডের প্রফেসর ড. মো. আবুল হায়াত, কুমিল্লা বোর্ডের প্রফেসর ইন্দ্রভূষণ ভৌমিক, যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, বরিশাল বোর্ডের চেয়ারম্যান, ড. মো. জিয়াউল হক, সিলেট বোর্ডের চেয়ারপারসন মমতাজ শাহীন, দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হ...
জামিনে মুক্তি পেলেন দুদু

জামিনে মুক্তি পেলেন দুদু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নাশকতার মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, ছয় মাসের বেশি সময় কারাভোগের পর কাশিমপুর কারাগার-২ থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি ছাড়া পান।গাজীপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে দুদুকে মুক্তি দেওয়া হয়।বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে পুলিশ। এরপর নাশকতার ১৭টি মামলায় তাকে গেপ্তার দেখানো হয়।এর মধ্যে ৮টি মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান দুদু। গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ এসব মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও দুদুর জামিন বহাল থাকায় শুক্রবার তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।...
সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না : বিএনপি

সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না : বিএনপি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার কোনো কিছুই সামাল দিতে পারছে না। দেশের কোনো শ্রেণীর মানুষই এদের প্রতি খুশি নয়। শুধু খুশি ৫ শতাংশ মানুষ। যারা এ সরকারকে ভোট দিয়েছে। বাকি ৯৫ শতাংশ মানুষই এ সরকারকে আর দেখতে চায় না।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ঝেড়ে কাশার সময় হয়েছে। ইনিয়ে-বিনিয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সরাসরি বলুন; শাসক দলের মন্ত্রী-এমপি ও লোকেরা আপনাদের নির্যাতন করছে। সম্পত্তি দখল করছে। মেয়েদের ধর্ষণ করছে।আসাদুজ্জামান রিপন বলেন, পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গতকাল (বৃহস্পতিবার) বলেছে; দেশের বিভিন্ন স্থানে শাসক দলের লোকেরা তাদের সম্পত্তি দখল করছে। তাদের মেয়েদের ধর্ষ...
টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টিম এ ইয়াবা উদ্ধার করে।আজ সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া নতুন ট্রানজিট ঘাট সংলগ্ন দক্ষিণ এলাকার অভিযানে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্লাস্টিকের প্যাকেটটি উদ্ধার করে গণনা চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।উদ্ধার ইয়াবার সঙ্গে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।...
আজ থেকে কমতে পারে টানা বৃষ্টি

আজ থেকে কমতে পারে টানা বৃষ্টি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ঘূর্ণিঝড় কোমেন ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে জনজীবন থমকে যাবার উপক্রম হচ্ছে। কোমেনের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তা আজ থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় কোমেন এখনো বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থান করছে এবং এটি 'ভূ-নিম্নচাপ' আকারে এখন নোয়াখালী থেকে ক্রমে খুলনার দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর সাথে এই ভূ-নিম্নচাপ মিলে যাওয়াতেই বাংলাদেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলীয় জেলাগুলোর মানুষ দেখতে পাচ্ছে অবিরাম বৃষ্টিপাত।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে যে অবিরাম বর্ষণ হচ্ছে তা আজ হয়তো কমে আসবে এবং আগামী দু-একদিনে একেবারেই কমে যাবে। তবে বৃষ্টিপাত এখনই শেষ হয়ে যাবে না। মৌসুমি বায়ুর...
এক্সরের পর যাত্রীর পেটে মিলল ৪০ লাখ টাকার সোনা

এক্সরের পর যাত্রীর পেটে মিলল ৪০ লাখ টাকার সোনা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
অভিনব কৌশলে পায়ুপথ দিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৬টি সোনার বার পেটে ঢুকিয়েছিলেন রফিকুল ইসলাম। দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে নিরাপদেই বেরিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বাধ সাধেন কাস্টমস ও শুল্ক বিভাগের কর্মকর্তারা। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে ব্যাপক তল্লাশি চালানো হয়। কিন্তু কোথাও অবৈধ কিছু মেলেনি। হাল ছাড়েননি কাস্টমস কর্মকর্তারা। রাতভর জিজ্ঞাসাবাদের পর কাস্টমস কর্মকর্তারা রফিকুল ইসলামের পুরো শরীর এক্সরে করার সিদ্ধান্ত নেন। শুক্রবার সকালে পুলিশের সহায়তায় রাজধানীর উত্তরায় একটি প্রাইভেট মেডিকেলে এক্সরে করার পর ওই যাত্রীর তলপেটে ধাতবজাতীয় বস্তুর অস্তিত্ব মেলে। এরপর ওষুধ দিয়ে বের করে আনা হয় কালো রংয়ের টেপ আর প্লাস্টিকে মোড়ানো ৬টি সোনার বার। এ ঘটনায় হতবাক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা বলেছেন, দেশের ইতি...
টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম

টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মৌসুমী বায়ুর প্রভাবে রবিবারও ভারি বর্ষণ অব্যাহত ছিল চট্টগ্রামে। ফলে নতুন করে প্লাবিত হয়েছে নগরী ও জেলার আরো কিছু নিম্নাঞ্চল। হাঁটু থেকে গলা পরিমাণ পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় জনসাধারণকে।রবিবার বিকাল থেকে আগের ২৪ ঘণ্টা পর্যন্ত চট্টগ্রামে ২৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। উত্তর-বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে এসে সাবধানে চলাচল করার নির্দেশনা দেয়া হয়েছে।জানা যায়, টানা বর্ষনের কারণে নগরীর আরো কিছু নিম্নাঞ্চল নতুন করে পানিতে তলিয়ে যায়। নগরীর মুরাদপুর, মোহাম্মদপুর, জিইসি মোড়, অক্সিজেন মোড়, হামজারবাগ, আগ্রাবাদ এক্সেস রোড, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বড়পোল, হালিশহর ও বাকলিয়ার কয়েকটি এলা...