বাতিল হচ্ছে ৫৭ ধারা, রোববার চূড়ান্ত সিদ্ধান্ত
খবরিকা ডেক্সঃডিজিটাল নিরাপত্তায় করা তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি এ্যাক্ট) বিতর্কিত ৫৭ ধারা বাতিল হচ্ছে। এই ধারাটি বাদ দিয়ে আসছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নামে নতুন আইন। আগামীকাল রোববার বেলা ১১টায় আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। নতুন ওই আইন প্রণয়নের পাশাপাশি সমালোচিত ও বিতর্কিত ৫৭ ধারা ছাড়াও তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫ ও ৫৬ ধারা বাতিল করা হতে পারে। এসব ধারা বাদ দিয়ে তথ্যপ্রযুক্তি আইন থেকে ডিজিটাল সংক্রান্ত বিষয়গুলো সরিয়ে নেয়া হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের নাম পরিবর্তনসহ বেশকিছু ধারায় সংশোধনী আনা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিজিটাল ডিভাইস বা প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে পরিচালিত যেকোন ধরনের নেতিবাচক কার্যক্রম আইনের আওতায় আনতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করছে। এই আইনে র...







