Friday, September 11Welcome khabarica24 Online

জাতীয়

পদত্যাগ সংবিধান অনুযায়ী নয়, আনুষ্ঠানিকতা মাত্র: আইনমন্ত্রী

পদত্যাগ সংবিধান অনুযায়ী নয়, আনুষ্ঠানিকতা মাত্র: আইনমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
মন্ত্রীদের পদত্যাগপত্র সংবিধানসম্মত অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়নি। এটা আনুষ্ঠানিকতা মাত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। পদত্যাগপত্র জমা দেয়ার একদিন পর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পদত্যাগের উদ্দেশ্যে পদত্যাগপত্র জমা দেয়া হয়নি। এর মাধ্যমে জাতির সঙ্গে কোনো প্রতারণা করা হয়নি। এছাড়া এতে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হবে না।মন্ত্রীরা যে পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন তা রাষ্ট্রপতি বরাবর দেয়া হয়নি জানিয়ে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যেহেতু পদত্যাগপত্র সংবিধান অনুযায়ী দেয়া হয়নি, তাই ওটা শুধু আনুষ্ঠানিকতা। পদত্যাগ করতে হলে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে পদত্যাগ করতে হবে। সেটা হতে পারে লিখিত বা মৌখিক। প্রধানমন্ত্রী বরাবর যে পদত্যাগপত্র দেয়া হয়ে হয়েছে সেটাকে কীভাবে মূল্যায়ন করা হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি ব...
৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করুন : প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭২ ঘন্টার মধ্যে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নিতে তাঁর প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বিরোধী দলের নেতাদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।কাদের সিদ্দিকী বলেন, সরকার দেশ পরিচালনায় যেমন ব্যর্থ, তেমনি বিরোধী দলও দেশ ও জাতিকে রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি সাধারণ মানুষের জনদুর্ভোগ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করতে ১৮-দলীয় জোটের প্রতি অনুরোধ জানান।চলমান সংকটে রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাষ্ট্রনায়কোচিত ভূমিকায় অবতীর্ণ হয়ে দেশ ও জাতিকে রক্ষায় উদ্যোগ নেয়ার অনুরোধ জানান কাদের সিদ্দিকী।‘প্রধানমন্ত্রিত্ব নয়, আমি শান্তি চাই’। ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সূত্র ধরে...
রংপুর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

রংপুর-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন শেখ হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে রংপুর-৬ আসনের মনোনয়নপত্র কিনলেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র কেনেন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সোমবার আরো মনোনয়নপত্র কেনেন শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), মজিবুর রহমান ফকির (ময়মনসিংহ-৩), কামরুল ইসলাম (ঢাকা-২) প্রমুখ।  আরো রয়েছেন, আবুল মাল আব্দুল মুহিদ, এ্যাডভোকেট ইউসুফ হোসেন, শেখ সেলিম, বাহাউদ্দিন নাসিম, ড. মশিউর রহমান প্রমুখ। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মিনাল কান্তি দাস। সোমবার আওয়ামী লীগের ১ কোটি ১৯ লাখ টাকার মোট ৪৭৫টি মনোয়ন পত্র বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ১২৬টি, চট্টগ্রামে ১০৪, রাজশাহীতে ৫৭, খুলনায় ৫৫, বরিশালে ৫৩, সিলেটে ৩৪ এবং রংপুরে ৪৬টি মনোয়ন পত্র বিক্রি হয়েছে।...
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাড়ে পাঁচটার দিকে যুবলীগ নেতা শামীম বাহিনীর সমর্থনপুষ্ট আবদুল আলীর গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুল আলী গ্রুপের হরমুজ আলী (৬০) ও আফতাব আলী গ্রুপের কোম্পানীগঞ্জ গ্রামের  রুহুল আমীন (৩০)। কোম্পানীগঞ্জ পাথর কোয়ারীর দখল নিয়ে দীর্ঘদিন ধরে যুবলীগ নেতা শামীমের বাহিনী ও আবদুল আলীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। সম্প্রতি শামীমের সঙ্গে আবদুল আলীর আপোষ রফা হয়। কিন্তু নতুন প্রতিপক্ষ হয়ে দাঁড়ান কোম্পানীগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা। কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীর দখল নিতে মরিয়া হয়ে উঠেন উভয় গ্রুপই।এ নিয়ে সোমবার সন্ধ্যার পর কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কোম্পানীগঞ্জ গ্র...
মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন

মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মহাজোট সরকারের বর্তমান মেয়াদ পুরনের পর নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের উদ্দেশ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে  তারিখ বিহীন পদত্যাগপত্র তুলে দেন মন্ত্রিপরিষদের সদস্যরা। গত ৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে সাত দিনের মধ্যে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই নির্দেশ অনুযায়ী পদত্যাগপত্র লিখে তাতে সই করে রেখেছিলেন মন্ত্রীরা। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যারা সদস্য হবেন, শুধু তাদের পদত্যাগ কার্যকর হবে না। মন্ত্রীদের পদত্যাগের পর তাদের কর্মকান্ডও সরকারি সুবিধা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংবিধান অনুযায়ী মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেওয়ার পরই সেটি স্বাভাবিকভাবে কার্যকর হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছ...
খালেদাকে গ্রেপ্তার করা হতে পারে

খালেদাকে গ্রেপ্তার করা হতে পারে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কোন সময় গ্রেপ্তার করা হতে পারে। তার রাজনৈতিক যোগাযোগ, তৎপরতা সার্বক্ষণিক গভীর পর্যবেক্ষণে রেখেছে সরকার। আসন্ন সংসদ নির্বাচন প্রতিহত করতে বিএনপি কঠোর অবস্থানে অটল থাকলে এবং বেগম খালেদা জিয়া নিজে সরাসরি রাজপথের আন্দোলনে শরিক হলে তাকে গ্রেপ্তার করা হবে। এ ক্ষেত্রে সরকার কৌঁসুলি ভূমিকা নেবে। বিরোধীদলীয় নেত্রীকে গ্রেপ্তার করা হবে তার জামিন বাতিল করার মাধ্যমে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া গত ছয় মাস ধরে আদালতে হাজিরা দিচ্ছেন না। হরতাল, শারীরিক অসুস্থতার কারণে হাজিরার টানা দশটি তারিখ তিনি অনুপস্থিত থেকেছেন। এই অজুহাতে আদালত তার জামিন বাতিল করতে পারে। বিষয়টি সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করবে। তবে তা নির্ভর করবে খালেদা জিয়ার কার্যক্রমের উপর। একটি উচ্চ পর্যায়ের সূত্রে এ খবর জানা গেছে। বিরোধীদলীয় নেত্রী তার গুলশানের বাড়িতে গত শুক্রবার থেকে...
আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ- ৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মনোনয়নপত্র কিনেছেন সৈয়দ আশরাফুল ইসলাম ও দীপু মনি। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয় থেকে প্রথম দিনেই প্রায় তিনশ জন মনোনয়নপত্র নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম, সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।শুরু হয়ে গেল আওয়ামী লীগের নির্বাচনমুখী যাত্রা। রাজনৈতিক অনিশ্চয়তা আর হরতালের মধ্যেও দলে দলে বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে এসেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নতুন-পুরাতন অনেক মুখ। দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় দলের মনোনয়নপত্র বিতরণ। গোপালগঞ্জ-তিন আসনের সম্ভাব্য প্রার্থী শেখ হাসিনা। সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেছেন কিশোরগঞ্জ থেকে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চাঁদপুরের আস...
প্রধানমন্ত্রীত্ব নয়, দেশের মানুষের শান্তি চাই: হাসিনা

প্রধানমন্ত্রীত্ব নয়, দেশের মানুষের শান্তি চাই: হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় খতিব সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি  প্রধানমন্ত্রীত্ব নয় তিনি দেশের মানুষের শান্তি চান। ইসলামের দাওয়াতের নামে অনেকে দেশের মানুষকে আস্তিক-নাস্তিক বিভাজনে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে দেশবাসীকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিএনপি-জামায়াতের ক্যাডাররা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। সকালে  শেখ হাসিনা বিরোধী দলীয় নেতার উদ্দেশ্য বলেন, আগুনে পুড়ি মানুষ হত্যা বন্ধ করুন। ইসলামের অপব্যাখা করে যারা মুসলমানদের পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইমাম সমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।...