নির্দলীয় সরকার প্রশ্নে কোনো আপস নয় : খালেদা জিয়া
নির্দলীয় সরকারের দাবিসহ ক্ষমতাসীনদের অন্যায় জুলুমের সঙ্গে কোনো আপস হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চলমান আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আমরা দেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দায়িত্ব চালিয়ে যাব। এ নিয়ে কোনো রকম আপসের সুযোগ নেই। আপস করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেয়া।
সরকারের উদ্দেশে খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের দাবি ন্যায়সঙ্গত। এ দাবি আপনাদের ছিল, আমাদের ছিল না। আপনাদের দাবি সংবিধানে সংযোজিত করেছিলাম। আজ সেই বিধানকে সংবিধান থেকে তুলে দিয়ে সরকার অন্যায় করেছে।সন্ধ্যা ৬টায় খালেদা জিয়া জাতীয় প্রেস ক্লাবে আসেন। এখানে পৌঁছলে ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদি...







