Friday, September 11Welcome khabarica24 Online

জাতীয়

খালেদার বাড়িতে খাবার ও পানি সরবরাহ বন্ধ

খালেদার বাড়িতে খাবার ও পানি সরবরাহ বন্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বেগম খালেদা জিয়ার বাসায় খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকার। তার গুলশানের ৭৯ নম্বর সড়কের ‘ফিরোজা’ নামক ভাড়া বাসার পানির লাইনও কেটে দেয়া হয়েছে। পুলিশ কাউকে বাসায় ঢুকতেও দিচ্ছে না। বেগম জিয়ার ভাইয়ের স্ত্রী গতকাল দুপুরে খাবার নিয়ে এসে দুই ঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে ফিরে গেছেন। পুলিশের এক কথা ‘উপরের নির্দেশ’ কাউকে ঢুকতে দেয়া যাবে না। বিরোধীদলীয় নেতা সারাদিন কিছুই খাননি জানানোর পরও পুলিশের মন গলেনি। ‘উপরের নির্দেশ ভিতরে যেতে দেয়া যাবে না’ অবস্থানে অনঢ় তারা। তিন বারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অভুক্ত রাখার অমানবিক সিদ্ধান্ত হতবাক দেশের মানুষ। এ খবর ছড়িয়ে পড়ায় সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে। বেগম খালেদা জিয়ার খবর জানার জন্য গোটা দেশের মানুষ উদগ্রীব। টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষের মধ্যে অস্থিরতা খালেদা জিয়ার খবর কি? তার বাসায় পানি বন্ধ করা হলো কেন? কারো সঙ্গে দেখা হলেই জানত...
যেকোনো মূল্যে একতরফা নির্বাচন রুখে দিতে হবে : খালেদা জিয়া

যেকোনো মূল্যে একতরফা নির্বাচন রুখে দিতে হবে : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি যেকোনো মূল্যে একতরফা নির্বাচন প্রতিহত করার  আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।  বেগম খালেদা জিয়া  এ দেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে একদলীয় সরকারব্যবস্থা আবারো চালু করার গোপন চক্রান্ত স্পষ্ট হয়ে উঠেছে। স্বৈরাচারী শক্তির এ চক্রান্ত্র রুখতে হবে যেকোনো মূল্যে। শহীদ নূর হোসেনের দৃষ্টান্ত অনুসরণ করে একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সর্বোচ্চ ত্যাগস্বীকারেও প্রস্তুত থাকার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। একই সাথে দল-মত নির্বিশেষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ল্েয সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। এ ছাড়া শহীদ নূর হোসেন দিবস ...
বিএনপির ৫ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার, কারাগারে প্রেরণ

বিএনপির ৫ নেতার রিমান্ড শুনানি বৃহস্পতিবার, কারাগারে প্রেরণ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি গ্রেফতার হওয়া বিএনপির  ৫ নেতার রিমান্ড শুনানি আগামি বৃহস্পতিবার। শনিবার বিকালে পুরনো ঢাকার সিএমএম আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডের আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম এ আদেশ দেন।শনিবার বিকালে আদালতে হাজির করে প্রত্যেককে ২০ দিন করে রিমান্ডে আবেদন জানায় পুলিশ। এছাড়া তাদের জামিনের আবেদন খারিজ করে কারাগারে নেয়ার আদেশ দেন আদালত। মতিঝিলে বাস পোড়ানো ও কমলাপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির আটককৃত জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।  ডিএমপির উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, গত ৫ নভেম্বর মতিঝিল থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা (নম্বর ১৬) এবং ২৪ সেপ্টেম্বর একই থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের আরেকটি মামলায় (নম্বর ৪৪) ৫ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ দুই মামলায় তাদের প্রত্যেককে ১০ দিন করে ২০ দিনের রি...
বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে

বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ৭২ ঘন্টার হরতাল ঘোষনার পর থেকে গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ। ইতোমধ্যে দলের তিন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকেও আটক করা হয়। এ ঘটনার পর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাআত্মগোপনে । আত্মগোপনে চলে গেছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও। শীর্ষ নেতাদের আটক এবং নেতাদের বাসায় তল্লাশি চালানো হতে পারে এমন খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আত্মগোপনে চলে যান দলের শীর্ষ নেতারা। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সন্দেহভাজনদের তল্লাশী অব্যাহত আছে। দু’টি কার্যালয়েরই আশেপাশে সাদা পোশাকের পুলিশও স...
বিএনপি আটককৃত নেতাদের মুক্তি না দিলে কর্মসূচি বাড়বে

বিএনপি আটককৃত নেতাদের মুক্তি না দিলে কর্মসূচি বাড়বে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিঠির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে তাদের মুক্তি না দিলে কর্মসূচি আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘিরে রাখায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে তিনি জানান।তিনি বলেন, ৭২ ঘণ্টার ঘোষিত কর্মসূচি থেকে আমরা বিন্দুমাত্র বিচলিত হবো না। হরতাল তীব্র থেকে তীব্রতর হবে। সারাদেশে যেখানে এ সরকারের অনুচররা থাকবে তাদের ঘেরাও করা হবে। যারা এ সরকারকে ঠিকিয়ে রাখতে চাচ্ছে তারা পারবে না।...
হরতালে ফের পেছাচ্ছে জেএসসি পরীক্ষা

হরতালে ফের পেছাচ্ছে জেএসসি পরীক্ষা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি হরতালের কারনে ১০, ১১ ও ১২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) নির্ধারিত বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হচ্ছে। শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্র-শনিবার পরীক্ষা নিলেও তো এক দিনের পরীক্ষার বাকি থাকে। মন্ত্রী-সচিবের সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে। ৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারনে বৃহস্পতিবার ইংরেজী দ্বিতীয় এবং শুক্রবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের জেএসসি-জেডিসি পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের কথা ভেবেই হরতাল না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।আটটি সাধারণ বার্ডের অধীনে জেএসডিতে ১০ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ নভেম্বর...
জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

জাবি শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা রাষ্ট্রপতির নির্দেশনায় আন্দোলন প্রত্যাহার করেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের কথা জানান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও শিক্ষক ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, রাষ্ট্রপতির নির্দেশনা মেনে আমরা আন্দোলন প্রত্যাহার করছি। কিন্তু ভিসি যদি রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে উদ্যোগ না নেন তাহলে আগামী রোববার থেকে রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা আবারো  আন্দোলনে নামবো।বুধবার রাষ্ট্রপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ৫৬ ধারা অনুযায়ী  ভিসি ও আন্দোলনকারী শিক্ষকদের নির...