চতুর্থ ধাপে সহিংসতা ও দখলের রেকর্ড
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বেড়েছে সহিংসতা ও অনিয়ম। জালিয়াতি, কেন্দ্র দখল আর ভোটের আগেই ব্যালট বোঝাইয়ের নজিরবিহীন এ নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশনের ক্ষমতা, অবস্থান এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে। শক্তির মহড়ায় কেন্দ্র দখলের উৎসবের এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা যেমন প্রাধান্য বিস্তার করেছেন তেমনি ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগ সমর্থিতরা বেশি জয়ী হয়েছেন। ব্যবধান কমানোর সহিংসতাপূর্ণ এ নির্বাচনের পর্যবেক্ষণ ফল ভিন্ন বার্তা দিচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। গতকাল পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্র্কিং গ্রুপ জানিয়েছে, চতুর্থ ধাপের নির্বাচন ছিল অধিক সহিংসতাপূর্ণ। এ নির্বাচনে তাদের পাঠানো প্রতিনিধিকে অনেক স্থানে ভোকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি পর্যবেক্ষককে কেন্দ্রে আটকে হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে। ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে...







