আইন সংশোধন না করে জামায়াতের বিচার সম্ভব নয়: আইনমন্ত্রী
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, জামায়াতের বিচার সঠিক সময়ে হবে। আইনের নিয়ম-নীতি মেনেই তাদের বিচার সম্পন্ন করা হবে। এ নিয়ে অধৈর্য্য হওয়ার কিছুই নেই। মন্ত্রী বলেন, বর্তমান আইনের সংশোধন না করে য্দ্ধুারাধী হিসেবে জামায়াতের বিচার সম্ভব নয়।
শনিবার দুপুরে ঢাকা বারের টিনসেড মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ঢাকা বার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার আমরা যথাযথ নিয়ম মেনে শেষ করেছি। ১০০ বছর পরেও এ বিচারের মধ্যে কোন ব্যত্যয় খুজে পাবেন না। জামায়াতের বিচারও সঠিক ভাবে করা হবে। গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্মূল কমিটিকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, আইন সংশোধন না করে জামায়াতের বিচার সম্ভব নয়। যারা না বুঝে জামায়াতের বিচার চাচ্ছে, তারা বিচারকে বাধাগ্রস্ত করতে চায়। এ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ...







