Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৮৪ হাজার ৯০৯ জন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৮৪ হাজার ৯০৯ জন

জাতীয়, স্লাইড
এই বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৪ হাজার ৯০৯ জন হজে যাচ্ছেন। গত ১ জুন হজের টাকা জমা নেওয়ার সময় শেষ হওয়ার পর মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এই তথ্য জানান। সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জনের হজে যাওয়ার সুযোগ ছিল। উপসচিব জানান, বেসরকারি ব্যবস্থাপনায় এবার ৮৩ হাজার ৪০৯ জন হজে যাচ্ছেন। আর সরকারি ব্যবস্থাপনায় যাবেন দেড় হাজার মানুষ। বেসরকারি ব্যবস্থাপনায় পূর্ণবয়স্ক ৮২ হাজার ৯২৪ জন, ১৮ বছরের নিচে ২৬৫ জন এবং ২২০ জন শিশু হজে যাচ্ছে। ১৮টি হজ এজেন্সির মাধ্যমে এবার হজের টাকা (মোয়াল্লেম ফি, বাড়ি ভাড়া, অতিরিক্ত সার্ভিস চার্জ, বিমান ভাড়া ও অন্যান্য টাকা) জমা নেওয়া হয়।এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং ৯১ হাজার ৭৫৮ জনের বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ ছিল। তবে চুক্তির থেকে বেসরকারি ব্যবস্থাপন...
খোলাবাজারে পণ্য বিক্রি করবে টিসিবি

খোলাবাজারে পণ্য বিক্রি করবে টিসিবি

জাতীয়, সংবাদ শিরোনাম
রমজানের ১৫ দিন আগেই তথা ১৫ই জুন থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিবারের মতো এবারও নিত্যপণ্যের দাম জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংস্থাটি এ কার্যক্রম শুরু করবে। ইতিমধ্যে পণ্য সংগ্রহ প্রক্রিয়া শেষের দিকে বলে টিসিবি সূত্রে জানা গেছে। রমজান মাসে পণ্যের সরবরাহ ও নিত্যপণ্যের দর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবার একটু আগে ভাগেই কাজ শুরু করে দিয়েছে টিসিবি। এ জন্য প্রত্যেক বছর তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর আমদানির কার্যক্রম হাতে নেয় সংস্থাটি। টিসিবি জানায়, এ বছর ৩ হাজার টন তেল, দেড় হাজার টন ছোলা, ১৫০ টন খেজুর ও ২ থেকে ৩ হাজার টন মশুর ডাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিনি, ডাল ও তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও খেজুর ও ছোলা এখনও সংস্থাটির হাতে এসে পৌঁছেনি। তবে সংস্থাটি আশা করছে আগামী মাসের ১০ তারিখের মধ্যে পণ্য দু’টি তাদের কাছে পৌ...
অব্যাহতি পেলেন শামসুল হুদা

অব্যাহতি পেলেন শামসুল হুদা

জাতীয়, সংবাদ শিরোনাম
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে জানিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা জানানো হলে আদালত শামসুল হুদাকে অব্যাহতি দেয়। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘নো রুল অব ল’ শিরোনামে ড. এটিএম শামসুল হুদাকে উদ্ধৃত করে প্রকাশিত একটি সংবাদ আমলে নিয়ে গত ১৮ই মে হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। একই সঙ্গে তাকে হাইকোর্টে হাজির হতেও বলা হয়। ওই নির্দেশ অনুযায়ী গতকাল সকালে তিনি হাইকোর্টে হাজির হন। তার পক্ষে আইনজীবী ছিলেন ড. কামাল হোসেন। শুনানির শুরুতে আদালত শামসুল হুদাকে বসতে বলেন। ড. কামাল হোসেন রুলের জবাব ও বক্তব্যের অনুলিপি আদালতে দাখিল করেন। এসময় ...
চুনারুঘাটের অরণ্যে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও মর্টার শেল উদ্ধার

চুনারুঘাটের অরণ্যে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও মর্টার শেল উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গভীর অরণ্য থেকে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও মর্টার শেল উদ্ধার করেছে র‌্যাব। দুই দিনের অভিযান শেষে গতকাল অস্ত্র উদ্ধারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেন র‌্যাব-এর সদস্যরা। উদ্ধার অভিযানের সময় র‌্যাব সদর দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে হেলিকপ্টারে সাতছড়ি যান। বিকালে র‌্যাব জানায়, দিনভর অভিযানে প্রায় ২০০ কামান বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলা উদ্ধার করা হয়। আরও গোলাবারুদ সেখানে রয়েছে বলে তাদের ধারণা। টিলার ওপর গভীর কূপের মধ্যে তৈরি করা বাংকারের মধ্যে এই গোলাগুলো পাওয়া যায়। তবে কারা কখন এই অস্ত্র মজুত করেছিল এ বিষয়ে কোন ধারণা দিতে পারেনি র‌্যাব। যে স্থান থেকে অস্ত্র উদ্ধার করা হয় তা ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশের ৩ কিলোমিটার ভেতরে। বনে একশ’ ফুট উঁচু টিলার মাঝামাঝি স্থানে বিভিন্ন বাংকারে অভিযান চালায় র‌্যাব। তাদের সঙ্গে ডগ স্কোয়াডও ছ...
বিজিবির গুলিতে ৪ বিজিপি সদস্য নিহত

বিজিবির গুলিতে ৪ বিজিপি সদস্য নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) গোলাগুলিতে মিয়ানমারের চার সেনা সদস্য নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার এক কর্মকর্তাসহ দুই জন এবং দুই নন কমিশন্ড র‌্যাংকের সদস্য রয়েছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে মিয়ানমার ভিত্তিক বার্মা টাইমস পত্রিকার অনলাইন সংস্করণে আজ এ রিপোর্ট প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫২ নম্বর পিলারের কাছে শুক্রবার মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির বর্ডার গার্ড পুলিশ হামলা চালালে, মর্টার শেলের মাধ্যমে পাল্টা-হামলা চালায় বিজিবি। এতে চার বিজিপি সদস্য মারা যান। আহত ৩ জনকে মাউন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি’র দলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলি। তার সঙ্গে ছিলেন বিজিবি’র সিনিয়র কর্মকর্তারা। এর মধ্যে কর্ন...
ক্রেস্ট জালিয়াতির অনুসন্ধান করবে দুদক

ক্রেস্ট জালিয়াতির অনুসন্ধান করবে দুদক

জাতীয়
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো সহিদুর রহমানের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ এবং অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্রে এ সব তথ্য জানা গেছে। দুদক সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই অনুসন্ধান পরিচালনা করা হবে। এ জন্য শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগে দেয়া হবে।...
পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগ অভিযুক্ত হাদিউল সেনা হেফাজতে

পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগ অভিযুক্ত হাদিউল সেনা হেফাজতে

জাতীয়, স্লাইড
পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের নামে কটিয়াদীতে টাকা আদায়ের ঘটনায় সেনা সদস্য হাদিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেয়া হয়েছে। শনিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন মানবজমিন-এর প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পর সন্ধ্যায় ময়মনসিংহ সেনানিবাসের আর্মি সিকিউরিটি ইউনিটের মেজর শুভ ইসলাম কটিয়াদী উপজেলার মসূয়া তাতারকান্দা গ্রামে এসে অভিযুক্ত সেনা সদস্য হাদিউলকে হেফাজতে নেন। পরে রাতে তাকে ময়মনসিংহ সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। তবে সেনা সদস্য হাদিউল নিজেকে কুমিল্লা সেনানিবাসে কর্মরত বলে জানালেও তিনি জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনে সৈনিক হিসেবে কর্মরত বলে পুলিশ জানিয়েছে। তার সৈনিক নম্বর ১৬১৫৪৪১ (স্ট্যাটিক সিগন্যাল)। এ ব্যাপারে কটিয়াদী থানায় শনিবার পৃথক দু’টি জিডি (নম্বর ১২৯৬ ও ১৩০৩) করা হয়েছে। এসআই শাহ আলী জানান, সেনা সদস্য হাদিউল ইসলাম উপজেলার তাতারকান্দা গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি ২ মাসের...
সরকার-জামায়াত আপসকামিতার আলামত

সরকার-জামায়াত আপসকামিতার আলামত

জাতীয়, সংবাদ শিরোনাম
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, জামায়াতের বিচার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের বক্তব্যে বোঝা যায় সরকার ও জামায়াতের মধ্যে আপসকামিতার পথ তৈরি হয়েছে। আমরা আশঙ্কা করছি সরকার যুদ্ধাপরাধীদের বিচার থেকে সরে যাচ্ছে। ডা. ইমরান বলেন, আইনমন্ত্রীর বক্তব্য পরস্পরবিরোধী। তিনি ২০১৩ সালের ১৮ই ফেব্রুয়ারি বলেছিলেন, এ আইনের মাধ্যমেই জামায়াতের বিচার করা সম্ভব। আর এখন বলছেন, বর্তমান আইনে বিচার করা সম্ভব নয়। এতে বোঝা যায় সরকার ও জামায়াতের মধ্যে একটা সমঝোতার পথ তৈরি হয়েছে। এখনই আমরা স্পষ্টভাবে বলছি না যে, তাদের মধ্যে সমঝোতা হয়েছে। এখন পর্যন্ত আমরা আশঙ্কাই করছি। মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় ডা. ইমরান বলেন, জামায়াতের বিচার প্রশ্নে সংশোধনী প্রয়োজন হলে তা করা তো কঠিন কিছু নয়। এখন সরকারকে পরিষ্কার করতে হবে তারা জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচার করবেন কিনা। ২৯শে ম...