Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

আন্দোলনের নামে জ্বালাও পোড়াওয়ের সুযোগ দেওয়া হবে না : যোগাযোগমন্ত্রী

জাতীয়, স্লাইড
যোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি বলেছেন, সহিংসতা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। কাজেই আন্দোলনের নামে কাউকে জ্বালাও-পোড়াওয়ের সুযোগ দেওয়া হবে না।জাতির জনকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেই বিরোধী দলের আন্দোলন ঠেকাতে হবে। তিনি বলেন, জনগণ এখন সুখে আছে। তারা নতুন নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছে। কাজেই বিএনপির হুংকার অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত হবে। ওবায়দুল কাদের বলেন, অতীতে আন্দোলনের নামে সুন্দর সুন্দর গাছ কাটা হয়েছে, বোমা মেরে স্কুলগামী শিশুর চোখ উপড়ে ফেলা হয়েছে, পার্কিং করা গাড়িতে আগুন দিয়ে ড্রাইভারকে পুড়িয়ে মারা হয়েছে। যোগাযোগমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন পূর...
সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই : এরশাদ

সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই : এরশাদ

জাতীয়, স্লাইড
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। যে সরকার সুশাসন দিতে পারে না, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারকে গণতান্ত্রিক বলা যায় না। সরকার সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এ লুটপাট করার কারণেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। মানুষ পরিবর্তন চায়। এই সরকারে দলীয়করণ দখল ছাড়া আর কিছুই নেই। এভাবে দেশ চলতে পারে না। মানুষকে এসব বলতে হবে।আজ শনিবার শরিয়তপুর জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন। বনানীর কার্যালয়ে এ মতবিনিময় সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, কত মানুষ নিরুদ্দেশ, ছেলেমেয়েরা তাদের অপেক্ষায় আছে। তারা ফিরে আসবে কি না, তা কেউ জানে না। দেশে নিরাপত্তা নেই। কে কখন কাকে তুলে নিয়ে যাবে কেউ জানে না। আ...
সাবেক মন্ত্রী এলকে সিদ্দিকী আর নেই

সাবেক মন্ত্রী এলকে সিদ্দিকী আর নেই

জাতীয়
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পানিসম্পদমন্ত্রী এল কে সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের পরিবার সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হবে। রোববার সকাল আটটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে। দুপুর ১২টায় আগ্রাবাদ জাম্বুরি মাঠ ও বাদ জোহর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হবে মরহুমের নির্বাচনী এলাকা সীতাকুণ্ডে। বিকেল চারটায় সীতাকুণ্ড স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। এলকে সিদ্দিকীর মৃত্যুতে বিএনপি চে...
মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চুরমার

মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার চুরমার

জাতীয়, স্লাইড
রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেট কারে থাকা ৪ আরোহী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। ট্রেনটি চট্টগ্রাম থেকে কমলাপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, 'ট্রেনের ধাক্কায় ওই গাড়ির তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।' তবে আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।...
পুলিশকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

পুলিশকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

জাতীয়, স্লাইড
রমজান এবং ঈদ-উল-ফিতরে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে পুলিশের আইজিপিসহ উপস্থিত অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিকট নিরাপদ ঈদ উদযাপনে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে রমজান মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত এবং যানবাহন চলাচল সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ জন্য তিনি আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ পুলিশের সকল স্তরের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় অতিরিক্ত আইজিপি এ. কে. এম. শহীদুল হক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী...
খুশির বারতা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর

খুশির বারতা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর

জাতীয়
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। খুশির বারতা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গীতির অতি পরিচিত সুর ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। রাজধানী ঢাকাসহ সারাদেশে ইতোমধ্যেই ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা নামাজ আদায় করবেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। এই আনন্দের আমেজ মূলত রমজান শুরুর সঙ্গে সঙ্গে ছড়াতে থাকে। আর এর পূর্ণতা আসে ঈদ উদযাপনের মধ্য দিয়ে। বাংলাদেশের মত সারা বিশ্বের মুসলমানরা মেতে উঠেছেন ঈদের আনন্দে। পবিত্র ঈদুল ...
ফিলিস্তিন দূতাবাসে খালেদা, ৫ লাখ টাকা অনুদান

ফিলিস্তিন দূতাবাসে খালেদা, ৫ লাখ টাকা অনুদান

জাতীয়, স্লাইড
গাজায় ইজরায়েলি বর্বর হামলার ঘটনায় সমবেদনা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। সোমবার বিকেল ৫টা ১০ মিনিটি বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যান খালেদা জিয়া। সেখানে তিনি আধাঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি ইজরায়েলি বর্বর হামলায় নিহত অংসখ্য ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান প্রমুখ।...
ফাঁকা ঢাকায় পুলিশের বিশেষ নজরদারি

ফাঁকা ঢাকায় পুলিশের বিশেষ নজরদারি

জাতীয়, সংবাদ শিরোনাম
ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা।আর ফাঁকা রাজধানীতে প্রায় প্রতিবছরই কোন চুরি ছিনতাই বা ডাকাতির ঘটনা শোনা যায়। তবে এবারের ফাঁকা ঢাকার নিরাপত্তা বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এ লক্ষ্যে রাজধানীতে বিট পুলিশ, কমিউনিটি পুলিশ, সিভিল পুলিশ এবং নিয়মিত পোশাকধারী পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।পুলিশের তরফে জানানো হয়, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই যাতে ঈদ উদযাপন হয় সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। প্রতি বছরের মতো এবারো রাজধানীর প্রতিটি এলাকায়, মহল্লায় বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এছাড়াও ব্যাংকমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ডিএমপির হিসাব অনুযায়ী নগরীর প্রায় ৫০ লাখ লোক ঢাকার বাইরে চলে গেছে। এতে প্রায় ১০ লাখ বাসা খালি হয়েছে। এসব বাসার নিরাপত্...