Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

নারী ভোটার বাড়াতে ইসি’র নানা উদ্যোগ

নারী ভোটার বাড়াতে ইসি’র নানা উদ্যোগ

জাতীয়, সংবাদ শিরোনাম
প্রথম পর্যায়ের ভোটার তালিকা হালনাগাদে আশঙ্কাজনক ভাবে কমেছে নারী ভোটারের সংখ্যা। এ জন্য পরবর্তী দুই ধাপে নারী ভোটার বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নারী ভোটারদের ছবি তোলার জন্য নিয়োগ করা হচ্ছে নারী আলোকচিত্রী। এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে নারী ও শিশুবিষয়ক বিভিন্ন সংস্থারও সহায়তা কামনা করেছে কমিশন। মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কাছে নারী ভোটার কম হওয়ার কারণ খুঁজে বের করতে চিঠি দিয়েছে কমিশন। পাশাপাশি বিশেষ সহায়তা চেয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়েও চিঠি দেয়া হয়েছে। এবিষয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নারী ভোটারের সংখ্যা তুলনামূলক কম। নারী ভোটার কম হওয়ার কারণ খুঁজে বের করতে জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে। অনেক জেলা নির্বাচন কর্মকর্তাই জানিয়েছেন কিছু অঞ্চলের নারীরা রক্ষণশীল হওয়ায় তারা পুরুষ আলোকচিত্রীর কাছে...
অনড় শ্রমিক বিজিএমইএ

অনড় শ্রমিক বিজিএমইএ

জাতীয়, সংবাদ শিরোনাম
আজ তোবা গার্মেন্টের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও বোনাস দেয়া ও নেয়ার প্রশ্নে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও শ্রমিকরা। শ্রমিকদের দাবি, মে-জুন নয় তিন মাসের বেতনই তাদের দিতে হবে। আর বেতনের জন্য বিজিএমইএ’র কাছে নয়। সমস্ত বকেয়া তোবা গ্রুপে গিয়ে দিয়ে আসতে হবে। এর ব্যত্যয় ঘটলে সারা দেশে ধর্মঘটসহ হরতাল-অবরোধ পালন করা হবে। অন্যদিকে জরুরি সংবাদ সম্মেলন করে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচি বলেছেন, বিজিএমইএ কোন আর্থিক প্রতিষ্ঠান নয়। কোন প্রতিষ্ঠানকে বেতন দেবার নিয়ম নেই বিজিএমইএ’র। কিন্তু মানবিক কারণে তোবা গ্রুপের শ্রমিকদের জন্য আজ ২ মাসের বেতনের ব্যবস্থা করা হয়েছে। যদি তারা বেতন না নেন, তবে এর দায় বিজিএমইএ নেবে না। সব পাওনা না পেলে হরতাল: আজ বুধবার তোবার কারখানায় এসে তিন মাসের বকেয়া বেতন ও বোনাস দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিকেরা। দাবি না মানলে হরতাল ও অবরোধের মতো কঠো...
যুদ্ধাপরাধ বিচারে যুক্তরাষ্ট্রের মনোভাবে পরিবর্তন হয়েছে

যুদ্ধাপরাধ বিচারে যুক্তরাষ্ট্রের মনোভাবে পরিবর্তন হয়েছে

জাতীয়, স্লাইড
যুদ্ধাপরাধের বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবের ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।যুদ্ধাপরাধবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র‍্যাপের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রী নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে আমেরিকার মনোভাবের ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে মৃত্যুদণ্ড না দিয়ে বিকল্প দণ্ডের কথা বলেছেন তারা।তিনি বলেন, অপরাধ যদি গুরুতর ও মৃত্যুদণ্ড দেওয়ার মতো হয় সে ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ ঢাকা সফর করছেন। এরই অংশ হিসেবে এসব কথা বলেন আইনমন্ত্রী।আইনমন্ত্রী বলেন, দলের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে...
ডুবে যাওয়া লঞ্চে ছিলেন নৌমন্ত্রীর তিন ভাগ্নি

ডুবে যাওয়া লঞ্চে ছিলেন নৌমন্ত্রীর তিন ভাগ্নি

জাতীয়
পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চে নৌ-পরিবহনমন্ত্রী শাহজান খানের তিন ভাগ্নি ছিলেন। তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য দুজন এখনো নিখোঁজ। আজ মঙ্গলবার দুপুরে মাওয়ায় উদ্ধার অভিযান পর্যবেক্ষণকালে শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান। নৌ-পরিবহনমন্ত্রী বলেন, 'লঞ্চডুবির ঘটনায় কোনো কোনো পরিবারের ১০ জন পর্যন্ত লোক নিখোঁজ হয়েছে। এমনকি আমার খালাতো বোনের তিন মেয়েও লঞ্চে ছিল। এর মধ্যে একজন শিকদার মেডিকেলের ছাত্রী, আরেকজন একটি কলেজের ছাত্রী। অন্যজন গ্রামে পড়াশোনা করে। তাদের নাম স্বর্ণা, হিরা ও লাকি। এদের মধ্যে শিকদার মেডিকেলের ছাত্রী হিরার লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। দুজন এখনো নিখোঁজ।' শাজাহান খান সাংবাদিকদের বলেন, 'লঞ্চটিতে কাওড়াকান্দি ঘাট থেকে দেড়শ' বা ১৬০ জন যাত্রী ওঠে। যদি ওই যাত্রী নিয়ে আসত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। কাঁঠালবাড়ি ঘাটে এসে আবার ৮০ থেকে ১০০ জন যাত্রী লঞ্চে ওঠানো হয়। এতে সব ম...
ভারতীয় টিভি বন্ধ চেয়ে আইনি নোটিশ

ভারতীয় টিভি বন্ধ চেয়ে আইনি নোটিশ

জাতীয়
বাংলাদেশে অভ্যন্তরে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজ রবিবার বিকালে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া। নোটিসে বিবাদী করা হয়েছে তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে(বিটিআরসি)। জানা গেছে, আগামী মঙ্গলবারের মধ্যে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে বুধবার হাইকোর্টে জনস্বার্থে রিট করবেন তিনি।...
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয়, সংবাদ শিরোনাম
মৌসুমী লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা এবং নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।আজ রবিবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এর আগে জুলাই ও জুন মাসে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল।বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।...
তোবার শ্রমিকদের মে জুন মাসের বেতন ৬ আগস্ট

তোবার শ্রমিকদের মে জুন মাসের বেতন ৬ আগস্ট

জাতীয়, স্লাইড
আগামী ৬ আগস্ট বুধবার তোবা শ্রমিকদের দুমাসের বেতন ও ওভারটাইম পরিশোধ করা হবে। রোববার বিকেলে বিজিএমইএ ভবনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মালিক-শ্রমিক ও সরকার এই ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয় মে ও জুন মাসের বেতন বিজিএমএই কার্যালয়ে পরিশোধ করা হবে। বৈঠক শেষে নৌ পরিবহন মন্ত্রী জানান,শ্রমিকদের বকেয়া জুলাই মাসের বেতনও ১০ আগস্ট পরিশোধ করা হবে। এসময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান উপস্থিত ছিলেন। এসময় বিজিএমএইর ভারপ্রাপ্ত সভাপতি জানান, বকেয়া বোনাসও পরিশোধ করা হবে।এদিকে ত্রিপক্ষীয় বৈঠক শেষে তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সব পাওনা এক সাথে পরিশোধের দাবি জানিয়েছে। সন্ধ্যায় বাড্ডায় আন্দোলনরত শ্রমিকরা এ ঘোষণা দেন।বকেয়া বেতন-ভাতা আদায় এবং এমডি দেলোয়ার হোসেনের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে রোববার সপ্তম দিনের মতো...
নৌপথে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

নৌপথে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী

জাতীয়, সংবাদ শিরোনাম
আপনজনের সঙ্গে ঈদ শেষে আবারো কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। বৃহস্পতি ও শুক্রবার ভিড় কিছুটা কম থাকলেও শনিবার ভোর থেকে ঢাকায় ফেরা মানুষের প্রচণ্ড ভিড় দেখা যায় নৌপথে রাজধানীতে প্রবেশের অন্যতম স্থান সদরঘাট লঞ্চ টার্মিনালে। অবশ্য ভিড়ের ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ছুটি শেষ হবার দুই-একদিন আগেও ঢাকায় ফিরেছেন। রবিবার অফিস-আদালত খোলা আর তাই ছুটির শেষ দিন শনিবার ভোরেই ভিড় সবচেয়ে বেশি। ঈদের ছুটি শেষে নৌপথে ঢাকায় ফেরা মানুষের নিরাপত্তা দিতে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।নৌপথে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে প্রথমবারের মতো চারটি পয়েন্ট থেকে হেলিকপ্টারে টহলের ব্যবস্থা করেছে বিআইডব্লিউটিএ। যাত্রীদের নিরাপত্তা দেওয়া, লঞ্চের অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকানো এবং লঞ্চের দুর্ঘটনারোধে বিআইডব্লিউটিএ এ ব্যবস্থা গ্রহণ করে।বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক জুলফা খানম বলেন, নৌপ...