সাগরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে; আরো এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আগামী ২০৪১ সালের মধ্যে এ দেশ উন্নত ও সমৃদ্ধিশালী দেশে পরিণত হবে।’
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চার বছর নিয়োজিত থেকে দেশের জন্য অসামান্য সম্মান ও গৌরব বয়ে আনা জাহাজ ‘বানৌজা ওসমান’-এর ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের নেভাল বার্থে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের সমুদ্রসীমা সংরক্ষণ এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওসমান দীর্ঘ ২৫ বছর দেশ-বিদেশে যে অসামান্য অবদান রেখেছে, তারই স্বীকৃতিস্বরূপ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়। এর আগে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বানৌজা ঈসা খাঁকে এবং গত সরকার আমলে প্রধানমন্ত্রী শেখ হ...







