Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীনরা

দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীনরা

জাতীয়, বিশেষখবর
ক্ষমতাসীনরা বিভক্তির রাজনীতি শুরু করেছে। তারা এখন দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অকুতোভয় কণ্ঠস্বর’ শীর্ষক এ নাগরিক স্মরণ সভা আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে নাগরিক স্মরণ সভায় আরো বক্তব্যে রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার প্রমুখ।আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতাসীনদের সব ...
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন শেখ হাসিনা

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন শেখ হাসিনা

জাতীয়, স্লাইড
ইতালির মিলান কংগ্রেসে বৃহস্পতিবার সন্ধ্যায় দশম আসেম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ার বিষয়ে নিজ দেশের এই আগ্রহের কথা জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। এ সময় সোনাদিয়া গভীর সমুদ্রবন্দরসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। পরে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক এ বিষয়ে সাংবাদিকদের জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বিজন লাল দেবও উপস্থিত ছিলেন। বৈঠকে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া উদ্যোগ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলোতে বাংলাদেশের থেকে তার দেশের অনেক কিছু শিক্ষণীয় আছে বলেও উল্লেখ করেন মার্ক রুট। আঞ্চলিক সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতিবেশ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয়, স্লাইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টা থেকে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পান না। তাছাড়া বিভিন্ন শিক্ষাবর্ষে দেখা গেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া শিক্ষার্থীরাই ঢাবিতে উত্তীর্ণ হয়েছেন বেশি। এবারো গতবারের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।সকাল ১০টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করা ভর্তিচ্ছুরা টিএসসির সড়ক দ্বীপে জড়ো হয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ আন্দোলনে একত্রিত হওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্...
৯ বুদ্ধিজীবী শহীদ মিনারে অবাঞ্চিত

৯ বুদ্ধিজীবী শহীদ মিনারে অবাঞ্চিত

জাতীয়, স্লাইড
মৃত পিয়াস করিমের পর এবার আসিফ নজরুল, ফরহাদ মাজহার, নুরুল কবির, মোর্তজা, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, ব্যারিস্টার তুহিন মালিক, ও দিলারা চৌধুরীসহ নয় বুদ্ধিজীবিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্চিত ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শুক্রবার শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে না নিতে প্রতিবাদ সমাবেশ করে কয়েকটি সংগঠন। শুক্রবার সকাল ৯টা থেকে এসব সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে ওই কর্মসূচি পালন করে। মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড, প্রাণের ৭১, অনলাইনে বঙ্গবন্ধুর আদর্শের বন্ধুরা, বঙ্গবন্ধু সৈনিক প্লাটুপ, সিটি গ্যাং, গণজাগরণ মঞ্চের একাংশ, স্লোগান ৭১ ও মুক্তিযুদ্ধ প্রজন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অবস্থান কর্ম...
তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে গ্রিসের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে গ্রিসের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়, স্লাইড
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও সি. সামারাস গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আজ মিলানে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে গ্রিক প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দশম আসেম শীর্ষ সম্মেলনের পাশাপাশি আজ মিলানের বাংলাদেশ মিটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব উপস্থিত ছিলেন।পররাষ্ট্র সচিব বলেন, দুই নেতা খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা বাংলাদেশ সরকারের দেয়া বিনিয়োগ...
দেশে এক পার্টি গণতন্ত্র চলছে : এরশাদ

দেশে এক পার্টি গণতন্ত্র চলছে : এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দেশে এক পার্টি গণতন্ত্র চলছে মন্তব্য করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন গণতন্ত্র এসেছে। কিন্তু যে গণতন্ত্র দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না তা প্রকৃত গণতন্ত্র নয়, এক পার্টির গণতন্ত্র। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের নতুন সহযোগী সংগঠন জাতীয় তাঁতী পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।দেশের গণতন্ত্রের স্বার্থে ক্ষমতা ছেড়েছিলেন দাবি করে এরশাদ বলেন, গণতান্ত্রিক শাসনের স্বার্থে আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর আমার বিরুদ্ধে ৪৩টি মামলা দেয়া হল। কিন্তু গত ২৫ বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। আমরা কি এই গণতন্ত্র চেয়েছিলাম? তিনি বলেন, আমাদের মাথায় শুধু একটাই চিন্তা-কী করে ক্ষমতায় থাকা যায়। কারণ আমরা জানি ক্ষমতা থেকে চলে গেলেই জেলে যেতে হবে, মামলার মুখোমুখি হতে হবে। একটার পর একটা মামলা দেয়া হবে। এই গণতন্ত্র প্রতিহিংসার গণত...
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় জার্মানির সন্তোষ প্রকাশ

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় জার্মানির সন্তোষ প্রকাশ

জাতীয়, বিশেষখবর
জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মারকেল বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেছেন। মারকেল ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র জলসীমা নিয়ে বিরোধ মীমাংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে মডেল হিসেবে উল্লেখ করে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, বিশ্বের অন্যান্য দেশও তাকে অনুসরণ করতে পারে। এখানে প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়। মারকেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে একথা বলেন। ইতালির মিলান নগরীতে অনুষ্ঠিত দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে মারকেলের এই বৈঠক হয়। পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি বিজন লাল দেব ব্রিফিংকালে উপস্থিত ছিলেন। জার্মান চ্যান্সেলর মারকেল দশম আসেম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠ...
সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত

সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী আগামী তিন বছরের জন্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)‘র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশী যিনি প্রথম এই পদে নির্বাচিত হলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইপিইউ’র ১৩১তম সম্মেলন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১২ অক্টোবর শুরু হয়। পাঁচ দিন ব্যাপী সম্মেলনের ৪র্থ দিন গত বুধবার নতুন কমিটি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সমাপনী দিনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনী ফলাফলে দেখা গেছে, চার প্রতিদ্বন্দ্বির মধ্যে সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অষ্ট্রেলিয়া পার্লামেন্টের স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট। সংশ্লিষ্টরা জানান, আইপিইউ’র ইতিহাসে এতো বড় ব্যবধানে বিজয়ের ঘটনা এই প্রথম। বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠ...