Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

৬.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

৬.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

জাতীয়, বিশেষখবর
চলতি অর্থবছরের শেষপর্যায়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে মূল্যস্ফীতি হবে ৭ শতাংশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট-২০১৪’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে।বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট। এছাড়া অর্থনীতিবিদ সালমান জাইদি, রিসার্স এ্যানালিস্ট নাদিম রিজওয়ান ও যোগাযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব উপস্থিত ছিলেন।সংস্থাটি এর প্রতিবেদনে বলেছে, ২০১৫ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হওয়ার কারণ হচ্ছে- সরকারিভাবে অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি ও বিশ্ববাজারে তেলের দাম কমা। ২০১৫ সালের মার্চ পর্যন্ত এ প্রবৃদ্ধি অব্যাহত...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দুপুরে আরও জানানো হয়, আগামী ১২ ডিসেম্বরের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকার কারণে পূর্ব ঘোষিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য অচিরেই পত্রিকায় বিজ্ঞাপন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.edu.bd) এবং (www.nubd.info) মাধ্যমে জানানো হবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তির মেধাভিত্তিক ফলাফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে।মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত প...
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৩

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৩

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাটোরের বড়াইগ্রামে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩০ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কের রাজ্জাকের মোড় এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই বাস দুটি সড়কের দু'পাশে ছিটকে পড়ে। সংঘর্ষের জের এতোটাই তীব্র ছিল যে, যাত্রীদের লাশ জানালার কাঁচ ভেঙ্গে দিয়ে ছিঁটকে পড়েছিল। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ২২ জন মারা যান। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরো ১১ জন মারা যান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত ২৩ জনের লাশ স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়ে...
আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে

আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে

জাতীয়, সংবাদ শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। এদিন বৈঠকে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে প্রশিক্ষণ ও অন্যান্য ক্ষেত্রে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অ্যাগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন অর্থাৎ দুদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এক ব্রিফিংয়ে আমিরাতের সঙ্গে এগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন চুক্তি প্রসঙ্গে বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ শ্রমিক কর্মরত আছে। বিভিন্ন কারণে ওই দেশ বাংলাদেশ থেকে আর শ্রমিক নিতে পারছে না। এ চুক্তি স্বাক্ষরিত হলে আমিরাতে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে।কুয়েতের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি প্রসঙ্গে...
বাংলাদেশ-ভারতের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগের ওপর স্পিকারের গুরুত্বারোপ

বাংলাদেশ-ভারতের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগের ওপর স্পিকারের গুরুত্বারোপ

জাতীয়, স্লাইড
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ-ভারতের জনগন ও সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বলেছেন, অভিন্ন ইস্যু নিয়ে আলোচনা এবং তথ্যের আদান-প্রদান হলে উভয় দেশ যেমন উপকৃত হবে সদস্যরাও সমৃদ্ধ হবেন। আজ দিল্লীতে দিল্লী পলিশী গ্রুপ আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্কবিষয়ক আলোচনাকালে তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকার পশ্চিমবঙ্গ এবং নর্থ-ইস্ট-এর সদস্যদের মধ্যে তথ্যের আদান-প্রদান খুবই প্রযোজন। উভয় দেশের সদস্যরা যদি সমস্যা সম্পকের্ অবহিত থাকেন তাহলে তাদের ভূমিকা রাখা অনেক সহজ হতে পারে।এতে আরো আলোচনা করেন, বাংলাদেশর হাইকমিশনার তারিক এ করিম, দিল্লী পলিশী গ্রুপের প্রধান রাধা কুমার।স্পিকার কানেকটিভিটি, বর্ডার ব্যবস্থাপনা , বিদ্যুৎ, জ্বালানি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য ইত্যাদি বিষয়ে দু’দেশের থিং-ট্যাংকদের মধ্যে আলোচনা করার আহবান জানান।তিনি বলেন, আমরা...
ইবোলা শনাক্তে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

ইবোলা শনাক্তে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ইবোলা ভাইরাস শনাক্ত করতে দেশের সব বিমানবন্দরসহ স্থল ও সমুদ্র বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।গত বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. ইউনুছ আলী আকন্দ। হাইকোর্টের রুলে ইবোলা ভাইরাসের সংক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং জনস্বাস্থ্যের জন্য মানবিক সহায়তায় জাতিসংঘের তহবিল কেন সংগ্রহ করা হবে না, তা চানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।...
বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিদেশে দেশের ভাবমূর্তী ও মর্যাদা উজ্জ্বল করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন। তিনি তাদেরকে বাংলাদেশের অর্থনীতি জোরদার এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মতাদর্শগত মূল্যবোধ সমুন্নত রাখতে আরো অবদান রাখারও আহবান জানান। শুক্রবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা ইতালির মিলানে মিলানোফিরোরিন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক গণসংবর্ধনা দেন। আওয়ামী লীগের ইতালি শাখার উদ্যোগে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দেন। এখানে পাওয়া এক বার্তায় এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের জন্য বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিরা অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। মহান স্বাধীনতার যুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ...
মার্চের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি

মার্চের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানুষ দুই দলের কাছ থেকে মুক্তি পেতে চায়। তাই আগামী বছরের মার্চ মাসের মধ্যে নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সকালে রংপুরে নিজের বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ, মহানগর সদস্য সচিব এসএম ইয়াসিরসহ এরশাদ অনুমোদিত কমিটির বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিমানযোগে রংপুরে এলে তাকে আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পথে তিনি তারাগঞ্জ ও পাগলাপীরে পথসভায় বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, আওয়ামী লীগ দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা দি...