শেখ হাসিনাসহ সব আসামিকে দুদকের অব্যাহতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সব আসামিকে নভোথিয়েটার দুর্নীতিতে দায়ের করা তিনটি মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার কমিশনের নিয়মিত সভায় মামলা থেকে অব্যাহতি প্রদান ও এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার অনুমোদন দেওয়া হয়।গত সোমবার দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ তিন মামলার ফাইনাল রিপোর্ট আদালতের জেনারেল রেকর্ডিং শাখায় দাখিল করেন। অভিযোগ ভিত্তিহীন হওয়ায় মামলার তদনে্ত এ সব অভিযুক্তকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।জানতে চাইলে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২০০২ সালে রাজনৈতিক উদ্দেশে দুর্নীতি দমন ব্যুরো মামলাগুলো দায়ের করেছিল। মামলার তদনে্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে ফাইনাল রিপোর্ট কমিশন থেকে আদালতে পাঠানো হয়।দুদক সূত্র জানায়, ২০০২ সালের ২৭ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন বিরে...







