চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান সালাহউদ্দিন
ভারতের মেঘালয়ে বন্দী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে ফেরার বিষয়ে সুস্পষ্ট কিছু না বললেও সিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চান বলে জানিয়েছেন। তাকে দেখতে যাওয়া বিএনপি নেতা আব্দুল লতিফের কাছে শারীরিক অসুস্থতার অভিযোগ করে তিনি এ কথা জানান।সালাহউদ্দিন সিঙ্গাপুরের মতো চিকিৎসা পাচ্ছেন না, তা ভারতের গোয়েন্দাদেরও জানিয়েছেন। তবে শিলং হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন তিনি মোটামুটি সুস্থই আছেন- তেমন বড় কোনও সমস্যা নেই।চিকিৎসকেরা বলেন, শারীরিক আর মানসিকভাবে স্থিতিশীল আছেন সালাউদ্দিন আহমেদ। তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়েছে- সব রিপোর্ট এখনও হাতে না পাওয়া গেলেও তিনি মোটের ওপর সুস্থু। তবে পুরনো হৃদরোগ আর কিডনির সমস্যার কথা বলেছেন সিভিল হাসপাতালের ডাক্তাররা।শুক্রবার বিকেলে সালাউদ্দিন আহমেদ তাঁর সঙ্গে দেখা করতে আসা বি এন পি নেতা আব্দুল লতিফ জনিকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে আর চিকিৎসার ব্যাপারে জানিয়ে ব...







