Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

অসুস্থ কারাবন্দী বিএনপি নেতারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না : খালেদা জিয়া

অসুস্থ কারাবন্দী বিএনপি নেতারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, তাঁর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ‘গুরুতর অসুস্থ’ কারাবন্দী নেতারা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এতে উদ্বেগ প্রকাশ করে অসুস্থ জ্যেষ্ঠ নেতাদের মুক্তি ত্বরান্বিত করার দাবি জানান তিনি। আজ বুধবার বিকেলে এক বিবৃতিতে খালেদা জিয়া এই দাবি জানান।খালেদা জিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, সহ সভাপতি শমসের মোবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, শামসুজ্জামান ও মোসাদ্দেক আলী, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আসলাম চৌধুরী, আবদুস সালাম পিন্টু ও আরিফুল হক চৌধুরীসহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের বহু নেতা-কর্মী দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। এরা অনেকেই জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনীতিক, ...
ভিসার অপেক্ষায় সালাহউদ্দিনের স্ত্রী

ভিসার অপেক্ষায় সালাহউদ্দিনের স্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতীয় ভিসার অপেক্ষায় আছেন দীর্ঘ ২ মাস পর মেঘালয়ের শিলংয়ে সন্ধ্যান পাওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। আজ বুধবার ভিসা পেলেই স্বামীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু আজ দুপুর পর্যন্ত তাকে ভিসার বিষয়ে কিছু জানানো হয়নি।মঙ্গলবার স্ত্রী হাসিনা আহমেদের কাছে ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে ফোন করে সেখানে অবস্থানের কথা জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।৬২ দিন নিখোঁজ থাকার পর এই প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগ হয় বলে হাসিনা আহমেদ জানান। মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব তিনি স্বামীর সঙ্গে দেখা করতে শিলং যাবেন। এজন্য তিনি ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন।  সূত্র: বিবিসি...
ভারতে ৩ মাসের কারাদণ্ড হতে পারে সালাহউদ্দিনের

ভারতে ৩ মাসের কারাদণ্ড হতে পারে সালাহউদ্দিনের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিচার হলে  তিন মাসের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দন্ডই হতে পারে সালাহ উদ্দিন আহমদের । ১৯৫০ সালের ভারতীয় পাসপোর্ট আইন অনুযায়ী ওই শাস্তি নির্ধারিত আছে।তার পুশব্যাকের সম্ভাবনাও কম বলে  মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, পুশব্যাক ভারতের ব্যাপার। কিন্তু সালাহ উদ্দিনের ক্ষেত্রে পুশব্যাকের সম্ভাবনা কম।যেহেতু তাকে ভারতের অনেক ভেতরে ধরা হয়েছে তাই তাকে ভারতীয় আইনে বিচার করে তারপর ফেরত পাঠানো হতে পারে বলে মনে করছেন অনেকে।...
নতুন বেতন কাঠামো: সচিব কমিটির সুপারিশ অর্থমন্ত্রীর হাতে

নতুন বেতন কাঠামো: সচিব কমিটির সুপারিশ অর্থমন্ত্রীর হাতে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  চার মাস পর জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশ চূড়ান্ত করে আজ বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে মন্ত্রিপরিষদসচিবের নেতৃত্বে গঠিত ছয় সদস্যের পর্যবেক্ষণ কমিটি। এই সুপারিশ প্রয়োজনে সংশোধন করে তা আগামী সোমবার অনুমোদনের জন্য মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হতে পারে। সেখানে অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আগামী অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এটি কার্যকর করা হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশন গত বছরের ২১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয়। এর ১০ দিন পর ওই সুপারিশ পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য মন্ত্রিপরিষদসচিবকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। পরে কয়েক দফা সময় বাড়িয়ে নেয় কমিটি।অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি চাকরিজীবী, প্রতিরক্ষা ও অন্যান্য বাহিনী এবং উন্নয়ন প্র...
সালাহউদ্দিনকে দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার

সালাহউদ্দিনকে দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্ত্রী হাসিনা আহমেদ। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সহযোগিতা চান।হাসিনা আহমেদ বলেন, সন্ধান পাওয়ার পর পরই মঙ্গলবার স্বামী সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে ভারতে যাওয়ার জন্য আমি ও আমার দুই আত্মীয় ভিসা চেয়ে ভারতীয় দূতাবাসে আবেদন করেছি। এখানো আমরা ভিসা পাইনি। ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা দিবো।তিনি বলেন, উনাকে (সালাহ উদ্দিন) দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আমার জানা নেই। আমি  আগে সেখানে তার কাছে যেতে চাই। তারপর দেখবো দেশে ফিরিয়ে আনতে কি করণীয় রয়েছে। তখন এ ব্যাপারে বিএনপি এবং আমার জানা শোনা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে ভারতের মেঘালয়ের ‘ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরো সাইন্স’ নামক একটি মানসিক হাসপ...
চট্টগ্রামে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৩

চট্টগ্রামে হেলিকপ্টার বিধ্বস্ত, আহত ৩

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- স্কোয়াড্রন লিডার শাফায়াত, পাইলট অফিসার ফুয়াদ ও ফ্লাইট অফিসার। এদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে।এদিকে হেলিকপ্টার দুঘর্টনার পর বুধবার সকাল ১১টা ১০ মিনিটের পর আধাঘন্ট বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা বন্ধ থাকে ।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর তথ্য কর্মকর্তা ওয়াজিরউদ্দিন আহমেদ জানিয়েছেন, চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে জরুরি অবতরণের সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনাকবলিত হয়। এতে  দুই পাইলটসহ তিনজন আহত হন। তাদের তিনজনকে চট্টগ্রামের নৌবাহিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত কিনা এ বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।শাহ আমানত এয়ারপোর্ট ম্যানেজার স্ক...
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে পাওয়া গেছে

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে পাওয়া গেছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিনের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে সালাহউদ্দিনের পরিবার। ভারতের মেঘালয় রাজ্য থেকে তার স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সালাহউদ্দিন কথা বলেছেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সালাহ উদ্দিনের সঙ্গে তার স্ত্রী হাসিনা আহমেদের কাথা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।বিএনপির সহদফতর সম্পদক আব্দুল লতিফ জনি বলেছেন, সালাহ উদ্দিনের পরিবারের সঙ্গে দলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাই বিএনপি যখন নিশ্চিত হবে সালাহ উদ্দিন আহমেদ জীবত রয়েছেন, কেবলমাত্র তখনই বলা যাবে তিনি বেঁচে আছেন।উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে নিখোঁজ হয়েছিলেন বিএনপির এই নেতা।...
এসএসসির ফল প্রকাশ ৩০ মে

এসএসসির ফল প্রকাশ ৩০ মে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী আরও বলেন, ওই দিন সকাল ১০টায় পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।এবছর আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ ১০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।...