Saturday, November 7Welcome khabarica24 Online

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে নতুন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর মাজারে নতুন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তারা হলেন— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেজ ওসমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।মঙ্গলবার দুপুরে একসঙ্গে তারা পৃথক পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মো. খলিুলুর রহমান, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, ...
মিয়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশী ফিরছেন আজ

মিয়ানমারে উদ্ধার ১৫৫ বাংলাদেশী ফিরছেন আজ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  মিয়ানমারে বঙ্গোপসাগরের উপকূল থেকে দ্বিতীয় দফায় উদ্ধার ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৫৫ জনকে আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে।সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তের ঘুমধুমের জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগ তাদের হস্তান্তর করবে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।তিনি জানান, ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জনকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশী হিসেবে শনাক্ত ১৮৭ জনকে দুই দফায় ফিরিয়ে আনা হয়। এছাড়া ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে দ্বিতীয় দফায় দেশটির নৌ-বাহিনী আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এদের মধ্যে বাংলাদেশী হিসেবে ১৫৫ জনকে শনাক্ত করা হয়েছে।...
মীরসরাইতে ষোড়ষী প্রতিবন্ধী ধর্ষণ; ধর্ষক শ্রীঘরে

মীরসরাইতে ষোড়ষী প্রতিবন্ধী ধর্ষণ; ধর্ষক শ্রীঘরে

জনপদ, জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ এক ষোড়শী বাক প্রতিবন্ধিকে জোর করে অমানবিক ভাবে ধর্ষন কালে জনতা কর্তৃক হাতে নাতে ধরা পড়ে ধর্ষক এখন শ্রীঘরে। মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৭ নং কাটাছরা ইউনিয়নের বাড়ীয়াখালী গ্রামে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে হাত বেঁধে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েছে প্রতিবেশী এক মাদ্রাসা ছাত্র যুবক। আটককৃত যুবক ধর্ষক মোঃ রাসেল (২০) কে আদালতে পাঠিয়েছে উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ। নির্যাতিতা ১৬ বছরের বাক্ প্রতিবন্ধী উক্ত কিশোরী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মেয়েটির পিতা স্থানীয় সাংবাদিকদের জানান, মেয়েকে বাড়িতে রেখে প্রতিবেশীর বাড়িতে তিনি ও তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানে গেলে তার স্ত্রী হঠাৎ খোঁজ নিতে বাড়িতে গিয়ে দেখতে পান মেয়ের হাত বেঁধে লম্পট মোঃ রাসেল সুযোগ পেয়ে আমার প্রতিবন্ধী মেয়ের উপর পাশবিক অত্যা...
বাংলাদেশ সফরে আসতে পারেন ভ্লাদিমির পুতিন

বাংলাদেশ সফরে আসতে পারেন ভ্লাদিমির পুতিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চলতি বছরে বাংলাদেশ সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ সাংবাদিকদের জানিয়েছেন, পুতিনের সফরের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিষয়ে অগ্রগতি হয়েছে।আলোচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চূড়ান্ত চুক্তি হতে পারে কয়েক মাসের মধ্যেই। নিকোলায়েভ জানান, ওই সময়েই বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে ভ্লাদিমির পুতিনের।২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার সাথে পুরনো সম্পর্ক ঝালাইয়ে হাত দেয় শেখ হাসিনার সরকার। এরই মধ্যে ২০১৩ সালে মস্কো সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রযুক্তি বিনিময়সহ বেশ কয়েকটি চুক্তি করে বাংলাদেশ। ঐ সময়েই রাশিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন প্রধানমন্ত্রী।...
আইসিটি আন্তর্জাতিক অপরাধ বিচারে নতুন নজির স্থাপন করেছে : প্রধানমন্ত্রী

আইসিটি আন্তর্জাতিক অপরাধ বিচারে নতুন নজির স্থাপন করেছে : প্রধানমন্ত্রী

জাতীয়, বিশেষখবর, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, বাংলাদেশ (আইসিটি-বিডি) উন্মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ বিচারের ক্ষেত্রে একটি নতুন নজির স্থাপন করেছে।আন্তর্জাতিক অপরাধ বিচার দিবসের প্রাক্কালে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ জাতীয় আদালতের মাধ্যমে মানবতার বিরুদ্ধে উন্মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ বিচারের ক্ষেত্রে একটি নতুন নজির স্থাপন করেছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত ঘৃণ্য অপরাধের শিকার লাখ লাখ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে।তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইন, ১৯৭৩ জাতীয় আদালত গঠনের ভিত্তি স্থাপন করেছে যা চার দশক পর ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার জন্য আমাদের দাবিতে সাড়া দিয়েছে।তিনি বলেন, এসব বিচার প...
সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, স্লাইড
  সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করেছি, মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরও আগের মতোই কাজ করে যাবো। শিশু রাজন হত্যা সম্পর্কে তিনি বলেন, মর্মান্তিক ও হৃদয়বিদারক এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।এ সময় প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত স্থপতি ইয়াফেস ওসমান, নতুন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, প্রতিমন্ত্রী তারানা হালিম ও নুরুজ্জামানও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ ছাড়া আওয়াম...
পাটুরিয়া-দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঈদ উপলক্ষে ফেরিতে যাত্রীবাহী যানবাহন পারাপার নির্বিঘ্ন ও ঘাট এলাকায় যানজট নিরসনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে পারাপার নিশ্চিত করতে বুধবার সকাল থেকে এ রুটে ট্রাক পারাপার বন্ধ রয়েছে। তবে কাঁচামাল, শিশুখাদ্য ও জরুরি পণ্যবাহী ট্রাক এর আওতামুক্ত থাকবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম-কমার্স) জিল্লুর রহমান জানান,  প্রতিবছরের মতো এবারো ঈদে এই নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন এবং যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যবস্থার মধ্যে ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে নৌরুটে ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তই  বুধবার  সকাল ৬টা থেকে কার্যকর করা হয়েছে।জিল্লুর রহমান আরো জানান, বিশেষ ব্যবস্থার মধ্যে যানবাহনে পারাপারে এ নৌপথ...
পবিত্র শবে কদর আজ

পবিত্র শবে কদর আজ

জাতীয়, বিশেষখবর, স্লাইড
আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং এবাদত-বন্দেগির মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র শবে কদর পালন করা হবে।প্রতিবছর মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়।ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে ইসলামের শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদের (সা.) অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্র্নিধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে কদরের রাতের গুরুত্ব অপরিসীম এবং এই রাত অত্যন্ত পূণ্যময় হিসেবে বিবেচিত।কোরআনের সুরা কদরে উল্লেখ আছে, হাজার মাস উপাসনায় যে পূন্য হয়, কদরের এক রাতের উপাসনা তার চেয়ে উত্তম। লাইলাতুল কদরের রাতে সৎ এবং ধার্মিক মুসলমানদের ওপর আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। লাইলাতুল কদরে মুসলিমরা আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে।লাইলাতুল কদর সম্পর্কে মহানবী বলেন, যে ব্যক্তি এ রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে, আল্লাহ ত...