Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলার মাঠ

তিন মোড়লের প্রস্তাব পাশ

তিন মোড়লের প্রস্তাব পাশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে ফেলেছে ‘বিগ থ্রি’। আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি’র সভায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির ‘বিতর্কিত’ প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রস্তাব গৃহিত হয়েছে। এই সংস্কার প্রস্তাবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হাতে ব্যাপক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট বিষয়ে কোন আলোচনা হয়নি। এতে টেস্ট ক্রিকেট দি-স্তর বিশিষ্ট হচ্ছে না। তবে আইসিসি’র ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দলটি টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানির দলের সঙ্গে প্লে-অফ ম্যাচ জিতে টেস্ট মর্যাদা পাওয়া সুযোগ পাচ্ছে। বর্তমানে টেস্টের তলানির দল বাংলাদেশ। আইসিসি’র প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসন আগামী জুলাই থেকে আইসিসি...
চট্টগ্রামে বাংলাদেশের অগ্নিপরীক্ষা

চট্টগ্রামে বাংলাদেশের অগ্নিপরীক্ষা

খেলার মাঠ
বিমানবন্দরে তখনো নামেনি দুই দল। তার আগেই বিমানবন্দর সড়ক থেকে উধাও সাধারণ যানবাহন। একপর্যায়ে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর থেকে জিইসি মোড় পর্যন্ত ভিআইপি সড়কের সব যানবাহন চলাচল। এর প্রভাব পড়ে পুরো শহরের সড়ক-উপসড়কে। যানজটে বিরক্ত কেউ কেউ প্রশ্ন তুললেন, কে এমন ভিআইপি যে মূল সড়ক বন্ধ রাখতে হবে?ক্রিকেটাররা আসছেন শোনার পর কেউ কেউ তাচ্ছিল্যের সঙ্গে ‘ডাংগুলি’ শব্দটিও উচ্চারণ করতে ছাড়েননি, ‘ঢাকায় গো-হারার পর এখানে এসে ভিআইপি মর্যাদা!’এমন তাচ্ছিল্যভরা কথা কান পাতলেই শোনা যাচ্ছিল পেনিনসুলা হোটেলের অদূরে জড়ো হওয়া সাধারণ মানুষের মুখে। নিজেদের দেশ আর দলের প্রতি ভালোবাসা আছে বলেই মানুষের মুখে এই কথা আসে। সে যা-ই হোক, চট্টগ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ ঘিরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তার বর্মে। ঢাকা টেস্টে নাস্তানাবুদ বাংলাদেশ দলের জন্য এই নিরাপত্তা যতটা নয়, তার চেয়ে ঢের বেশি অতিথি শ্রীলঙ্কার জন্য। এই ...
এয়ারটেল রাইজিং স্টার্স

এয়ারটেল রাইজিং স্টার্স

খেলাধুলা, খেলার মাঠ
  ‘এয়ারটেল রাইজিং স্টার্স’-এর ঢাকা অঞ্চলের জন্য সেরা সাত খেলোয়াড় নির্বাচিত হয়েছে সারা দেশের প্রায় ১২ হাজার প্রতিভাবান ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে। খেলোয়াড়রা হল- বিকেএসপির মোঃ মোহাজ্জাব খান, বিএন হাইস্কুলের মোঃ শেরাজাম মনির, লক্ষ্মী নারায়ণ কটন মিলস হাইস্কুলের মোহাম্মদ হৃদয়, সৈয়দপুর বঙ্গবন্ধু হাইস্কুলের মোঃ আল-আমিন হোসেন, বিকেএসপির মোঃ মাহাবুব হোসেন ফাহিম, ইসদায়ের রাবেয়া হোসেন হাইস্কুলের মোঃ অনিক হোসেন ও মীর কাদিন হাজি আমজাদ আলী হাইস্কুলের মোঃ সম্পদ মিয়া।...
ভারতকে ক্রিকেট শেখালো নিউজিল্যান্ড

ভারতকে ক্রিকেট শেখালো নিউজিল্যান্ড

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক : তৃতীয় ম্যাচটির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতেই পারে ভারত। কেননা ম্যাচটি হারতে হারতে টাই হয়ে গিয়েছিল। কিছুটা কৃতিত্ব রবীন্দ্র জাদেজাকে দিতেই হবে। শেষ মুহূর্তে ওমন ব্যাটিং করে দলকে ম্যাচে জিইয়ে রাখা তো আর চাট্টিখানি কথা নয়। সেই যাই হোক পঞ্চম ও শেষ ম্যাচের পর ওই তৃতীয় ম্যাচটিই নিউজিল্যান্ড সমর্থকদের গলায় কাঁটার মতো বিধছে। কারণ ম্যাচটি টাই না হলে হোয়াইটওয়াই যে হতে হতো বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আর নিজের দেশের ক্রিকেটভক্তদের একটি স্বস্তির বাতাস দিতে মাঠে নেমেছিল মাহেন্দ্র সিং ধোনির ভারত। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নিউজিল্যান্ড রস টেলরের সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ৮৮ রানের দুটো ইনিংসের সুবাদে করে ৫ উইকেটে ৩০৩ রান। অপরদিকে মাত্র ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা ভারত শেষ পর্যন্ত ২১৬ রানে অলআউট হলো। লজ্জাজনক পরাজয়, মাত্র কদিন আগে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থ...
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪ রানের জয়

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪ রানের জয়

খেলাধুলা, খেলার মাঠ
  নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৪ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। এদিন প্রথমে ব্যাট করে ২৯৩ রানের টার্গেট দেয় সফরকারী ভারতকে। জবাবে বিরাট কোহলির ১২৩ রানের সুবাদেও জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। মিশেল ম্যাকক্লেনাগান  ও কোরি অ্যান্ডাজনের বোলিং তোপে ২৬৮ রানে অলইউট হয়ে যায় তারা। ম্যাকক্লেনাগান পান ৬৮ রানে ৪ উইকেট আর অ্যান্ডারসন নেন ২ উইকেট। এদিন টস হেরে কিউইদের শরুটা তেমন ভাল হযনি। দলিয় ২২ রানের মাথায় বিদায় নেন জেসি রাইডার। দলিয় খাতায় ১০ রান যোগ হতেই বিদায় নেন মার্টিন গাপটিল। তবে কেইন উইলিয়াসন ও অ্যান্ডাসনের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন করেন ৭১ ও অ্যান্ডারসন অপরাজিত ৬৮ রান করেন। অলরাউন্ডার সফলতা দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন কোরি অ্যান্ডারসন।...
বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিত দল ঘোষণা

বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিত দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
  টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্তমান জাতীয় দলে ক্রিকেটার ছাড়াও ঢাকা প্রিমিয়ার লীগ, বিজয় দিবস টি-টোয়েন্টি ও বিসিএল সহ ঘরোয়া টুর্নামেন্টে ভাল পারফরমেন্স দেখানো ক্রিকেটারদের মূল্যায়ন করা হয়েছে। এছড়াও দীর্ঘ ১ বছর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তরুণ পেসার তাসকিন আহম্মেদকেও এই প্রাথমিক দলে ডাকা হয়েছে। প্রাথমিক দল:মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মো. আল আমিন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহম্মেদ, নাজমুল হাসান, জুনায়েদ সিদ্দিক, আরাফাত সানি, মো. মিথুন, আলাউদ্দিন বাবু, ...

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
ঘরের মাঠে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। স্বাগতিক বাংলাদেশ বৃহস্পতিবার ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করবে বিসিবি।মুশফিকুর রহিমই টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দলের অধিনায়কত্ব করবেন। তামিম-সাকিব ছাড়াও প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া মুক্তার আলী, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আলাউদ্দিন বাবু, শুভাশিস রায়, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম।চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলতে না পারা পেসার শফিউল ইসলামও ডাক পেয়েছেন দলে। দীর্ঘদিন থেকেই জাতীয় দলের বাইরে থাকা ফরহাদ রেজা ও জুনায়েদ সিদ্দিকীকেও রাখা হয়েছে ৩০ জনের তালিকায়।টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘এ...
ব্যবধান কমানো জয় রিয়াল মাদ্রিদের

ব্যবধান কমানো জয় রিয়াল মাদ্রিদের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  রিয়াল মাদ্রিদকে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগটা করে দিয়েছিল বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদই। মুখোমুখি লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছিল লা লীগার এবারের মওসুমের শীর্ষ দুই দল। আর সেই সুযোগটা কাজে লাগাতে কোন ভুল করেননি গতবারের রানার্সআপরা। এসপারিওয়েল ১-০ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর আরও কাছাকাছি চলে এসেছে রিয়াল। গতকাল ম্যাচের একমাত্র গোলটি এসেছে পর্তুগিজ পেপের হেড থেকে। এই জয়ে ১৯ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সা ও আতলেতিকো। সমান সংখ্যক ম্যাচ খেলে রিয়ালের ঝুলিতে জমা হয়েছে ৪৭ পয়েন্ট। এসপানিওলের বিপক্ষে গতকালের ম্যাচে প্রায় পুরোটা সময়ই একক আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু গোলের দেখা পেতে বেশ কষ্টই করতে হয়েছে রোনালদো-বেল-বেনজেমাদের। শেষ পর্যন্ত রিয়ালের জয়সূচক গোলটাও কোন  স্ট্রাইকারের পা থেকে আসেনি। ৫৫ মিনিটে দলে...