ফিফা বর্ষসেরা ফুটবলার রোনাল্ডো
ব্যালন ডি'অর অর্থাৎ ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পর্তুগীজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়বারের মতো এ খেতাবে ভুষিত হলেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার কথাই সত্যি হলো। ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব পাওয়া প্রসঙ্গে ম্যারাডোনা বলেছিলেন, "আমার ইচ্ছে হচ্ছে এখনই পুরস্কারটা রোনালদোর হাতে তুলে দিই।"এবারের ব্যালন ডি'অর খেতাব লাভের দৌঁড়ে ছিলেন তিন ফুটবলার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ফ্রাঙ্ক রিবেরি। শেষ পর্যন্ত টানা তিনবার (২০১০, ২০১১ ও ২০১২) বর্ষসেরার খেতাব জেতা বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরিকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো জিতে নেন ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব।পর্তুগীজ স্ট্রাইকার রোনালদো ফিফা নির্দিষ্ট গত ফুটবল-ক্যালেন্ডারে রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের হয়ে সব মিলিয়ে ৫৯ ম্যাচ...







