Friday, September 11Welcome khabarica24 Online

শ্রীলঙ্কা গুটিয়ে গেল ২০৪ রানে

ss

 

জুনাইদ খানের বিধ্বংসি বোলিংয়ে আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। পাকিস্তানের পেসার জুনাইদ ৫৮ রানে নিয়েছেন ৫ উইকেট। টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা ছিল দারুন। উদ্বোধনী উইকেটে ৫৭ রানের জুটি গড়েন দিমুথ করুনারতেœ ও কুশল সিলভা। করুণারতেœ ব্যক্তিগত ৩৮ ও দলীয় ৫৭ রানে ফেরার পর মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা। পাকিস্তানী পেসার জুনাইদ খান ও বিলাওয়াল ভাট্টির তোপে পড়ে এক পর্যায়ে ১২৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে নবম উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও শামিন্দা এরাঙ্গার সর্বোচ্চ ৬১ রানের জুটি শ্রীলঙ্কাকে ২০০ রান পার হওয়ার পথ দেখায়। ম্যাথিউস শেষ পর্যন্ত আউট হন ৯১ রানে। সিলভা ও এরাঙ্গার ব্যাট থেকে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। পাকিস্তানের পেসার বিলাওয়াল ভাট্টি ৬৫ রানে দখল করেছেন ৩ উইকেট।

Leave a Reply