Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলার মাঠ

নির্বাচিত হতে যাচ্ছে চবি শিক্ষার্থীদের করা ফ্লাশ মব

নির্বাচিত হতে যাচ্ছে চবি শিক্ষার্থীদের করা ফ্লাশ মব

খেলার মাঠ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি করা ফ্লাশ মবটি এই পর্যন্ত সর্বোচ্চ ভিজিট নিয়ে ইউটিউবে তালিকার শীর্ষে রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং করার জন্য বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিউজিক ভিডিওর ফ্লাশ মব জমা দিয়েছে।এসব ফ্লাশ মব এর মধ্যে যেটি সবচেয়ে বেশিবার ভিজিট করা হবে সেটি দেখানো হবে আইসিসি’র হোমপেজে, টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও এ ফ্লাশ মবটি ইএসপিএন ও স্টার স্পোর্টস চ্যানেলে সম্প্রচার করা হবে।ইউটিউবে বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের আপলোড করা ফ্লাশ মবগুলোর মধ্যে চবি শিক্ষার্থীদের করা ফ্লাশ মবটি এই পর্যন্ত সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ৩’শ ভিজিট নিয়ে ইউটিউবে তালিকার শীর্ষে রয়েছে।অন্য ১০ টি বিশ্ববিদ্যালয়ের ভিডিও গুলোর মধ্যে যেটি সর্বোচ্চ  সংখ্যক ভিজিট করা হয়েছে তার সর্বশেষ ভিজিট  ছিল মাত্র ৩...
রাজ্জাক নাসিরের স্বপ্ন

রাজ্জাক নাসিরের স্বপ্ন

খেলার মাঠ
আব্দুর রাজ্জাক রাজ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। নাসির হোসেনকে বলা হয় 'দ্য ফিনিশার'। দুজনের পারফরম্যান্সের উপর নির্ভর করছে ঘরের মাটিতে টি-২০ বিশ্বকাপে টাইগারদের সাফল্য। যদিও দুজনে কঠিন সময় পার করছেন। আফগানিস্তান ম্যাচে হারের পর যে চার ক্রিকেটারকে সতর্ক করেছিল বিসিবি, তাদের মধ্যে ছিলেন এ দুজন। কঠিন সময় পার করলেও টি-২০ বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখেন দুই ক্রিকেটার। তবে ভালো কিছুর জন্য প্রথমেই দলকে টপকাতে হবে আফগানিস্তানের কঠিন হার্ডল। এশিয়া কাপে হারলেও টি-২০ বিশ্বকাপে আফগানদের পাত্তাই দিচ্ছেন না নাসির। রাজ্জাকও একই পথে হাঁটছেন। সবারই টার্গেট দ্বিতীয় পর্ব। শ্রীলঙ্কা সিরিজে টানা হার। সেই ধারাবাহিকতা এশিয়া কাপেও। টানা হারে ক্রিকেটারদের মানসিক অবস্থাও ভালো থাকার কথা নয়। সেটা স্বীকার করেছেন রাজ্জাক রাজ। অবশ্য এখন অনেক ভালো বলে জানিয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, 'কিছুদিন আগে সবাই হতাশ ছি...
তিন উইকেটে জিতল শ্রীলঙ্কা

তিন উইকেটে জিতল শ্রীলঙ্কা

খেলার মাঠ
বাংলাদেশকে তিন উইকেটে হারালো শ্রীলংকা। মিরপুরে ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি রেখেই জয় নিশ্চিত হয়  লঙ্কানদের। অধিনায়ক ম্যাথিউস করেন ১০১ বলে ম্যাচজয়ী ৬৯ রান। মাত্র ২০৫ রানের টার্গেট দিয়েই বাজিমাত করে দিয়েছে বাংলাদেশ। । মাত্র ৮ রানের মধ্যে তারা ফিরিয়ে দেয়েছে কুশল পেরেরা (০), কুমার সাঙ্গাকারা (২) ও মাহেলা জয়াবর্ধনেকে (০)। সর্বোচ্চ ৩৩ রান করে ফিরেছেন লাহিরু থিরিমান্নে। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোন জয় পায়নি। তাই আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য মানরক্ষার। মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটা দারুণ করেছিল তারা। বিনা উইকেটে তুলে ফেলেছিল ৭৪ রান। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে তাদের ব্যাটিংয়ে। ৭৪ রানের পর মাত্র ১৩ রান যোগ করতেই তারা হারিয়ে ফেলে ৩টি উইক...
ফিক্সিংয়ের রায়ে হতাশ বিসিবি ও আইসিসি

ফিক্সিংয়ের রায়ে হতাশ বিসিবি ও আইসিসি

খেলাধুলা, খেলার মাঠ
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর বিষয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের রায়ে হতাশা প্রকাশ করেছে বিসিবি ও আইসিসি।   ঐ রায়ে ম্যাচ পাতানোর দায়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে অভিযুক্ত করেছে উক্ত ট্রাইব্যুনাল। তবে নির্দোষ প্রমাণিত হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার মাহমুবুল আলম।   এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ, ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হয়েছেন।   আর ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুল ও শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চির ব্যাপারে এখনো কোনো রায় জানায়নি ট্রাইব্যুনাল।   আইসিসি ও বিসিবির এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা হতবাক এবং একই সঙ্গে হত...
দিল্লীতে প্রথম দিন শেষে চতুর্থ সিদ্দিকুর

দিল্লীতে প্রথম দিন শেষে চতুর্থ সিদ্দিকুর

খেলাধুলা, খেলার মাঠ
খবরিকা ডেস্ক : এসএআইএল-এসবিআই ওপেনে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন সিদ্দিকুর রহমান। প্রতিযোগিতার প্রথম দিনে পারের চেয়ে পাঁচ শট কম খেলেছেন বাংলাদেশের সেরা এই গলফার।   দিল্লি গলফ ক্লাবে বুধবার মোট সাতটি ‘বার্ডি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর। দুইটি ‘বোগি’ও (কোনো হোলে পারের চেয়ে এক শট বেশি খেলা) করেছেন তিনি।   দিনটি দারুণ কেটেছে দিল্লি গলফ ক্লাবেই বেড়ে ওঠা রশিদ খানের। পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে আছেন তিনি।   গতবছর সিদ্দিকুরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে এই দিল্লি গলফ ক্লাবেই। হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।   বাংলাদেশের আরো দুইজন গলফার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রথম দিন শেষে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩৯তম স্থানে আছেন মো. জামাল হোসেন মোল্লা আর পারের চেয়ে এ...
সাকিবের শাস্তি কমাতে মুশফিকের অনুরোধ

সাকিবের শাস্তি কমাতে মুশফিকের অনুরোধ

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার ঢাকা সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন,'সাকিব অপরাধ করায় শাস্তি পেয়েছে। এটা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। তবে এশিয়া কাপের জন্য, দেশের ক্রিকেটের জন্য, দলের ভালোর জন্য- আমরা বিসিবি সভাপতি নাজমুল হামান পাপনের কাছে সাকিবের শাস্তি কমাতে এ আবেদন জানাচ্ছি।'সাকিবের শাস্তি কমালে ভবিষ্যতে তা কোন নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, 'আমরা ব্যক্তি সাকিবের জন্য আবেদন করছি না। এশিয়া কাপে দল যেন ভালো করে সেই কথা চিন্তা করেই এই আবেদন। অন্য কোন উদ্দেশ্য নয়। তবে এটা সম্পূর্নভাবে বিসিবির সিদ্ধান্তের একটি বিষয়।' প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে তে আউট হওয়ার পর অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন কর...
সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ করলো বিসিবি

সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ করলো বিসিবি

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দ্বিতীয় ওয়ানডে চলার সময় অশোভন আচরণ করায় সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে শুনানিতে ডাকে বিসিবির শৃঙ্খলা কমিটি। শুনানিতে নিজের দোষ স্বীকার করে নেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, দোষী প্রমাণিত হওয়ায় তিনটি ওয়ানডেতে নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।তাই শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।...
ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৬১ রানে হারলো বাংলাদেশ

ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ৬১ রানে হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রানে হারলো বাংলাদেশ। ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর ফলে ২-০ তে সিরিজ জিতে নিল লঙ্কানরা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। সাঙ্গাকারার শতকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ২৮৯ রান। খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। সাজঘরে ফিরে গেছেন ওপেনার কৌশল পেরেরা (৮)। রুবেল হোসেনের বলে পয়েন্টে শামসুর রহমানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। রুবেল হোসেনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৮ রান করেছেন তিনি। ব্যক্তিগত ৯ রানে আউট হয়েছেন দিনেশ চান্দিমাল। সোহাগ গাজীর বলে মিডউইকেটে শামসুরের হাতে তালুবন্দী হয়েছেন তিনি। গত ম্যাচের মতো এ ম্যাচেও ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে বাংলাদেশি ফিল্...