রুদ্ধশ্বাস জয় পাকিস্তানের
এইতো দু’দিন আগে এবারকার টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বাজে ম্যাচটি খেলেছে পাকিস্তান। হয়তো বিশ্বকাপ বলেই ভারতের কাছে তারা হেরেছে যাচ্ছেতাইভাবে। গতকাল পৃষ্ঠা ১১ কলাম ১
মিরপুরেও ঘটতে যাচ্ছিল প্রায় একই রকম ঘটনা। আগে ব্যাট করে ওমর আকমলের ৯৪ রানে ভর করে ১৯১ রানের টার্গেট দেয় পাকিস্তান। ১৯২ রানের টার্গেট, তারপরও হারতে বসেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত তা আর হতে দেননি শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, ওমর গুলরা।। শুরুতে যারাই ডোবাতে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত তারাই দলকে জেতালেন ১৬ রানে। এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে লড়াই ফিরে সাবেক চ্যাম্পিয়নরা।
২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ঘটনা। কামরান আকমল আর ওমর আকমলের জোড়া হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৯২ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। গতকালও এই দুই ভাইয়ের কল্যাণ সমপরিমাণ টার্গেট দেয় তারা। ওয়েস্ট ইন্...







