Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

ব্যালন ডি’অরের তালিকায় মেসি, রোনালদো, রিবেরি

ব্যালন ডি’অরের তালিকায় মেসি, রোনালদো, রিবেরি

খেলাধুলা, খেলার মাঠ
ফিফা ব্যলন ডি অরের সংক্ষিপ্ত তালিকায় যোগ হয়েছেন ফ্রান্সের তারকা ফ্রাংক রিবেরি। আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য তিনজনের নাম প্রকাশ করেছে ফিফা। রিবেরি ছাড়া অপর দু’জনের নাম নতুন কেউ নন। একজন হলেন চারবারের বিজয়ী বার্সেলোনা ও আর্জেন্টিনার লিওনেল মেসি। আর অপরজন হলেন রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। আর সোা মহিলা খেলোয়াড়ের জন্য মনোনীত তিনজন হলেন জার্মানির নাদিন অ্যানজেরার, ব্রাজিলের মার্তা ও যুক্তরাষ্ট্রের অ্যাবে ওয়ামব্যাচ। সেরা গোলের জন্য মনোনীত হয়েছেন ইবরাহিমোবিচ, নেমানিয়া মাতিচ ও নেইমার।...

২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ খেলার গ্রুপ ড্র য়ের ফিক্সচার প্রকাশ

খেলাধুলা, খেলার মাঠ
এ.এস.রিপন: ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ খেলার গ্রুপ ড্র য়ের ফিক্সচার প্রকাশ করেছে আšর্তজাতিক ফুটবল ফেডারেসন ফিফা। গ্র“প-এ: ১.ব্রাজিল ২.ক্যামেরুন ৩.মেক্সিকো ৪.কোয়েশিয়া। গ্র“প-বি:১. স্পেন ২. নেদারল্যান্ড ৩. অস্ট্রেলিয়া ৪. চিলি। গ্র“প-সি:১. গ্রিস ২. কলম্বিয়া ৩. আইভরিকোস্ট ৪. জাপান। গ্র“প-ডি:১. ইংল্যান্ড ২. ইতালি ৩. কোস্টারিকা ৪. উরুগুয়ে। গ্র“প-ই: ১. ইকুয়েডর ২. স্ইুজারল্যান্ড ৩. হন্ডুবাস ৪. ফ্রান্স। গ্র“প-এফ:১. আজেন্টিনা ২. নাইজেরিয়া ৩. রুনিযাহাজ্রগোভিনা ৪. ইরান। গ্র“প-জি: ১. ঘানা ২. জার্মানি ৩. পর্তুগাল ৪. যুক্তরাষ্ট্র। গ্র“প-এইচ :১. বেলজিয়াম ২. দক্ষিন কোরিয়া ৩. আলজেরিয়া ৪. রাশিয়া।...
ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত

ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত

খেলাধুলা
ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার ২৮০ রানের জবাবে ১৪৬ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলেছে তারা। ফলে ১৩৪ রানে হারলো তারা। সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। টসে হেরে ব্যাট করতে নেমে ডি কক ও আশিম আমলার শতকে ৬ উইকেটে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০ রানের মাথায় ডেইল স্টেইনের বলে শূন্যরানে বিদায় নেন শিখর ধাওয়ান। এরপর তার পথ ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। ভারতের পক্ষে রায়না সবচেয়ে বেশি ৩৬ রান করেন। জাদেজা ২৬ আর থোনি ১৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার উইকেট নেন সতসবে আর তিনটি নেন স্টেইন। এদিন ভারত দলপতি মাহেন্দ্র সিং ধোনি টস জিতে আবারও ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। ধোনির সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ করতে বেশি সময় নেয়নি দক্ষিণ আফ্রিকার উদ্বোাধনী দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও ডি কক। উদ্বোধনী উইকেটে গড়েন ১৯৪ রানের জুটি...
অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
অস্ট্রেলিয়ার নিউক্যাসেলে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক গেমসে বাংলাদেশের পদক জয়ের দ্বিতীয় দিনে আরও ১৬টি স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেটরা। বৃহস্পতিবার দিনের অন্যতম সুখবর ছিল স্বাগতিক অস্ট্রেলিয়াকে ক্রিকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের স্বর্ণপদক জেতা। এছাড়া মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে চৈতি আক্তার, পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে হুমায়ুন কবীর, টেবিল টেনিসে একক ইভেন্টে নিপা বোস, ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে পারুল আক্তার, ব্যাডমিন্টন ডাবলসে মুন্নি আক্তার ও রাবেয়া খাতুন, মহিলা বৌচি দ্বৈতে জাকিয়া সুলতানা ও সাদিয়া উর্মিসহ এদিন ১৬টি স্বর্ণ জিতেছেন বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। এছাড়া মহিলা ১০০ মিটার স্প্রিন্টে রুপা জেতেন কানিজ ফাতেমা ও ব্রোঞ্জ জেতেন মিস্টি আক্তার, ৪ূ১০০ মিটার রিলেতে বাংলাদেশ দলগত বিভাগে চৈতী, মিষ্টি, ফাতেমা আক্তার ও কানিজ ফাতেমা ব্র...
বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’

বিশ্বকাপের বল ‘ব্রাজুকা’

খেলাধুলা, খেলার মাঠ
শুক্রবার ব্রাজিল বিশ্বকাপের ৩২টি দলের ড্র অনুষ্ঠিত হবে। তার আগে মঙ্গলবার যে বলে বিশ্বকাপ খেলা হবে তার ডিজাইন অবমুক্ত করেছে বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। অ্যাডিডাসের ছয় সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ দল ও বিশ্বব্যাপী সাবেক ও বর্তমান প্রায় ৬০০ জন খেলোয়াড়ের পরামর্শে বলটি তৈরী করা হচ্ছে। এবারের বিশ্বকাপের বলের নাম হচ্ছে ‘ব্রাজুকা’। ব্রাজিলের ভাষায় যার অর্থ ‘ব্রাজিলিয়ান’। অন্যবারের চেয়ে এবারের বলের ভিন্নতা হচ্ছে রঙের ক্ষেত্রে। ব্রাজিলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে বলে রঙের ব্যবহার করা হয়েছে অনেক বেশি। উৎস-মানবজমিন...
ব্রাদার্সকে হারিয়ে সেমিতে মুক্তিযোদ্ধা

ব্রাদার্সকে হারিয়ে সেমিতে মুক্তিযোদ্ধা

খেলাধুলা, খেলার মাঠ
ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলের হয়ে দু’টি গোলই করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে।গেলো আসরে মুক্তিযোদ্ধার বিপক্ষে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়ে ছিলো ব্রাদাস ইউনিয়নকে। এবারও যেন ঘটলো সেই ম্যাচেরই পুরনাবৃত্তি।ম্যাচের শুরুতেই ছোট ছোট আক্রমনে গোলের সুযোগ তৈরি করতে থাকে দু’দল। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবে।বিরতির পর পরই লিড নেয় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র। স্কোরসিটে নাম লেখান কিংসলে।কয়েক মিনিট বাদেই লিডটা দ্বিগুন করেন ঐ নাইজেরিয়ানই।ম্যাচের শেষ দিকে গোলের আরো বেশকয়েকটি সুযোগ পেয়ে ছিলো শফিকুল ইসলামের শীষ্যরা। তবে ফরোয়ার্ডদের ব্যার্থতায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।...
গোলাপী জার্সি পড়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা

গোলাপী জার্সি পড়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা
আগামী ৫ ডিসেম্বর ওয়ান্ডারার্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটিকে  গোলাপী দিবস (পিংকডে)ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।  ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ম্যাচকে গোলাপী দিবস ঘোষণা করে সিএসএ।এ ম্যাচে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়রা গোলাপী পোশাক পড়ে মাঠে নামবে। ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ দিনে এ ম্যাচে দর্শকরাও গোলাপী রঙয়ের পোশাক পড়ে বিশেষ রেকর্ড সৃষ্টি করতে পারে।চলতি বছরের প্রথম দিকে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচেও দিবসটি পালন করে ব্যাপক সাড়া পেয়েছিল সিএসএ।...
প্রথমবারের মতো শিরোপা জিতলো গাজী ট্যাংক

প্রথমবারের মতো শিরোপা জিতলো গাজী ট্যাংক

খেলাধুলা, খেলার মাঠ
এই প্রথম বারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতেছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ফাইনালে প্রাইম দোলেশ্বরকে ৬০ রানে হারিয়েছে তারা। ২৯৬ রানের টার্গেটে ২৩৫ করে প্রাইম দোলেশ্বর।শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে গাজী ট্যাংক। ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন রিয়াজুল ইসলাম ও ইমরুল কায়েস।  এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক মাহমুদুল্লাহ ও এউইন মর্গান গড়েন শতরানের জুটি। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৫১। মর্গান আউট হন ৮৪ রান কোরে। টেইল এন্ডে রায়ান ডশকাটের ৩৫ রানের, ক্যামিওতে স্কোর তিনশোর কাছাকাছি নিয়ে যায় গাজী ট্যাংক। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৯৫ রান করে গাজী ট্যাংক। জবাবে, ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে দারুণ বিপর্যয়ে পড়ে প্রাইম দোলেশ্বর। এরপর মুমিনুল হক ৮৬ ও ফরহাদ রেজা ৭৯ রান কোরলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় দোলেশ্বরকে। ম্যাচসেরা হন এউইন মর্গান।  ...