Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

খেলাধুলা, খেলার মাঠ
  দুবাইয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে শ্রীলংকা। ২৮৫ রানের টার্গেটে দুই বল বাকি থাকতেই পৌছে যায় লঙ্কানরা।বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে দ্রুত হারায় শ্রীলংকা। কিন্তু সাঙ্গাকারা ও চান্দিমাল ৯৪ রানের জুটি গড়ে ম্যাচে টিকিয়ে রাখেন লংকানদের। শেষ দিকে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও  নুয়ান কুলাসেকারার দুটি ক্যামিও ইনিংসে জয় তুলে নেয় শ্রীলংকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে ২৮৪ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।...

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা : ম্যারাডোনা

খেলাধুলা
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ভক্তদের হতাশার সমাপ্তি ঘটবে। সব সমালোচনাকে ছুঁড়ে ফেলে ফাইনালে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতে ওঠাবে লিওনেল মেসি। আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ নায়ক দিয়েগো ম্যারাডোনা এমনটাই মনে করছেন। দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবার ওপরে থেকে ফুটবল মহাযজ্ঞের মূলপর্বে জায়গা করে নিয়েছে। ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বছরের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আলবিসেলেস্তেদের সঙ্গী বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া। মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে ম্যারাডোনার আর্জেন্টিনা সর্বশেষ প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল। এরপর থেকেই ফুটবল মহাযজ্ঞ থেকে যেন গায়েব হয়ে গেছে প্রথম বিশ্বকাপের রানার্সআপরা। তবে এবার সব আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা আবারও লাইমলাইটে আসতে পারবে বলে বিশ্বাস ম্যারাডোনা...
পাকিস্তানবিরোধী মনোভাবে উদ্বিগ্ন পিসিবি

পাকিস্তানবিরোধী মনোভাবে উদ্বিগ্ন পিসিবি

খেলাধুলা, খেলার মাঠ
  বাংলাদেশে পাকিস্তান বিরোধী মনোভাবে উদ্বিগ্ন হয়ে উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশে এশিয়াকাপ আর ওয়ার্ল্ড টি-টোয়েন্টি খেলতে আসবে কি না- এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানের সাথে সৃষ্ট কূটনৈতিক সমস্যা এশিয়া কাপ আর ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দেশটির অংশগ্রহনে কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।...
নাসিরের নামে ওয়েবসাইট

নাসিরের নামে ওয়েবসাইট

খেলাধুলা, খেলার মাঠ
  বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের নামে ওয়েবসাইট চালু করলেন নাসির হোসেন। মঙ্গলবার রাতে রাজধানীর এক হোটেলে নাসির নিজে সাইটটি উদ্বোধন করেছেন। এ সময় তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের এই ফিনিশারের আপডেট পাওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। বুধবার নাসির বলেন, ‘এখন থেকে এ ওয়েবসাইটে আমার সব আপডেট পাওয়া যাবে। www.nasir-hossain.com এই ঠিকানায় নাসিরের পক্ষ থেকে আনুষ্ঠানিভাবে বিভিন্ন তথ্য ও আপডেট দেয়া হবে। ওয়েবসাইটটি চালাবেন মোহাম্মদ জাবেদ আলী। নাসির বলেন, ‘জাবেদ আলী আমার কাছের এক ভাই। সে এ ওয়বসাইটটা চালাবে। আমি তাকে সাহায্য করব।’ মঙ্গলবার ওয়েবসাইট উদ্বোধনের পর জাবেদ বলেন, ‘নাসির হোসেন বাংলাদেশের খুবই জনপ্রিয় ক্রিকেটার। তার অনেক ভক্ত। ভক্তদের কথা মাথায় রেখেই ওয়েবসাইটটি চালু করেছি আমরা।’ ২২ বছর বয়সী নাসির হোসেন এ পর্যন্ত ২৮টি ওডিআই, ১২টি টেস্ট ও ১৫টি টি ২০ ম্যাচ খেলেছ...
ট্রফি দেখতে রেডিসনেও লম্বা লাইন

ট্রফি দেখতে রেডিসনেও লম্বা লাইন

খেলাধুলা, খেলার মাঠ
  একটি বিশেষ বিমানে করে মঙ্গলবার দুপুরে দুবাই থেকে বাংলাদেশে এসেছে ৩৬.৮ সেন্টিমিটার লম্বা আর ৬.১৭৫ কেজি ওজনের নিখাদ সোনার বিশ্বকাপ ট্রফি। নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে ভেন্যু বদল হয়ে বিশ্বকাপের প্রদর্শনী চলছে রেডিসন হোটেলে। গতকাল সকাল থেকেই সেখানে দর্শকদের উপচে পড়া ভীড়। রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত নাগরিক জীবনে যেন এক টুকরো অক্সিজেন হয়েই এসেছে বিশ্বকাপের ট্রফি। হোটেলে ঢোকার পথেই চোখে পড়ল লম্বা লাইন। চারদিকে যেন উৎসবের আমেজ। কারো হাতে ক্যামেরা। কেউ বা মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হোটেলে ঢোকার মুখে রাখা ডিজিটাল ব্যানারের কাগজের বিশ্বকাপের। বলরুমে ঢুকতেই আরেক দফা লম্বা লাইন পেরুতে হলো। সেখানেও ধৈর্য্য ধরে অপেক্ষায় দর্শকেরা। স্বপ্নের বিশ্বকাপ নিজ চোখে দেখবে বলে কথা! ফিফার অন্যতম পৃষ্ঠপোষক ও আয়োজক কোকাকোলা নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখাতে পারছে না প্রদর্শনী। এজন্য অনেক আনুষ্ঠান...
আবারও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল

আবারও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ জামাল

খেলাধুলা, খেলার মাঠ
  ফাইনালের আগের সংবাদ সম্মেলনে দুই প্রতিদ্বন্দ্বীর কথায় ছিলো একই সুরে। শক্তির ভেদাভেদ ভুলে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা পৌঁছে গিয়েছিলো এক সিদ্ধান্তে এটা ফিফটি-ফিফটি ম্যাচ! ফাইনাল ম্যাচটিতে তাই-ই হয়েছে। সমশক্তির না হয়েও  শেখ জামালের সঙ্গে প্রায় সমান তালেই লড়াই করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তবে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি অলরেডরা। ম্যাচের ৮৩ মিনিটে গোল হজম করতে হয় তাদের। সনিকে থামিয়ে রাখলেও গোল করে বসেন ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী। আর এতেই নিশ্চিত হয় ধারে এবং ভারে এগিয়ে থাকা শেখ জামালের শিরোপা। এক মওসুম পর আবারও তারা ফিরে পায় ফেডারেশন কাপের ট্রফি। এটা তাদের ফেডারেশন কাপের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১০ সালে আগমনে লীগ শিরোপা জেতার পর, ২০১১-১২ মৌসুমে ফেডারেশন কাপ শিরোপা জিতে ছিলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। গত বছর ট্রেবলজয়ী শেখ রাসেলের কাছে ফেডারেশন শিরোপা খুইয়ে ছিলো ধানমন্ডির ক্লাব...
নাসিরের কাছে মুশফিকের হার

নাসিরের কাছে মুশফিকের হার

খেলাধুলা, খেলার মাঠ
  টি ২০ ম্যাচের জন্য সব ধরনের প্রস্তুতিই ছিল। লড়াইটাও জমেছিল বেশ। কিন্তু শেষ পর্যন্ত নাসিরের চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন মুশফিকুর রহিম। দিবা-রাত্রির ম্যাচে গ্যালারি ভরা দর্শকের সামনে জাতীয় দলের বিপক্ষে জয় তুলে নিল ‘এ’ দল। ১৭২ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেটে ১৫৯ রানে থেমে যায় জাতীয় দলের ইনিংস। ১২ রানের জয়ে তিন ম্যাচের টি ২০ চ্যালেঞ্জ সিরিজে ১-০-তে এগিয়ে গেল ‘এ’ দল। আজ একই স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতার সব আবহই ছিল কাল। নাসির হোসেন আগের দিনই পরিকল্পনা করেছিলেন জাতীয় দলের বিপক্ষে জিততে হলে প্রথম ১০ ওভারে ভালো রান করতে হবে। ফ্লাড লাইটের আলোয় ব্যাট করার কথা মাথায় না এনে টস জিতেই জাতীয় দলকে ফিল্ডিংয়ে পাঠান নাসির। ‘এ’ দলের শুরুটা ভালো এনে দেন ইমরুল কায়েস ও জহুরুল ইসলাম। দলীয় ৩৫ রানে জহুরুল আউট হওয়ার পর দুই রানের ব্যবধানে ফিরে যান মার্শা...
ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ফিরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

খেলাধুলা, খেলার মাঠ
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ৭ ম্যাচ সিরিজের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডব্লিউআইসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, দলের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের কাছে একটি বোমা বিস্ফোরিত হবার পর ওই হোটেলে থাকা ওয়েস্ট ইন্ডিজ দল রবিবারের নির্ধারিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটিতে যোগ দেয়নি। পরে ম্যাচটি সোমবার সকালে পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু ডব্লিউআইসিবি'র সিদ্ধান্ত মোতাবেক সোমবারের এই ম্যাচটিও খেলতে নামেনি দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, শনিবারের ওই হামলা দলের কোনও সদস্যকে লক্ষ্য করে হয়নি, ফলে তাদের বিপদের কোনও আশংকা নেই। খবর বিবিসির। তারপরেও দলের সদস্যদেরকে নিজ নিজ দেশে বাবা-মা...