Tuesday, July 28Welcome khabarica24 Online

খেলাধুলা

এশিয়া কাপ বাংলাদেশেই

খেলাধুলা
বাংলাদেশেই হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ক্রিকইনফোতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বাংলাদেশ থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট না সরানোর সিদ্ধান্ত হয়েছে।এর আগে রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হলে ইভেন্ট দুটি আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে শ্রীলংকা। বার্তা সংস্থা এএফপির কাছে এ ইচ্ছের কথা প্রকাশ করেন লংকান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা গতকাল এএফপিকে বলেন, 'যদি এসিসি বিকল্প ভেন্যু চায় তাহলে আমরা এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত। দ্রুত সময়ের মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন করার মতো মাঠ এবং অবকাঠামো আমাদের আছে। আর আইসিসি যদি চায় তাহলে আমরা টি২০ বিশ্বকাপ আয়োজন করতেও প্রস্তুত।'আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকা...
৩৬ বলে ১০০ করলেন কোরি অ্যান্ডারসন

৩৬ বলে ১০০ করলেন কোরি অ্যান্ডারসন

খেলাধুলা, খেলার মাঠ
৩৬ বলে সেঞ্চুরী করে শাহিদ আফ্রিদির করা ১৮ বছরের রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অ্যান্ডারসন এই কীর্তি গড়েন। দলের স্কোর যখন দুই উইকেটে ৫৬ রান তখন ক্রীজে আসেন অ্যান্ডারসন। এরপর ওপেনার জেসি রাইডারের সাথে গড়ে তোলেন ৭৫ বলে ১৯১ রানের জুটি। বিশ্বরেকর্ড গড়ার পথে কোরি অ্যান্ডারসন হাঁকান ১৪টি ছয় এবং ছয়টি চার। শেষ পর্যন্ত ৪৭ বলে ১৩১ রান কোরে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরী করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।   উৎস- ইন্ডিপেনডেন্ট...
শ্রীলঙ্কা গুটিয়ে গেল ২০৪ রানে

শ্রীলঙ্কা গুটিয়ে গেল ২০৪ রানে

খেলাধুলা, খেলার মাঠ
  জুনাইদ খানের বিধ্বংসি বোলিংয়ে আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০৪ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। পাকিস্তানের পেসার জুনাইদ ৫৮ রানে নিয়েছেন ৫ উইকেট। টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা ছিল দারুন। উদ্বোধনী উইকেটে ৫৭ রানের জুটি গড়েন দিমুথ করুনারতেœ ও কুশল সিলভা। করুণারতেœ ব্যক্তিগত ৩৮ ও দলীয় ৫৭ রানে ফেরার পর মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা। পাকিস্তানী পেসার জুনাইদ খান ও বিলাওয়াল ভাট্টির তোপে পড়ে এক পর্যায়ে ১২৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে নবম উইকেটে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও শামিন্দা এরাঙ্গার সর্বোচ্চ ৬১ রানের জুটি শ্রীলঙ্কাকে ২০০ রান পার হওয়ার পথ দেখায়। ম্যাথিউস শেষ পর্যন্ত আউট হন ৯১ রানে। সিলভা ও এরাঙ্গার ব্যাট থেকে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। পাকিস্তানের পেসার বিলাওয়াল ভাট্টি ৬৫ রানে দখল করেছেন ৩ উইকেট।...
আবাহনীকে হারিয়েই সাকিবরা ফাইনালে

আবাহনীকে হারিয়েই সাকিবরা ফাইনালে

খেলাধুলা, খেলার মাঠ
ইউসিবি-বিসিবি একাদশ আগের দিন রোমাঞ্চকর জয় না পেলে একদিন আগেই সাকিব আল হাসানের প্রাইম ব্যাংকের ফাইনাল নিশ্চিত হয়ে যেত। তবে কাল আর সমীকরণের জন্য অপেক্ষা করতে হল না প্রাইম ব্যাংককে। আবাহনীকে ১৬ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল তারা। এনামুল হকের হাফসেঞ্চুরির পর বোলিংয়ে কেউ সুবিধা করতে পারেননি। সাকিব আটজন বোলার দিয়ে বোলিং করিয়েছেন। ১৬ রান দূরে থাকতে থেমেছে আবাহনী। টুর্নামেন্ট ছয় ম্যাচে চারটি জয় পেল প্রাইম ব্যাংক। বিজয় দিবস টি ২০ চ্যালেঞ্জ কাপ একেবারেই বাজেভাবে শেষ করল আবাহনী। ফাইনালে খেলার আশা শেষ হয়েছিল আগেই। এদিন ষষ্ঠ ম্যাচে পঞ্চম হারে টুর্নামেন্ট শেষ করল তারা। টস হেরেই ব্যাট করতে নেমে আবারও জ্বলে উঠলেন এনামুল হক। টুর্নামেন্টে নাবিল সামাদের বলে আউট হওয়ার আগে ৪৩ বলে করেন ৬৯। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছয়। শুরুটা কিন্তু একেবারেই ভালো ছিল না। লিটন কুমারকে ১৫ রানে ফেরান নাবিল...
১০ উইকেটের জয় উপহার পেলেন জ্যাক ক্যালিস

১০ উইকেটের জয় উপহার পেলেন জ্যাক ক্যালিস

খেলাধুলা, খেলার মাঠ
  সর্বকালের সেরা অল রাউন্ডার জ্যাক কালিসকে জয় উপহার দিয়ে বিদায় জানালো দক্ষিণ আফ্রিকা। ডারবান টেস্টে বারবার বৃষ্টি হানা দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারী ভারত। গতকাল তারা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্সিণ আফ্রিকা কোন উইকেট না হারিয়েই জয়ের নাগাল পেয়ে যায়। এতে স্বাগতিকরা দুই ম্যাচের সিরিজ ১-০-তে জিতে নিল। আর তাদের ক্রিকেট নায়ক জ্যাক ক্যালিসকে বিদায়ী টেস্টে দিল জয় উপহার। এর আগে ভারতকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের জন্য ৫৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম ইনিংসে ৩৩৪ ও দক্ষিণ আফ্রিকা ৫০০ রানে অল আউট হয়।ডারবান টেস্টের শেষে দিনের শুরুতেই ডেল স্টেইনের জোড়া আঘাতে ডারবান টেস্টে বিপদে পড়েছে সফরকারী ভারত। আগের দিনে ২ উইকেটে ৬৮ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিন ...

এক ওভারেই ৫ উইকেট নিলো আল-আমিন!

খেলাধুলা
অবিশ্বাস্য! অভূতপূর্ব! এমন ঘটনা প্রতিযোগিতামূলক ক্রিকেটে আগে কখনো ঘটেছে কি না, কে জানে। আজ সেটিই ঘটিয়ে ফেললেন আল-আমিন। আজ সিলেটে আবাহনীর বিপক্ষে এক ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন ইউসিবি-বিসিবি একাদশের হয়ে খেলা এই পেসার। পরে অধিনায়ক তামিম ইকবালের ৬১ রানের সৌজন্যে ম্যাচটিও ২ উইকেটে জিতেছে ইউসিবি-বিসিবি একাদশ। আবাহনীর শেষ ওভার ছিল সেটি। ১৯ ওভারে ৫ উইকেটে ১৪১ রান তুলেছিল আবাহনী। হাতে ৫ উইকেট। আবাহনীর নিশ্চয়ই লক্ষ্য ছিল ঝড় তুলে শেষ ওভারে যত বেশি রান বাড়িয়ে নেওয়া যায়। উল্টো তারাই আল-আমিন নামের টর্নেডোতে লন্ডভন্ড।এর আগে ৩ ওভারে ১৫ রান দিয়ে উইকেটশূন্য আল-আমিন ওই ওভারের প্রথম বলে মেহেদি মারুফকে বানালেন আরাফাত সানির ক্যাচ। দ্বিতীয় বলে দুই রান। তখনো বোঝা যায়নি, কী ঘটতে চলেছে শেষ চারটি বলে। ওভারের তৃতীয় বলে নাজমুল মিলন, চতুর্থ বলে সোহরাওয়ার্দী শুভ, পঞ্চম বলে নাঈম ইসলাম জুনিয়রকে আউট করলেন। হয়ে গেল হ্য...
স্টেইনকে সরিয়ে শীর্ষে ফিল্যান্ডার

স্টেইনকে সরিয়ে শীর্ষে ফিল্যান্ডার

খেলাধুলা, খেলার মাঠ
ডেইল স্টেইনকে সরিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নাম্বার স্থানে উঠে এসেছেন তারই দেশী ভারনন ফিল্যান্ডার। ১৮৬ ম্যাচ একটানা শীর্ষে থাকার পর স্থানচ্যূত হলেন স্টেইন। তার চেয়ে বেশি ম্যাচ শীর্ষে ছিলেন কেবল শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ২০০৯ সালের জুলাইতে স্টেইন এক নম্বর স্থানে ওঠেন। জোহানেসবার্গে ভারতের বিরুদ্ধে দারুণ বোলিং করে শীর্ষে উঠে এলেন ফিল্যান্ডার। দুই ইনিংসে তিনি নেন ৭ উইকেট। ব্যাটিংয়ে শীর্ষ দুই স্থানে পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল দুই ধাপ টপকে তিন নাম্বারে আর নিউজিল্যান্ডের রস টেইলরও দুই ধাপ টপকে চার নাম্বারে উঠে এসেছেন।...
হঠাৎ অবসর ঘোষণা সোয়ানের

হঠাৎ অবসর ঘোষণা সোয়ানের

খেলাধুলা, খেলার মাঠ
  অ্যাশেজ সিরিজের মধ্যে হঠাৎ করেই সকল ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংলিশ বোলার গ্রায়েম সোয়ান। অ্যাশেজের বাকি দুটি ম্যাচেও খেলবেন না ডানহাতি এই স্পিনার। সিরিজে ৩৪ বছর বয়স্ক ইংল্যান্ড দলের অন্যতম অভিজ্ঞ এই বোলার তিন টেস্টে পেয়েছেন মাত্র ৭টি উইকেট। অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে অ্যাশেজ হারের পর হতাশায় পড়েন সোয়ান। রোববার সবাইকে অবাক করে সোয়ান জানান, আমি বছরের শুরুতেই অবসর নিতে চেয়েছিলাম। আমার শরীর পাঁচ দিনের ম্যাচের সঙ্গে পেরে উঠছিল না। কিন্তু টানা চতুর্থ অ্যাশেজ জয়ের জন্য অস্ট্রেলিয়াতে এসেছিলাম। সেটা আর হল না। অ্যাশেজ হারের পর খেলার আর মানে হয় না। এদিকে ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, গ্রায়েম সোয়ান সফলতম ক্যারিয়ারে সকল ধরণের ক্রিকেটে ইংল্যান্ডকে অসাধারণ সাপোর্ট দিয়েছে। তার চমৎকার অর্জনে তাকে ধন্যবাদ জানাই’।...