ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়
লিগের প্রথম দুই ম্যাচ হারের পর কাল টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে ব্রাদার্স ইউনিয়ন। এদিন তারা ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ৩২ মিনিটে জুয়েল রানার গোলে প্রথম এগিয়ে যাওয়ার পর ৮৩ মিনিটে ব্রাদার্সের হয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন ভিক্টরি অ্যান্থনি। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে চট্টগ্রাম আবাহনীর হয়ে একটি গোল শোধ করেছেন সাফায়াতুর রহমান। সৈয়দ নইমুদ্দিনের দল আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে এমনিতেই উজ্জীবিত ছিল। প্রথমার্ধেই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে তারা। তবে তার মধ্যে ৩২ মিনিটে যে গোলটিতে প্রথম এগিয়ে যায় গোপীবাগের দলটি সেটিতে অনেকটাই দায় চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষকের। বক্সের ভেতর থেকে আলতো শট ছিল জুয়েল রানার, সেটি গোলরক্ষকের একরকম হাতের ফাঁক গলেই বেরিয়ে গেছে। তবে দুই অর্ধে আরো অনেকগুলো সুযোগ নষ্ট করার পর ৮৩ মিনিটে করা দ্বিতীয় গোলটিতে সমান কৃতিত্ব ব্রাদার্সেরই দুই খেলোয়াড় রুবে...





