মুশফিক ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক
স্পোর্টস ডেস্কঃ- দীর্ঘ মেয়াদে মুশফিকুর রহিমের উপর ভরসা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেট দলে তার অধিনায়কত্বের মেয়াদ ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এ সিদ্ধান্ত হয়, যা সভা শেষে সংবাদ সম্মেলনে জানান সভাপতি নাজমুল হাসান।অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বসবে বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর।গত জিম্বাবুয়ে সফরে একদিনের সিরিজে হারার পর মুশফিক অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও দেশে ফিরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এই সফরে ১-১ এ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।এরপর আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মুশফিককে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে রাখার সিদ্ধান্ত হয়। তবে স্বল্প মেয়াদে কাউকে অধিনায়ক না করে বিসিবির আরো বড় পরিসরে ভাবা উচ...







