Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি

ইরানের পরমাণু কর্মসূচি

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
পরমাণু কর্মসূচির অধিকার থেকে একচুল সরবে না ইরান।টেলিভিশনে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সুইজারল্যান্ডের জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের আলোচনা শুরুর আগে এ হুঁশিয়ারি দিলেন খামেনি।পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বপরাশক্তিদের সঙ্গে সমঝোতায় সরাসরি বাধা না দিলেও, দেশের অধিকার নিশ্চিত করতে, প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে, আলোচনা চলতে থাকায়, ইরানের বিরুদ্ধে নতুন কোনো অবরোধের প্রস্তাব না আনতে, কংগ্রেস সিনেটরদের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জেনেভায় আজ আবারো ইরানের সঙ্গে আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি...

সৌদি আরবে প্রবল বর্ষণে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ আশপাশের এলাকায় প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো আটজন। অ্যারাব নিউজ। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপ জানিয়েছে, শুধু সোমবারই বন্যায় তিগ্রস্তদের কাছ থেকে তারা সাত হাজার ফোন কল পেয়েছে যাদের সবাই বন্যা এবং জলাবদ্ধতা থেকে রার জন্য সিভিল ডিফেন্সকে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। সিভিল ডিফেন্স আরো জানিয়েছে, তারা এরই মধ্যে ৮০০ মানুষ এবং ৪৫০টি গাড়ি উদ্ধার করেছে। এমন বৈরী আবহাওয়া আরো কয়েক দিন স্থায়ী থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর। সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র কর্নেল সাইদ সারহান মক্কায় জানান, আবহাওয়া ও পরিবেশ দফতর দক্ষিণ মক্কা, কুনফুদা আল লায়ছ ও তায়েফ অঞ্চলে ঝোড়ো মেঘের পূর্বাভাষ দিয়েছে। উৎস-নয়াদিগন্ত...
লেবাননে ইরানি দূতাবাসে বিস্ফোরণ কালচারাল অ্যাটাশেসহ নিহত ২৩

লেবাননে ইরানি দূতাবাসে বিস্ফোরণ কালচারাল অ্যাটাশেসহ নিহত ২৩

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের কাছে গতকাল দু’টি প্রচণ্ড বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন ইরানি নাগরিক রয়েছেন। বৈরুতের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। এপি, বিবিসি ও আলজাজিরা। লেবাননের জাতীয় নিউজ এজেন্সি জানায়, গতকাল সকালের দিকে বৈরুতের জঙ্গি শিয়া গ্রুপের শক্ত ঘাঁটি অভিজাত এলাকা জানাহতে এ বিস্ফোরণ ঘটে। একটি বিস্ফোরণে ইরানি দূতাবাসের বিশালাকারের কালো রঙের প্রধান গেটটি উড়ে যায় এবং তিনতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং গাড়িগুলোয় আগুন ধরে যায়। এ সময় লোকেরা আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে। খবরে বলা হয়, প্রথম বিস্ফোরণটি রকেট হামলার কারণে ঘটে আর দ্বিতীয়টি ছিল গাড়ি বোমার বিস্ফোরণ। তবে সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে লেবাননি কর্মকর্তারা জানান, সিসি টিভির ফুটেজে দেখা গেছে, এক ব্যক...
মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট ইয়ামিনের শপথ

মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট ইয়ামিনের শপথ

আন্তর্জাতিক
দীর্ঘ দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার পর মালদ্বীপের নতুন গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক স্বৈরশাসক মামুন আবদুল গাইয়ুমের সৎভাই ও প্রগ্রেসিভ ?পার্টির (পিপিএম) নেতা আবদুল্লাহ ইয়ামিন। রোববার সংসদের বিশেষ অধিবেশনে দেশটির ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি আহমদ ফায়েজ। এসময় নবনির্বাচিত প্রেসিডেন্টকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। একই সময় ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন পিপিএম পার্টির নেতা মোহাম্মদ জামিল। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দানকালে তিনি বলেন, বিশ্বের পর্যটকদের সবচেয়ে আকর্ষণের দ্বীপপুঞ্জ মালদ্বীপের উন্নতি ও সমৃদ্ধির পথ সুগম করার জন্য কাজ করবেন তিনি।তিনি বলেন, আমি মালদ্বীপের জনগণের নিরাপত্তা ও এ অঞ্চলে মালদ্বীপিয়ানদের উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। এছাড়া এ অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গেও আমাদের সৌহার্দ্যপূর্ণ স...
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্ভব : আমেরিকা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্ভব : আমেরিকা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে অবশ্যই পরমাণু চুক্তি করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমেরিকার এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমি জানি না, চুক্তিতে পৌঁছাতে পারব কি-না। তবে আমি মনে করি এটি করা সম্ভব। অবশ্য, এখনও বেশ কিছু শক্ত বিষয় নিয়ে আলোচনা বাকি রয়ে গেছে।’ মার্কিন এ কর্মকর্তা আরও বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে আন্তরিক আলোচনা হচ্ছে। এর মধ্যে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তা বাধাগ্রস্ত হবে এবং আস্থার ঘাটতি বলে বিবেচিত হবে।সম্ভাব্য চুক্তি যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। ৭ নভেম্বর জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে দু’দিনব্যাপী আলোচনা শুরু হয়। পরে সে আলোচনা তৃতীয় দিনে গড়ায় এব...
কাবুলে বোমা হামলায় পুলিশসহ ১০ জন নিহত

কাবুলে বোমা হামলায় পুলিশসহ ১০ জন নিহত

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এই হামলা আত্মঘাতী ছিলো বলে পুলিশ জানিয়েছে। আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।শনিবার চেকপোস্ট দিয়ে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের ধাওয়া দেয়। এসময়ই বিস্ফোরণ ঘটানো হয়। এখন পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। আগামী সপ্তাহে এই স্থানেই যুক্তরাষ্ট্রের সাথে স্থানীয় আদিবাসী নেতাদের নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠকে দুই হাজার চৌদ্দ সালের পর আফগানিস্তানে বিদেশি সেনা থাকার বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের নিরাপত্তা চুক্তি বাস্তবায়িত হওয়ার আগে বিষয়টি বয়োজেষ্ঠদের পরিষদ লোয়াজিরগা ও পার্লামেন্টে পাস হতে হবে। উৎস-ইন্ডিপেনডেন্ট...
আগামীকাল কমনওয়েলথ দেশগুলোর সম্মেলন শুরু

আগামীকাল কমনওয়েলথ দেশগুলোর সম্মেলন শুরু

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
শ্রীলঙ্কায় কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন শুরু হচ্ছে কাল। এবারের সম্মেলনে তামিল ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অংশ নিচ্ছে না কানাডা ও ভারতের সরকার প্রধান। তবে এ ইস্যুতে সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক তদন্তের চাপ দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।৫৩ সদস্যরাষ্ট্রের সংগঠন কমনওয়েলথের সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে কলম্বোয় পৌছেছেন সদস্য রাষ্ট্রের পরররাষ্ট্র মন্ত্রীরা। সম্মেলনের আলোচ্য সূচি নিয়ে এরই মধ্যে দুবার বৈঠক করেছেন তারা ।শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার। যেখানে সরকারপ্রধানরা অংশ নেবেন।শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের সম্মেলনে খুব জোরে শোরেই আলোচিত হচ্ছে তামিল ইস্যুটি। উনিশশো আশি সাল থেকে তামিল অধ্যুষিত এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রের দাবির আন্দোলন রুপ নেয় সিংহলি-তামিল জাতিগত সংঘাত। তারপর তিন দশক এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে প্রাণ হারা...
আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ফিলিপাইনে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী টাইফুন হাইয়ানে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশংকা করছে দেশটির প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার সকালে ঘণ্টায় ২৭৫ কিলোমিটার বেগের ঝড়োহাওয়া নিয়ে দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানে ভয়াবহ এ ঝড়।এর আগে শনিবার প্রাথমিক হিসাব করে দেশটির রেডক্রস জানিয়েছিল হাইয়ানের কবলে প্রায় ১২শ’ লোক নিহত হয়েছে। তবে সেই সঙ্গে তারা এটিও জানায়, কয়েক দিন যাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত তথ্য দেয়া সম্ভব হবে।প্রলয়ংকরী এ ঝড় দ্বীপপুঞ্জের পুব থেকে পশ্চিমে যাওয়ার পথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ সময় ৪৫ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে যায় উপকূলীয় এলাকা। হয়ে যায় লণ্ডভণ্ড। ভারি বৃষ্টিতে ভূমিধসও ঘটে। যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাইয়ানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিতি প্রদেশ। এ প্রদেশের তাকলোবান শহর এখন ধ্বংসযজ্ঞের এক নাম।লিতির গভর্নরের বরাত দিয়ে প্রাদেশিক পুলিশের প্রধান এ...