Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ন্যাটো রুট অবরুদ্ধ থাকবে : ইমরান খান

ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ন্যাটো রুট অবরুদ্ধ থাকবে : ইমরান খান

আন্তর্জাতিক, স্লাইড
পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের প্রধান ইমরান খান ঘোষণা করেছেন, মার্কিন ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ন্যাটোর রসদ সরবেকরাহ পথ বন্ধ করে রাখা হবে। পেশোয়োরে বিশাল এক প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। দ্য নেশন। গত শনিবার হাজার হাজার বিুব্ধ মানুষ আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহ রুট বন্ধ করে দেয়। শনিবার থেকে কার্যকর অবরোধ পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়। পেশোয়োর শহরে আয়োজিত বিশাল এক প্রতিবাদ সমাবেশ থেকে ন্যাটো সরবরাহ রুট অবরোধের ঘোষণা দেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের প্রধান ইমরান খান। পাখতুনখোয়া প্রদেশের তেহরিকে ইনসাফ দল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেয়া বক্তৃতায় ইমরান খান মতাসীন কেন্দ্রীয় সরকারকে মার্কিন অবৈধ ড্রোন হামলা বন্ধের বিষয়ে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান।...

জলবায়ু সম্মেলনে শেষ মুহূর্তে সমঝোতা

আন্তর্জাতিক
পোল্যান্ডে অনুষ্ঠিত জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধে কাজ করার উপায় সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছেছে অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের শেষ মুহূর্তে সব প এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়। আলজাজিরা। ২০০ দেশের অংশগ্রহণে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনের শেষ দিন ছিল গত শনিবার। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দেয়ার প্রশ্নে সম্মেলনে তীব্র মতপার্থক্য দেখা দেয়। এতে কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হওয়ার আশঙ্কা দেখা দেয়। ৩০ ঘণ্টার অচলাবস্থার পর ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে নতুন একটি জলবায়ু চুক্তির ব্যাপারে একমত হন তারা। খসড়া প্রস্তাবের ভাষা নিয়ে শেষ মুহূর্তের সমঝোতায় এটি সম্ভব হয়। ওই প্রস্তাবে পৃথিবীর উষ্ণতা রোধে ব্যবস্থা গ্রহণের জন্য প্যারিস সম্মেলনে একটি আইনগত বাধ্যবাধকতা তৈরি করা হবে বলে সিদ্ধান্ত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোর য়...
সিরিয়ার বৃহত্তম তেলত্রে বিদ্রোহীদের দখলে

সিরিয়ার বৃহত্তম তেলত্রে বিদ্রোহীদের দখলে

আন্তর্জাতিক, স্লাইড
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেয়ির আল জর প্রদেশে অবস্থিত বৃহত্তম তেলত্রে আল-ওমরের দখল নিয়েছে একটি বিদ্রোহী সংগঠন নুসারা ফ্রন্ট। শনিবার ভোরে সংগঠনটির যোদ্ধারা তেলত্রেটির দখল নেয় বলে দাবি করেছে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা। সিরিয়ার আড়াই বছরের যুদ্ধে এ পর্যন্ত ১১ হাজার শিশু নিহত হয়েছে বলে ব্রিটেনের একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে। এ দিকে দামেস্কের কাছে শনিবার প্রচণ্ড যুদ্ধে উভয় পক্ষে ৭২ জন নিহত হয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি। বিরোধীদের এ দাবি সত্য হলে এটি হবে চলমান যুদ্ধে প্রেসিডেন্ট বারি আল আসাদের সরকার পরে একটি বড় বিপর্যয়। কারণ এতে সরকার দেশের ভেতরে অবস্থিত অপরিশোধিত তেলের প্রায় সব মজুদ থেকে বঞ্চিত হবে এবং তাতে তার বহুলাংশে যন্ত্রনির্ভর সামরিক অভিযান অব্যাহত রাখতে আমদানি করা তেলের ওপর নির্ভর করতে হবে। তবে সিরীয় সরকারের প থেকে এ বিষয়ে তাৎণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিটি নিরপে কোনো সূত্রের মা...
চীনে তেল পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৪৪

চীনে তেল পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৪৪

আন্তর্জাতিক
চীনের পূর্বাঞ্চলে তেলের পাইপলাইনে দুটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় বন্দর নগরী কুইনংডাও শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছর এটিই চীনে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা।দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং ঘটনাস্তলের নিখোঁজ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে পরিপূর্ণ চিকিৎসার নির্দেশ দিয়েছেন শহর কর্তৃপক্ষকে। একইসঙ্গে বিস্ফোরণের কারণ সঠিকভাবে খতিয়ে দেখতেও তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন।বিস্ফোরণ দুটি এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশে রাখা গাড়ি ও পার্শ্ববর্তী ভবনগুলোর জানালাও উড়ে গেছে। এছাড়া ঘটনাস্থলের বিশাল বড় বড় তেলের ট্যাংক থেকেও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।  শহর কর্তৃপক্ষ জানিয়েছে, এই তেলের পাইপ লাইনের মালিক দেশটির সবচেয়ে বড় তেল শোধন প্রতিষ্ঠান সিনোপেক। শুক্রবার পা...
চীন প্রথম ‘অদৃশ্য ড্রোন’ ওড়ালো

চীন প্রথম ‘অদৃশ্য ড্রোন’ ওড়ালো

আন্তর্জাতিক, স্লাইড
চীন প্রথমবারের মতো সফলভাবে 'অদৃশ্য ড্রোন' ওড়ালো। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে এর নাম উল্লেখ করা হয়েছে 'ধারালো তলোয়ার'। এটি চেংডুতে প্রায় ২০ মিনিট পরীক্ষামূলকভাবে উড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন 'অদৃশ্য' বিমান তৈরিতে মনোযোগী হয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে জে-২০ ও জে-৩১ 'অদৃশ্য' যুদ্ধবিমান। গত সেপ্টেম্বরে চীন চালকবিহীন ড্রোন পূর্ব চীন সাগরে বিতর্কিত কিছু দ্বীপের কাছাকাছি উড়ায়। এতে জাপানের সঙ্গে উত্তেজনা তৈরি। এ ঘটনায় জাপান বলেছে, তাদের আকাশীসীমা লঙ্ঘন করলে চালকবিহীন বিমানকে ভূপাতিত করা হতো। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপান চীনা বিমান ভূপাতিত করার চেষ্টা করলে তা হবে 'যুদ্ধের নামান্তর'।রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি শুক্রবার জানিয়েছে, 'অদৃশ্য ড্রোন'-এর সফল উড্ডয়নের মাধ্যমে আকাশে পশ্চিমা দেশগুলোর সঙ্গে শক্তির পার...

‘হেলেন’ আঘাত হানবে বিকেলে

আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় ‘হেলেন’ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে। শুক্রবার বিকেল নাগাদ এ ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে 'হেলেন'।অন্ধ্রের নিম্নাঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের কারণে এক থেকে দেড় মিটার উচ্চতা পর্যন্ত জলোচ্ছাস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। সেকারণে নিম্নাঞ্চল থেকে অন্তত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।উপকূল সংলগ্ন জেলাগুলোতে এরমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এপি জানিয়েছে, জেলেদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে। সবগুলো সমুদ্র বন্দরেও সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এদিকে সকাল থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বাতাস হচ্ছে কৃষ্ণা, বিশাখাপটনাম, পশ্চিম গোদবাড়িসহ অন্ধ্রপ্রদেশের অন্যান্য উপকূলবর্তী এলাকাগুলোতে।বৃহস্পতিবার থেকেও...
কনডমের মানোন্নয়নে প্রতিযোগিতা

কনডমের মানোন্নয়নে প্রতিযোগিতা

আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক : অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও যৌনবাহিত রোগের প্রকোপ ঠেকাতে পুরুষদের কনডমের মান আরও কত নিখুঁত করা যায়, তা নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকেরা বলছেন, দীর্ঘদিন ধরে কনডম তৈরি করছে এমন খ্যাতিমান কোম্পানিগুলো ছাড়াও অনেক বিজ্ঞানী ওই প্রতিযোগিতায় অংশ নেন। নতুন ধরনের কনডম তৈরির জন্য অনেক অদ্ভুত ও কার্যকর ধারণা মিলেছে ওই প্রতিযোগিতা থেকে। কয়েকটি নমুনায় দেখানো হয়েছে কীভাবে গরুর পায়ের গোড়ালির শিরা বা মাছের চামড়া থেকে কলা (টিস্যু) নিয়ে টেকসই কনডম তৈরি করা যায়। ওই প্রতিযোগিতায় ৮১২টি ধারণা জমা পড়েছে। এর মধ্যে ১১টি ধারণাকে পুরস্কৃত করা হয়েছে। আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন দাতব্যপ্রতিষ্ঠান বিল ও মেলিনডা গেটস ফাউন্ডেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল বুধবার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিযোগিতায় ৮১২টি আ...
আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি চালকের সততা : অবাক বিশ্ববাসী

আবুধাবিতে বাংলাদেশি ট্যাক্সি চালকের সততা : অবাক বিশ্ববাসী

আন্তর্জাতিক, স্লাইড
অনলাইন ডেস্ক : নূরে আলম একজন ট্যাক্সি চালক। গত পাঁচ বছর ধরে আবুধাবিতে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। যাত্রীদের ফেলে যাওয়া মোবাইল থেকে ব্যাগ কত কিছুই না ফেরত দিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক বিকেলে ঘটে যাওয়া ঘটনা অবাক করেছে বিশ্ববাসীকে। আর একজন মানুষ যে চারিত্রিক দিক দিয়ে কতটা সৎ হতে পারে তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নূরে আলম। সেদিন বিকেলে সরকারি কোম্পানিতে চাকরিরত এক যাত্রী আবুধাবির সোফিটেল হোটেল থেকে খলিফা স্ট্রিটের মিলেনিয়াম হোটেলে যায়। যাতায়াত ভাড়া ৪.৫০ দিরহাম হলেও যাত্রীটি তাকে পাঁচ দিরহাম দেন। এরপর যাত্রটি তাড়াহুড়া করে হোটেলে চলে যান। ঠিক এক ঘণ্টা পরে নূরে আলম হঠাৎ যাত্রীসিটের নিচে একটি সাদা খাম লক্ষ্য করেন। তিনি সেই খামের ভেতর আরও দুটি খাম পান। তার একটিতে ৫০০ এবং অপরটিতে ১০০০ হাজার দিরহামের নোটে ভরা ছিল। দুটি খামে মোট ৮৮ হাজার ৫০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প...