Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১০

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১০

আন্তর্জাতিক
পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১০ জন।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে রাওয়ালপিন্ডি থেকে ফর্দওয়ার্দ কহুতা শহরগামী বাসটি নিলাম এলাকার দুর্গম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ মিটার (৫০০ ফুট) গভীর খাদে পড়ে যায়।স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ আব্বাসি জানিয়েছেন, বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন, বাকি যাত্রীদের আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রাথমিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানান কর্মকর্তারা।তাদেরকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে।...
মিসরের বিক্ষোভবিরোধী আইনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

মিসরের বিক্ষোভবিরোধী আইনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক
মিসরের নতুন বিক্ষোভবিরোধী আইনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে প্রায় ২০০ মুরসিপন্থীকে গ্রেফতার করার পর ওবামা প্রশাসন এ উদ্বেগ জানাল। আলজাজিরা।মিসরে নতুন বিক্ষোভ আইন পাসের প্রতিবাদে শুক্রবার সারা দেশের প্রধান প্রধান রাজপথে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় সারা দেশ থেকে প্রায় ২০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জেন পসাকি, কায়রোতে গ্রেফতারের ঘটনা উল্লেখ করে বলেন, ‘বিক্ষোভবিরোধী নতুন আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর সময় পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে।’তিনি এক বিবৃতিতে বলেন, ‘মিসরে সম্প্রতি বিক্ষোভবিরোধী আইন অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক...
স্বাধীনতা দিবস উপলক্ষে ভিন্ন রূপে সাজছে আমিরাত

স্বাধীনতা দিবস উপলক্ষে ভিন্ন রূপে সাজছে আমিরাত

আন্তর্জাতিক
স্টাফ রিপোর্টার, দুবাই : আগামী ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৪২ তম স্বাধীনতা দিবস। জাতীয় এই দিবসকে ঘিরে প্রতি বছরের মত এবারও ভিন্ন রূপে সাজছে আমিরাত। এক্সপো-২০২০ এর স্থান নির্ধারনীতে দুবাইয়ের জয় লাভ করায় স্বাধীনতা দিবসের আনন্দ বাড়লো দ্বিগুণ। এ উপলক্ষ্যে ১ ও ২ ডিসেম্বর দুই দিনের সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাতের সব ক’টি শহরকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাজানো হয়েছে ভিন্ন রূপে। ইতোমধ্যে আবুধাবী, দুবাই, শাহরজা, রাস-আল-খাইমা, ফুজিরাহ, আল-আইন শহরের প্রধান প্রধান সড়ক, সুউচ্চ বিল্ডিং ও স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিশেষ বিশেষ স্থান গুলোতে জাতীয় পতাকা, বেলুন আর হরেক রকম বাতি দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও বিমান মহড়ার আয়োজন করেছেন আমিরাত সরকার। অন্যদিকে, বড় বড় শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষ্যে উৎসবের আমেজ লক্ষণীয়। ভিন্ন তালিকায় ন্যাশনাল ডে ফ্যাশন শো সহ আরব সংস্কৃতি ঐতিহ্যের নানা রকম আয়োজন সহ পণ্য বিশে...
লিবিয়ার অস্ত্র গুদামে বিস্ফোরণ; নিহত ৪০ জন

লিবিয়ার অস্ত্র গুদামে বিস্ফোরণ; নিহত ৪০ জন

আন্তর্জাতিক
লিবিয়ার একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ও সহিংসতায় ৪৫ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের ব্রা আল-শাটি অস্ত্র গুদামে এ ঘটনা ঘটে। আফ্রিকান অভিবাসীসহ একদল ব্যক্তি ওই গুদাম থেকে অস্ত্র ও গোলাবারুদ চুরি করছিলো। তা থেকে মূল্যবান তামা আলাদা করে চড়া দামে বিক্রি করে তারা। এ ঘটনার সময়, বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারন এখনো নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে, বেনগাজিতে ইসলামপন্থী বিদ্রোহী গ্রুপ আনসার আল শরিয়ার সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে চার সেনা। অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ বোঝাই একটি গাড়ির রোধ করলে, সেনাদের ওপর হামলা চালায় ইসলামপন্থী বিদ্রোহীরা।...
আগাম নির্বাচন নয় : ইংলাক

আগাম নির্বাচন নয় : ইংলাক

আন্তর্জাতিক
থাইল্যান্ডের সরকারবিরোধী বিােভকারীরা রাজধানী ব্যাংককের সেনাসদর দফতরে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান করছে। শুক্রবার বিােভকারীরা থাই সেনাদের তাদের বিােভে যোগ দেয়ার আহ্বান জানায়। এ দিকে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। বিবিসি ও এএফপি। সরকার পতনের আন্দোলন জোরদার করতে বিােভকারীরা মতাসীন দলের সদর দফতর দখলের টার্গেট করায় সেখানে কয়েক শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। এক থাই সেনা মুখপাত্র জানিয়েছে, বিােভকারীরা সেনা সদর দফতরের মূল ফটক জোর করে খুলে ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান করছে। তবে এ সময় সেনাপ্রধান সেখানে ছিলেন না বলে জানান তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তার পদত্যাগের দাবিতে ছয় দিন ধরে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি। ইংলাক বলেন, তার দেশের পরিস্থিতি নির্বাচন অনুষ্ঠানের মতো যথেষ্ট ...
পাকিস্তানের নতুন সেনাপ্রধান রাহেল শরীফ

পাকিস্তানের নতুন সেনাপ্রধান রাহেল শরীফ

আন্তর্জাতিক
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাহেল শরীফ। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রাহেল শরীফ জেনারেল আশফাক পারভেজ কায়ানির স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ বৃহস্পতিবার থেকে জেনারেল কায়ানি অবসরে যাচ্ছেন। পাকিস্তান সরকার সেনাপ্রধান নিয়োগের পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল রাশিদ মাহমুদকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে এই দুটি পদ ভীষণ গুরুত্বপূর্ণ। জিও নিউজ জানিয়েছে, লাহোরের রাহেল শরীফকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিদায়ী সেনাপ্রধান জেনারেল পারভেজ আশফাক কায়ানির মনোনীত তালিকার চার জনের মধ্য থেকেই নির্বাচিত করেছেন। জেনারেল রাহেল শরীফ বেড়ে উঠেছেন সামরিক পরিবারেই। তার বড় ভাই শাব্বির শরীফ পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বোচ্...
চুক্তি রাশিয়ার অর্থনীতির জন্য হুমকি: পুতিন

চুক্তি রাশিয়ার অর্থনীতির জন্য হুমকি: পুতিন

আন্তর্জাতিক
ইউক্রেন ও ইউরোপিয়ান ইউনিয়নের অবাধ বাণিজ্য চুক্তিকে রাশিয়ার অর্থনীতির জন্য বড় ধরণের হুমকি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, পঞ্চম দিনের মত ইউক্রেনের রাজধানী কিয়াভে চলছে বিক্ষোভ।রাশিয়ার চাপে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করার অভিযোগে বিক্ষোভ করছে ইউক্রেনের জনগণ।ইউক্রেন অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর না করায় ইউরোপিও ইউনিয়নের নেতাদের সমালোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চুক্তি স্বাক্ষর করার জন্য ইউরোপিও ইউনিয়ন ইউক্রেনকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন পুতিন।ইউক্রেনের সাথে ইইউ এর চুক্তি হলে রাশিয়ায় ইউরোপিয়ান পণ্যের সংখ্যা বেড়ে যাবে। ইউক্রেনের পণ্য রাশিয়ার পণ্যের চেয়ে দামে সস্তা। কিয়েভ ও মস্কোর মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি থাকায় শুল্কও দিতে হবে না ইউক্রেনকে।গত সপ্তাহে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ইউক্রেন...
এক্সপো-২০২০-তে দুবাইয়ের সমর্থন চেয়ে সোশ্যাল ক্লাবের সংবাদ সম্মেলন

এক্সপো-২০২০-তে দুবাইয়ের সমর্থন চেয়ে সোশ্যাল ক্লাবের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক
কামরুল হাসান জনি, দুবাই : আগামীকাল প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরোর ১৫৪তম সাধারণ অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এক্সপো-২০২০ এর আসর বসার স্থান চূড়ান্ত করা হবে। অধিকাংশ ইউরোপীয় দেশ দুবাইকে সমর্থন দেয়ায় দুবাই সরকারের আত্মবিশ্বাস বেড়েছে কয়েকগুণ। আর সবাইকে তাক লাগিয়ে দুবাই যদি ছিনিয়ে আনতে পারে এ বিজয়, তখন পুরো আমিরাত নয়, শুধু দুবাইতেই হবে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান।ধারণা করা হচ্ছে, ভোটাভুটিতে দুবাইয়ের জয়লাভও অনেকটা নিশ্চিত। সে দিক বিবেচনায় এনে নেপাল সম্প্রতি দুবাইয়ের প্রার্থীতায় সমর্থন দিয়ে আগামী তিন বছরের জন্য তিন লাখ শ্রমিক রপ্তানির প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে। এ পথ অনুসরণ করলে বাংলাদেশের শ্রম বাজারও ফের চাঙ্গা হতে পারে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাশিয়াকে সমর্থন দেয়ার এমন খবরে শঙ্কা বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভোট? এ নিয়ে অনেকটাই চিন্ত...