Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

মহামানবের স্মরণসভায় বিশ্বনেতারা

মহামানবের স্মরণসভায় বিশ্বনেতারা

আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশ্বনেতারা। আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সর্ববৃহত্ শহর জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সঙ্গে তাঁরা সম্মান জানাচ্ছেন এই মহানায়ককে। স্মরণসভায় উপস্থিত হয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস হল্যান্ড, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদসহ আরও অনেকেই। স্মরণ অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, ‘ম্যান্ডেলা ছিলেন ইতিহাসের এক মহিরুহ।’ দক্ষিণ আফ্রিকাবাসীকে উদ্দেশ করে ওবামা বলেন, ‘ম্যান্ডেলাকে আমাদের মাঝে উপহার দেওয়ায় গোটা বিশ্ব আপনাদের ধন্যবাদ জানায়।’ অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচি...
পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিলেন ইংলাক সিনাওয়াত্রা

পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিলেন ইংলাক সিনাওয়াত্রা

আন্তর্জাতিক
থাইল্যান্ডে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। সেই সাথে ঘোষণা দিয়েছেন আগাম নির্বাচনের। সোমবার সকালে এই ঘোষণা দেন তিনি । তবে বিরোধীরা বলছে, সরকারের মূল উৎপাটন না করা পর্যন্ত, তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সোমবার সকালে হঠাত করেই পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার কথা জানলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনেওয়াত্রা। ঘোষণাটি হঠাত করে আসলেও নভেম্বের বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই আলোচনায় চলে আসে আগাম নির্বাচনের বিষয়টি। সোমবার বিরোধী দল ব্যাপক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছিলো আগেই ।এরমধ্যে রোববার দাবিতে পদত্যাগ করেন থাইল্যান্ডের বিরোধীদলের পার্লামেন্ট সদস্যরা।এরপরপরেই সকালে পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার সিদ্ধান্তের কথা জানালেন ইংলাক।প্রধানমন্ত্রী বলেন এই মাসেই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।তবে নির্বাচন কবে নাগাদ হতে পারে তা এখনো জানানি তিনি। থাইল্যান...
সংসদ ভেঙ্গে আগাম নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

সংসদ ভেঙ্গে আগাম নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক
  অতি শিগ্রই সংসদ ভেঙ্গে দিয়ে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওত্রা ।সোমবার ভোঁরে জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে এই কথা বলেন ইংলাক । তিনি বলেন, সংসদ ভেঙ্গে দেয়া হবে এবং যতো তাড়াতাড়ি সম্ভব সাধারণ নির্বাচন দেয়া হবে। তিনি আরও বলেন , আর কোনো জীবনহানি দেখতে চায় না তার সরকার।থাইল্যান্ডের বিরোধীদলীয় সংসদ সদস্যরা দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে গণ-পদত্যাগ করার একদিন পরে এ ঘোষণা দিলেন ইংলাক।বিশ্লেষকরা মনে করছেন , নির্বাচন দেয়ায় দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীদের চাপের মুখে পড়বে এবং সরকারের সঙ্গে একটি আপোষ রফায় আসতে বাধ্য হতে হবে ।এদিকে শুধু নির্বাচনের ঘোষণায় তারা সন্তুষ্ট নয় সরকার বিরোধী আন্দোলনের নেতারা । তারা দাবি করেছে , নির্বাচনের পাশাপাশি থাইল্যান্ডকে থাকসিনের প্রভাবমুক্ত রাখতে হবে । থাইল্যান্ডের ধনকুবের ব্...
৪ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, শিলা দীক্ষিতের পদত্যাগ

৪ রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, শিলা দীক্ষিতের পদত্যাগ

আন্তর্জাতিক
ভারতে চারটি রাজ্যে রাজ্যসভা নির্বাচনে ভরাডুবি ঘটছে ক্ষমতাসীন দল কংগ্রেসের। রাজ্যগুলো হলো- দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থান। এর তিনটি রাজ্যে কংগ্রেস নাকানি-চোবানি খেয়েছে। একটিতে কোনমতে বিজেপির সঙ্গে সমতা রক্ষা করেছে। সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে রাজস্থানে। সেখানে মোট ১৯৯ আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৪২ আসনে। আর কংগ্রেস জিতেছে মাত্র ২০ আসনে। এখানে ১৮ আসনের ফলাফলে এগিয়ে আছে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৪ আসনে। এ হিসাবে এক-সপ্তমাংশ আসনে জিতেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৮৬ আসনে, এগিয়ে আছে ৭৩ আসনে। কংগ্রেস জিতেছে ২২ আসনে। এগিয়ে আছে ৪১ আসনে। দিল্লিতে বিজেপি জিতেছে ২৮ আসনে। এগিয়ে আছে ৫ আসনে। কংগ্রেস জিতেছে ৬ আসনে। এগিয়ে আছে ২ আসনে। শুধু ছত্তিশগড়ে সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি ও কংগ্রেস। এখানে দু’ দলই ১৯টি করে আসনে বিজয় লাভ করেছে। তবে ফলাফল ঘোষণা হয় নি এমন ২৫টি ...
না ফেরার দেশে চলে গেলেন ম্যান্ডেলা

না ফেরার দেশে চলে গেলেন ম্যান্ডেলা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
সারা বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। ৯৫ বছর বয়সে জোহানেসবার্গের হাউটন শহরতলির নিজ বাসভবনেই স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতেই দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় নেলসন ম্যান্ডেলার মৃত্যুর খবর ঘোষণা করেন। তার মৃত্যুতে  বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তিনি বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসার অধীনে ছিলেন। অসুস্থতার কারণে প্রিটোরিয়ার মেডিক্লিনিক হাসপাতালে প্রায় তিন মাস চিকিৎসা নেয়ার পর ১ সেপ্টেম্বর বাড়িতে ফেরেন নেলসন ম্যান্ডেলা।টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জুমা বলেন, পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তিনি জাতী...
রাজার জন্মদিনে থাইল্যান্ড শান্ত

রাজার জন্মদিনে থাইল্যান্ড শান্ত

আন্তর্জাতিক
থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির রাজা ভুমিবল আদুলিয়াদজের ৮৬তম জন্মদিনের প্রাক্কালে সাময়িক বিক্ষোভ বিরতি দিয়েছে। বৃহস্পতিবার রাজা ভুমিবলের ৮৬তম জন্মদিন দেশব্যাপী পালনের প্রস্তুতি নিয়েছে তারা। দু’দিনের বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে তৃতীয় দিন (বুধবার) বিক্ষোভকারীরা সাময়িক বিক্ষোভ বিরতি ঘোষণা করায় রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে আন্দোলনে অংশগ্রহণকারী পালিতা নুতচেই (৩৭) বলেন- আমরা আন্দোলন চালিয়ে যাব কারণ আমাদের কাক্সিক্ষত বিজয় এখনও আসেনি। এর আগে বুধবার ক্ষমতাসীন পুয়ে থাই পার্টির কার্যালয়ে প্রবেশ করে সেখানে থাই পতাকা উড়ায় বিক্ষোভকারীর। এমনকি, পুলিশ সদর দফতরে ঢোকার মুখে ব্যারিকেড তুলে নেয়ার পর হাজার হাজার বিক্ষোভকারী উৎসবের আমেজে পুলিশ সদর দফতরে প্রবেশ করে। অন্যদিকে, রাজার জন্মদিনে থাই বিক্ষোভ শিথিলের এমন ঘোষণায় দেশটির রাজনৈতিক জীবনে সাময়িক স্বস্...
পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

আন্তর্জাতিক
পাকিস্তানের করাচিতে বন্দুকধারীর গুলিতে দুই বিদেশীসহ নিহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে ছিলেন শিয়া মতাদর্শী ‘মজলিশ ই অয়াহ্‌দাত ই মুসলিমিন’ দলের এক নেতা ও তাঁর একজন রক্ষী। মঙ্গলবার রাতের এ ঘটনাকে জাতিগত সহিংসতা বলে জানিয়েছে দেশটির পুলিশ। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, মোটর সাইকেলে আসা ক’জন বন্দুকধারী হঠাৎ করেই গুলি চালায় তাদের ওপর। পুলিশ বলছে, এ দুজনকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই মসজিদের বাইরে তিন সুন্নি মতাদর্শী ধর্মযাজকসহ বাকিদের গুলি করে বন্দুকধারীরা। এদের মধ্যে দুজন মরোক্কোর নাগরিক ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো নিশ্চিত করে জানায়নি পাকিস্তানের মরোক্কো দূতাবাস। এরইমধ্যে বন্দুকধারীদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ধর্মীয় দলটি। হামলার ঘটনায় বুধবার সকাল থেকেই গোটা করাচি শহর জুড়েই থমথমে পরিবেশ বিরাজ করছে। আগের দিন...
তালেবান-পাকিস্তান সরকার আলোচনার প্রস্তুতি সম্পন্ন

তালেবান-পাকিস্তান সরকার আলোচনার প্রস্তুতি সম্পন্ন

আন্তর্জাতিক
পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপির সাথে আলোচনা শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, টিটিপির সাথে আলোচনা আবার শুরু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছি আমরা। সরকার সবসময় (তালেবানের সাথে) শান্তি আলোচনা আবার শুরুর ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। পিটিআই। টিটিপির সাথে নতুন করে আলোচনা শুরুর জন্য সরকার এখনো প্রতিশ্রতিবদ্ধ বলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহ পরে এ কথা জানালেন পারভেজ রশিদ। তিনি বলেন, তালেবানের সাথে আলোচনা শুরু করা যাবে বলে সরকার সবসময় মনে করেছে। এর আগে সোয়াবিতে সাংবাদিকদের পাক তথ্যমন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রের যাতে তি না হয় এমন ব্যবস্থা করেই সরকার তালেবানের সাথে আলোচনার বিষয়ে এগিয়ে যাবে এবং এ েেত্র যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে।...