Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

চিরনিদ্রায় শায়িত হলেন নেলসন ম্যান্ডেলা

চিরনিদ্রায় শায়িত হলেন নেলসন ম্যান্ডেলা

আন্তর্জাতিক
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠান রবিবার তার নিজ গ্রাম কুনুতে যথাযোগ্যমর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সময় সকাল আটটায় চার ঘন্টাব্যাপী তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তাদের রীতি অনুযায়ী একুশবার তোপধ্বনির মাধ্যমে ম্যান্ডেলাকে অভিবাদন জানানো হয় এবং দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর বেশ কয়েকটি বিমান তার কফিনের ওপর দিয়ে উড়ে গিয়ে এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় । এর আগে গতকাল শনিবার ম্যান্ডেলা মরদেহ পৌঁছে কুনুতে। এর আগে প্রিটোরিয়ায় শেষ বিদায় জানিয়েছে ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। প্রিটোরিয়া থেকে মরদেহ ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে নেওয়ার আগে গতকাল বিমানবাহিনীর একটি ঘাঁটিতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দল এএনসি। ২৭ বছরের কারাবাস শেষে ১৯৯০ সালে মুক্তির পর ১৯৯১ সালে এই দলের প্রধান নির্বাচিত হন ম্যান্ডেলা। প্রিটোরিয়ার বিদায় অনুষ্ঠানে উ...
ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন অশ্রুসিক্ত বিদায়

ম্যান্ডেলার শেষকৃত্য সম্পন্ন অশ্রুসিক্ত বিদায়

আন্তর্জাতিক
  মানবতার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলাকে অশ্রুসিক্ত বিদায় জানালো বিশ্ব। শোকাহত হাজারো জনতার উপস্থিতিতে ম্যান্ডেলার গ্রাম কুনুতে সম্পন্ন হলো তার শেষকৃত্য অনুষ্ঠান। সামরিক শোভাযাত্রা ধীর গতিতে ম্যান্ডেলার মরদেহবাহী কফিনকে নিয়ে যায় শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তৈরী বিশাল তাবুর মধ্যে। কফিনের পেছনে ৯৫ টি প্রদীপ্ত মোমবাতি দিয়ে সম্মান জানানো হলো মহান এ ব্যক্তির ৯৫ বছরের জীবনের প্রতি। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হয় শেষকৃত্য অনুষ্ঠান। বিশাল তাবুর মধ্যে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ৫০০০ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রথম সারিতে প্রেসিডেন্ট জ্যাকব জুমার দু’পাশে ছিলেন ম্যান্ডেলার বিধবা গ্রাসা ম্যাচেল এবং সাবেক পতœী উইনি ম্যান্ডেলা। এছাড়াও বিশ্বের বরেণ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বৃটেনের প্রিন্স চার্লস, অপরাহ উইনফ্রে, স্যার রিচার্ড ব্রানসন প্রমুখ।...
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ছয়জনের মৃত্যু

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ছয়জনের মৃত্যু

আন্তর্জাতিক
  ভারতের মুম্বাই শহরের কেম্পস কর্নারে মোঁ ব্ল নামের একটি ২৬ তলা ভবনে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার  টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই বহুতল ভবনটির ১২ তলায় আগুনের সূত্রপাত। এতে ভবনটির বেশ কিছু বাসিন্দাসহ ফায়ার সার্ভিসের ছয়জন কর্মী আহত হন। ভবন প্রাঙ্গণে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে লাগা এ আগুন প্রায় চার ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ভবনটিতে অগ্নিনির্বাপণের সব ধরনের সুযোগ-সুবিধা থাকায় আগুন ওপরের তলায় পৌঁছাতে পারেনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাশগুলো ভবনটির ২৬, ১৬ ও ১২ তলার লিফট, লবি ও সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। নিহত লোকজনের মধ্যে নারীও রয়েছেন। ভবনটির বাসিন্দারা অভিযোগ করছেন, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্ম...
সিরিয়ায় দুপক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে : জাতিসংঘ

সিরিয়ায় দুপক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে : জাতিসংঘ

আন্তর্জাতিক
  সিরিয়ায় সরকার ও বিরোধী দু’পক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। প্রধান জাতিসংঘ তদন্ত কর্মকর্তা একে সেলস্ট্রোর্মের ৮২ পৃষ্ঠার এ প্রতিবেদনের উপসংহারে বলা হয়, সিরিয়ায় দু’পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে। সিরিয়ায় তদন্ত চালানো ৭টি হামলার ঘটনার মধ্যে ৫টিতেই রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে বলে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে। তদন্তকারীরা বলছে, ৪টি হামলার ঘটনায় প্রাণঘাতী সারিন গ্যাস ব্যবহার হয়ে থাকতে পারে। এর মধ্যে একটি হামলায় ব্যাপকমাত্রায় এ গ্যাস ব্যবহৃত হওয়ার আশংকাও উড়িয়ে দেননি তারা। প্রতিবেদনে বলা হয়, কয়েকটি হামলার শিকার হওয়াদের মধ্যে বেসামরিক নাগরিকসহ সরকারি সেনারাও আছে। যদিও এ হামলার ঘটনা, এর শিকার হওয়া মানুষ এবং ঘটনার স্থানের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নিশ্চিতভাবে নির্ণয় করা যায়নি। মার্চে উত্তরাঞ্চলীয় আলে...
ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় ১৩ বরযাত্রী নিহত

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় ১৩ বরযাত্রী নিহত

আন্তর্জাতিক
  ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ১৩ বরযাত্রী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ওই হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বরযাত্রীদের সঙ্গে জঙ্গি সদস্যরাও ছিল কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, মার্কিন ড্রোনটি বরযাত্রী বহনকারী গাড়ি বহরকে আল-কায়েদার গাড়ি বহর মনে করে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। অবশ্য, এক নিরাপত্তা কর্মকর্তা বলছিলেন, বরযাত্রীদের সঙ্গে জঙ্গিদের একটি দলও ছিল। তবে, নির্ভরযোগ্য কোন সূত্র থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও এনডিটিভি। আল-বাইদা প্রদেশের ওই শহরতলিটি শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদার অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। ইয়েমেনে জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আগেই। তারই অংশ হিসেবে ইয়েমেনের জঙ্গি অধ্যুষিত অঞ্চলসমূহে মার্কিন ড্র...
প্রেসিডেন্সিতে ম্যান্ডেলার ৩০ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি

প্রেসিডেন্সিতে ম্যান্ডেলার ৩০ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি

আন্তর্জাতিক
  দক্ষিণ আফ্রিকার প্রয়াত বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার একটি ব্রোঞ্জ নির্মিত স্ট্যাচু বা মূর্তি দেশটির রাজধানী প্রিটোরিয়ার প্রেসিডেন্সিতে (ইউনিয়ন বিল্ডিংস) স্থাপন করা হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আগামী সোমবার ৯ মিটার বা প্রায় ৩০ ফুট উঁচু মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। দেশটির আর্টস অ্যান্ড কালচার অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের অবদানের স্বীকৃতিস্বরূপ মূতির্টি উন্মোচন করা হচ্ছে। পুনর্মিলন ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সমুন্নত থাকবে এটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ভ্রমণকারীদের জন্য এটি একটি তীর্থস্থানে পরিণত হতে পারে। গত সপ্তাহে নিজ বাড়িতে ৯৫ বছর বয়সে মৃ...
‘বাংলা এক্সপ্রেস’ এর নতুন পথচলা শুরু

‘বাংলা এক্সপ্রেস’ এর নতুন পথচলা শুরু

আন্তর্জাতিক
দুবাই প্রতিনিধি: আরব বিশ্বের ইতিহাসে দুবাই সর্ব প্রথম শহর যা ওয়ার্ল্ড এক্সপো’র আয়োজক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল। বাংলাদেশ সরকার তথা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশীদের সম্পূর্ণ সমর্থনও ছিল দুবাইয়ের প্রতি। আমিরাত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গাঢ় করতে দুবাই এক্সপো ২০২০ সেতু বন্ধন হিসেবে কাজ করবে। এ জন্য আমিরাত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ ও ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাই এর শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বাংলাদেশ কন্স্যুলেট এর প্রথম সচিব(শ্রম) মিজানুর রহমান। বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের একমাত্র বাংলা পত্রিকা ‘ বাংলা এক্সপ্রেস’ এর দুবাই অফিস ও এর সোল ডিস্ট্রিবিউটর ‘ সাহরা এডভাটাইজিং’ এর নতুন অফিস উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি বাংলা এক্সপ্রেস ও সাহর...
চীনে ফলের বাজারে অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি

চীনে ফলের বাজারে অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
  চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন প্রদেশের ফলের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬ জন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৩ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আজ মধ্যরাত দেড়টার দিকে গংমিং জেলার রংজিয়ান ফার্মার্স’ মার্কেটে আগুন লাগে ও মুহূর্তে প্রায় ১ হাজার বর্গমিটার এলাকায় তা ছড়িয়ে পড়ে। স্থানীয় দমকল বিভাগ এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আগুন নিয়ন্ত্রণে আনতে ও সম্পূর্ণ নেভাতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছে। আগুন নেভাতে দমকল বাহিনীর ২৯টি ট্রাক পাঠানো হয়েছিল। প্রায় ১৪৫ জন দমকল কর্মী ঘটনাস্থলে ছিলেন। এখনও সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে। আজ সকালে বাজারটি বন্ধ রাখা হয়েছে। বাজারের পাশের সড়কের উভয় দিকের যান চলাচলও বন্ধ রয়েছে।...