Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

২০১১ সালে জেল পালানোর দায়ে মুরসির বিচার হবে

২০১১ সালে জেল পালানোর দায়ে মুরসির বিচার হবে

আন্তর্জাতিক
  মিসরের সাবেক একনায়ক হোসনি মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে অভ্যুত্থানের সময় ওয়াদি এল নাতরুণ কারাগার ভেঙে পালানোর দায়ে দেশটির ক্ষমতাচ্যুত কট্টরপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার হবে। এছাড়াও তার বিরুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্য একটি জঙ্গি সংগঠনের সঙ্গে আঁতাতের মাধ্যমে সন্ত্রাসী জোট তৈরি করায় তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। শনিবার প্রসিকিউশন সূত্র এ কথা জানায়। খবর এএফপির। রাষ্ট্রীয় মালিকাধীন আল-আহরাম সংবাদপত্র তাদের ওয়েবসাইটের খবরে জানায়, ফিলিস্তিনের জঙ্গি গ্র“প হামাসের সদস্যসহ শতাধিক বন্দির সঙ্গে মুরসির বিচার হবে। মুরসি ছাড়াও মুসলিম ব্রাদারহুডের আরও ১৩২ নেতাকর্মীকে একই দায়ে অভিযুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মুরসির বিরুদ্ধে এর আগে হত্যা ও সহিংসতার অভিযোগ আনে সামরিক জান্তার সমর্থনপুষ্ট আইনজীবীরা। সন্ত্রাসবাদের যে নতুন অ...
দেবযানীর শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

দেবযানীর শাস্তি দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

আন্তর্জাতিক
  দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠনগুলোর কর্মীরা। তারা ২০ ডিসেম্বর নিউইয়র্ক, সানফ্রান্সিসকো এবং ওয়াশিংটনে ভারতীয় কনস্যুলেটের সামনে বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগকে ধন্যবাদ জানান। ‘ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার্স এলায়েন্স’ আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে হংকং এবং ভারতেও মানববন্ধন করেছেন গৃহকর্মীরা। নিউইয়র্কের বিক্ষোভে স্লোগান ছিল ‘ডিপ্লম্যাট ইম্যুনিটি-উই স্যা একাউন্টেবিলিটি, ‘ওয়ার্কার্স আর আন্ডার এটাক-স্ট্যান্ড আপ ফাইট ব্যাক, ‘দ্য পিপল ইউনাইটেড-উইল নেভার বি ডিফিটেড, ‘ডিগনিটি ইয়েস-স্লেভারি নো, ‘ফ্রি ডমেস্টিক ওয়ার্কার্স-অ্যান্ড দ্য স্লেভারি, ‘হুয়াট ডু উই ওয়ান্ট-জাস্টিস জাস্টিস, ‘ওয়ার্কার্স রাইটস আর হিউম্যান রাইটস, ‘জাস্টিস ফর ডমেস্টিক ওয়ার্কার্স, ‘ডাজ ইম্যুনিটি প্রটেক্ট হিউম...
থাইল্যান্ডে বিরোধী দলের নির্বাচন বর্জন

থাইল্যান্ডে বিরোধী দলের নির্বাচন বর্জন

আন্তর্জাতিক
  থাইল্যান্ডের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি আজ শনিবার ঘোষণা দিয়েছে যে তারা আগামী ২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় অন্তর্বর্তী নির্বাচনে অংশ নেবে না। এ ঘোষণায় দেশটিতে চলমান রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি হলো। এ অবস্থায় থাই সেনাপ্রধান বলেছেন, দেশটিতে অচিরেই গৃহযুদ্ধ শুরু হতে পারে। বিবিসি জানায়, ‘থাইল্যান্ডের রাজনীতি ব্যর্থতায় আটকে গেছে’ অভিযোগ করে ডেমোক্র্যাট পার্টির নেতা অভিজিত্ ভেজ্জাজিভা এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর দলের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেবে না। সরকার পতনের দাবিতে বিরোধীদের কয়েক সপ্তাহের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এ মাসের শুরুতে নির্বাচন আহ্বান করেন। থাইল্যান্ডে গৃহযুদ্ধের আশঙ্কা ব্যক্ত করে সেনাপ্রধান জেনারেল প্রাজুথ চান-ওচা সংকট নিরসনে নতুন প্রস্তাব দিয়েছেন। সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের বাইরে কিছু নেতাদের নিয়ে একটি গণপরিষদ গঠন করার পরা...
ইরাকে বোমা হামলা ও গুলিতে নিহত ১৪

ইরাকে বোমা হামলা ও গুলিতে নিহত ১৪

আন্তর্জাতিক
ইরাকের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে ও বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে কোন জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে, হামলার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন, আল-কায়েদা এ হামলাগুলো চালিযেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজধানী বাগদাদের ১৭০ কিলোমিটার উত্তরে রাস্তার ধারে রাখা দুটি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বাগদাদের ২১০ কিলোমিটার উত্তরে অবস্থিত হাওয়িজা এলাকার সংলগ্ন দুটি বাড়িতে জঙ্গিরা ঢুকে নির্বিচারে গুলি ছুঁড়লে দুই পরিবারের ৫ সদস্য প্রাণ হারান। বের হওয়ার সময় বাড়ি দুটি বোমা মেরে উড়িয়ে দেয় তারা। কি কারণে ওই দুটি বাড়িতে তারা হামলা চালায় তা এখনও স্পষ্ট নয়। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চলমা...
মুরসির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ব্রাদারহুডের প্রত্যাখ্যান

মুরসির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ব্রাদারহুডের প্রত্যাখ্যান

আন্তর্জাতিক
  মিসরের মুসলিম ব্রাদারহুড ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ও অন্যান্য নেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও বিদেশী গ্রুপগুলোর সাথে মিলে চক্রান্ত করার যে অভিযোগ আনা হয়েছে তার নিন্দা করে বলেছে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ ‘হাস্যকর।’ টুডেস জামান, রয়টার্স। মিসরের সরকারি কৌঁসুলি মুরসি ও ব্রাদারহুডের ৩৫ জন শীর্ষ নেতাকে এসব অভিযোগে বিচারের নির্দেশ দেয়ার এক দিন পর ব্রাদারহুড তাদের বিবৃতিতে মুরসিকে মুক্তি দিতে চাপ সৃষ্টি করার জন্য আবার সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। এসব অভিযোগের মাধ্যমে বিচার করে তাদের মৃত্যুদণ্ড দেয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কৌঁসুলি এসব অভিযোগকে ‘মিসরের ইতিহাসের সবচেয়ে বড় ষড়যন্ত্র’ বলে ঘোষণা করে বলেন, ২০০৫ সালে এ ষড়যন্ত্রের সাথে ফিলিস্তিনের হামাস, ইরান সরকার ও তাদের লেবাননি মিত্র হিজবুল্লাহ জড়িত ছিল। তবে এ মামলার বিচারের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। লন্ডন থেকে দেয়া ...
ভারত দাবি তুললেও ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র

ভারত দাবি তুললেও ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
  কূটনীতিক গ্রেপ্তারের ঘটনায়, ভারতের কাছে ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র। দায়মুক্তি দিয়ে ভারতীয় কূটনীতিক দেবজানি খোবড়াগাড়েকে মুক্তি দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র মেরি হার্ফ। গত সপ্তাহে, গৃহকর্মীকে ভিসার শর্ত অনুযায়ী যথাযথ বেতন না দেয়ার অভিযোগে, গ্রেপ্তার হন নিউইয়র্কে নিযুক্ত ভারতের ডেপুটি কনস্যুল জেনারেল দেবজানি খোবড়াগাড়ে। ভারতের অভিযোগ, এতে আন্তর্জাতিক কূটনৈতিক আইন অমান্য করা হয়েছে। এই ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রকে ক্ষমা চেয়ে দেবজানির বিরুদ্ধে আনা মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছে ভারত। এরপরই যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া পাওয়া গেলো।...
স্নোডেনকে আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের

স্নোডেনকে আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের

আন্তর্জাতিক, স্লাইড
  যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ব্রাজিল। স্নোডেন রাজনৈতিক আশ্রয়ে বর্তমানে রাশিয়ায় আছেন। ২০১৪ সালের আগস্টে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকার মেয়াদ শেষ হয়ে যাবে, তারপর স্নোডেন কোথায় যাবেন তাই নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এরইমধ্যে স্নোডেন ব্রাজিলের প্রেসিডেন্ট ও ব্রাজিলবাসীদের ওপর এনএসএর গোপন গোয়েন্দা নজরদারির বিষয়ে তদন্ত কাজে সহায়তা করার প্রস্তাব দেন। এতে স্নোডেন ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় পেতে যাচ্ছেন বলে ধারণা ছড়িয়ে পড়ে। সেই ধারণাকে খারিজ করে দিয়ে মঙ্গলবার ব্রাজিলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেননি স্নোডেন, আর রাজনৈতিক আশ্রয় প্রার্থনা না করলে বিবেচনার প্রশ্নই আসে না। ওইদিন ব্রাজিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জুনে মস্কো পৌঁছানোর...
আবারও চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট

আবারও চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট

আন্তর্জাতিক
চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার কৃতিত্ব অর্জনকারী বামদলের মিশেল ব্যাচেলেট রোববারের ভোটে আবারও বিজয়ী হয়েছেন। এক সময়ে ডানপন্থী দলের নির্মম নির্যাতনের শিকারও হন ব্যাচেলেট। ৬২ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজয়ী ব্যাচেলেট দেশটির দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হচ্ছেন। এর আগে তিনি ২০০৬ সালে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১০ সালে ক্ষমতা থেকে বিদায় নেয়ার কালে তার জনসমর্থন ছিল ৮৪ শতাংশ। ইউএন উইমেন-এর নেতৃত্বদানকারী ব্যাচেলেট (৬২) চলতি বছর দেশে ফেরেন। তিনি বলেন, ‘আমরা জেনেছি এখানে এখনও অনেক কিছু করার আছে।’ ৮১ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে নির্বাচন বোর্ড জানায়, ব্যাচেলেট ৬২ দশমিক ৪০ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী এভিলিন ম্যাথেই (৬০) পেয়েছেন ৩৭ দশমিক ৫০ শতাংশ ভোট। বিশ্লেষকরা বলছেন, বিপুল ভোটের বিজয় ব্যাচেলেটকে তার কাক্সিক্ষত সংস্কার করার সুযোগ করে দিল। এসব সংস্কারের মধ্যে ক...