থাইল্যান্ডে ব্যাংকক দখল অভিযান
থাইল্যান্ডে চলমান সরকার পতন গণআন্দোলন নস্যাৎ করতে শনিবার কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে ঘটনাস্থলেই ইয়ুত্থানা অং আর্ট (৩০) নামের এক বিক্ষোভকারী নিহত হন আরও চরজন গুরুতর আহত হয়েছেন। তদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ‘নেটওয়ার্ক অব স্টুডেন্টস অ্যান্ড পিপল ফর রিফর্ম অব থাইল্যান্ডে’র নিরাপত্তাপ্রধান নাসির ইমা বলেন, মধ্যরাতে (আনুমানিক ৩.৩০ মিনিট) হঠাৎ সোনালী রঙের একটি টয়োটা গাড়ি বিক্ষোভকারীদের বিশ্রামস্থল চামাই মারুচেট ব্রিজের পাশে এসে দাঁড়ায়। পরপরই গাড়িটির পেছনের আসনে বসে থাকা ২-৩ জন যুবক আন্দোলন কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। যে বন্দুক দিয়ে তারা গুলি চালিয়েছে সেটি এম-১৬ রাইফেল ছিল বলে জানিয়েছেন নাসির। ঘুমে কাতর বিক্ষোভকারীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি ঝড়ো গতিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ এসে দুর্ঘটন...







