Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

আম আদমিদের জয়

আম আদমিদের জয়

আন্তর্জাতিক
  আস্থা ভোটে জয় পেল আম আদমি পার্টি। আম আদমি পার্টির ২৮ এবং কংগ্রেসের ৮, সব মিলিয়ে সরকারের হাতে ৩৬ জন বিধায়কের সমর্থন। বিজেপির ৩১ জন বিধায়ক আম আদমি সরকারের বিপক্ষে ভোট দেয়। এদিকে আম আদমি সরকার মানুষের স্বার্থে কাজ করে গেলে কংগ্রেস পাশে থাকবে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক অরবিন্দ সিং লাভলি। দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সমর্থন নেয়ায় আম আদমি দুর্নীতি নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা হর্ষবর্ধন। ২ জানুয়ারি সকাল থেকেই নজর ছিল দিল্লি বিধানসভার দিকে। এদিনই অগ্নিপরীক্ষা ছিল অরবিন্দ কেজরিওয়ালের। অধিবেশন শুরু হতেই টানটান উত্তেজনা। বেলা দুটো থেকেই শুরু হয় আস্থা ভোট বিতর্ক। প্রথমেই বক্তব্য রাখেন আপ বিধায়ক মণীশ সিসোদিয়া। আপকে আক্রমণ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক হর্ষবর্ধন। কংগ্রেসের বিরোধিতা করে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে ক্ষমতায় এসেছে এএপি। সরকার গড়তে গিয়ে দুর্নীতিগ্...
অবসরে যাওয়ার ঘোষণা মনমোহনের

অবসরে যাওয়ার ঘোষণা মনমোহনের

আন্তর্জাতিক
আগামী সাধারণ নির্বাচনের পর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। একই সঙ্গে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তর করার এটাই সঠিক সময়। তারা সব বাধা মোকাবিলা করে দেশকে সঠিক পথ দেখাতে পারবে। তবে লেকসভা নির্বাচনের আগে পদত্যাগ করার ইচ্ছা তার নেই বলে জানান মনমোহন। এ বিষয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে।কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী পদের জন্য যোগ্য বলে মনে করেন মনমোহন। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সব ধরনের যোগ্যতা রয়েছে রাহুলের। রাহুল খুব ভালো কাজ করছেন। তিনি যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তাহলে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন মনমোহন সিং। একইসঙ্গে তিনি বলেন,  বি...
রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিচার শুরু

রাষ্ট্রদ্রোহ মামলায় মোশাররফের বিচার শুরু

আন্তর্জাতিক
  রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিচারকাজ গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। তবে গতকাল তিনি আদালতে হাজির হননি। আজ বৃহস্পতিবার তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত।মোশাররফের আইনজীবীরা জানান, নিরাপত্তা হুমকির কারণে তাঁদের মক্কেলের পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। তবে আদালত বলেছেন, আজ তিনি হাজির না হলে রুল জারি করা হবে।মোশাররফের আইনজীবী আহমেদ রেজা কাসুরি জানান, তাঁর মক্কেলের চক শাহবাজ এলাকার খামারবাড়ির কাছ থেকে প্রায় এক কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেলে আদালতকে সেই দায়িত্ব নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, কোনো বোমা হামলা হলে বিশেষ আদালতের বিচারকসহ সবাইকে মরতে হবে।কাসুরির ওই বক্তব্যের জবাবে বিশেষ আদালতের প্রধান বিচারক ফয়সাল আরাব আদালতকে হুমকি দেওয়ার জন্য তাঁকে সতর্ক করেন।তবে কাসুরি বলেন, বিশেষ এই আদালতকে শেক্সপিয়ারের...
২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক
  মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা অব্যাহত রাখার অংশ হিসেবে ইসরায়েল গতকাল মঙ্গলবার আরও ২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর পশ্চিম তীর ও গাজায় ফিরলে ওই ২৬ ফিলিস্তিনিকে শত শত মানুষ স্বাগত জানায়। গত শনিবারই তাঁদের মুক্তি অনুমোদন করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু ভুক্তভোগী ইসরায়েলি পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের মুক্তির প্রক্রিয়ায় বিলম্ব হয়।১৯৯৩ সালের অসলো চুক্তির আগে এই ২৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছিল। হত্যা কিংবা হত্যার চেষ্টার দায়ে ১৯ থেকে ২৮ বছর কারাদণ্ড হয়েছিল তাঁদের।ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা শুরুর অংশ হিসেবে ১০৪ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা। ২৬ জনের এই দলটি তৃতীয়। আরও ২৬ জনকে মুক্তি দিলে ইসরায়েলের প্রতিশ্রুত ১০৪ জন বন্দীর মুক্তির প্রক্রিয়া শেষ হবে। গত সোমবার রাতেই মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে আটজন ...
দেবযানীর বিচার চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

দেবযানীর বিচার চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে বিচার কাজ চালিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তারা জানিয়েছে দেবযানীর বিরুদ্ধে অভিযোগের পক্ষে আরও তথ্যপ্রমাণ যোগাড় করা হচ্ছে। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। এতে মার্কিন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেবযানীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার অথবা তার গ্রেপ্তার নিয়ে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই ওঠে না। এ মাসের শুরুতে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হন নিউ ইয়র্কে। অভিযোগ রয়েছে, তিনি আত্মীয় পরিচয়ে বাসায় নিয়ে যান সঙ্গীতা রিচার্ডকে। কিন্তু নিউ ইয়র্কে নিয়ে তাকে বাসার পরিচারিকা হিসেবে ব্যবহার করা হয়। বিনিময়ে দৈনিক সর্বনিম্ন ৪ ডলার পারিশ্রমিকের চেয়েও কম বেতন দেয়া হয় তাকে। এক পর্যায়ে সঙ্গীতা তার বাসা থেকে পালিয়ে যান। এ নিয়ে ঘটনার সূত্রপাত। গ্রেপ্তার করা হয় দেবযানীকে। তাকে বিবস্ত্র করে দেহ তল্লাশি করা হয়। এ নিয়ে ভারত ও যুক্তরাষ্...

ব্যারেল বোমায় ১৫ দিনে ৫১৭ জন নিহত

আন্তর্জাতিক
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে ১৫ ডিসেম্বর থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর আকাশ হামলায় ৫১৭ জন নিহত হয়েছে বলে সরকারবিরোধী একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠী দাবি করেছে। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এসব হামলায় বিশেষভাবে তৈরি ব্যারেল বোমা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পর্যবেক্ষণকারী গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে নারী রয়েছেন ৪৬ জন ও শিশু ১৫১। আলেপ্পোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিরোধী বিদ্রোহীদের মধ্যে ধারাবাহিকভাবেই তুমুল লড়াই চলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, নরওয়েজিয়ান একটি বাহিনী সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। দেশটির রাসায়নিক অস্ত্র সিরিয়ার লাতাকিয়া বন্দর থেকে ইতালির দিকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে তুলে আন্তর্জাতিক পানিসীমায় রাসায়নিক অস্...
চীনের জিনজিয়াং-এ পুলিশের গুলিতে নিহত ৮

চীনের জিনজিয়াং-এ পুলিশের গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক
  চীনের জিনজিয়াং অঞ্চলে সংঘাতে পুলিশের গুলিতে ৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ পোর্টালের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। ছুরি ও বিস্ফোরকদ্রব্য নিয়ে একদল পুরুষ ইয়ারকান্দ কাউন্টির একটি পুলিশ স্টেশনে হামলা করলে পরে সংঘাতের সূত্রপাত হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দুসপ্তাহ আগেই ওই অঞ্চলে দাঙ্গা সৃষ্টি হয়েছিল যেখানে দুই পুলিশ সহ ১৬ জন মানুষ প্রাণ হারায়। মুসলিম সংখ্যালঘু দল উইঘুর- এর অঞ্চল হিসেবে পরিচিহত জিনজিয়াং এ প্রায়ই বিক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। সরকার বরাবরই হামলার দায়ভার জঙ্গীদের উপর দিলেও উইঘুর কর্মীদের দাবি জাতিগত উত্তেজন্য এবং চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণেই সংঘাত সৃষ্টি হচ্ছে। চীনের এ অঞ্চলটির  কোন সংবাদের সত্যতা যাচাই করা বেশ কঠিন বলে উল্লেখ করে সিএনএন। কেনান জিনজিয়াং থেকে কোন সংবাদ বাইরে আসবে সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।...
কায়রো বিশ্ববিদ্যালয়ে আগুন দিল ব্রাদারহুড

কায়রো বিশ্ববিদ্যালয়ে আগুন দিল ব্রাদারহুড

আন্তর্জাতিক
  মিসরের রাজধানী কায়রোয় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে আগুন দিয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষায় বসার বিরোধিতা করে কর্মসূচিতে নামে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা। তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে তারা আগুন ধরিয়ে দেয়। এরপর কৃষি অনুষদ ভবনেও আগুন দেয়া হয়। এর আগে শুক্রবারের বিক্ষোভে নিহত হয়েছে অন্তত তিনজন। সেদিন বিক্ষোভ হয়েছে পুরো মিসরে। তবে, রাজধানী কায়রো, মিনয়া প্রদেশ এবং নীল বদ্বীপের দামিয়েতা শহরে মারা গেছে তিনজন। সরকারবিরোধী বিক্ষোভে আহত হয়েছে কয়েকডজন মানুষ। সব জায়গায় মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। রাজধানী আল-আজহার বিশ্ববিদ্যালয়েও বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সেখানে ছাত...