Tuesday, July 28Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

সোমবার থেকে অবরোধ থাকছে না

সোমবার থেকে অবরোধ থাকছে না

আন্তর্জাতিক, জাতীয়, সংবাদ শিরোনাম
নির্বাচন বাতিলের দাবিতে ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে বলেন, “সোমবার সকাল ৬টা থেকে অবরোধ থাকছে না। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।” তবে রোববার সকাল ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ঈদে মিলাদুন্নবীর জন্য সোম ও মঙ্গলবারের অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। দশম সংসদ নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়ে ১ জানুয়ারি থেকে টানা অবরোধ ডাকে ১৮ দল। এর মধ্যে ৫ জানুয়ারি ভোটের দিন হরতালও ডাকে তারা। পরে শুক্র ও শনিবারের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। বিরোধী দলের বর্জন এবং ঠেকানোর হুমকির মধ্যেই ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে এর ম...
দেবযানীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

দেবযানীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেয়ার অভিযোগে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বৃহস্পতিবার মার্কিন প্রশাসনকে দেবযানীকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির আদালত। তার গ্রেফতার করা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় এক মাস ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই নিউইয়র্কের গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার দেবযানীর বিচার শুরুর এই আদেশ দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ভারত। নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনীতিকদের সুযোগ-সুবিধা কমিয়ে দেয়ার পাশাপাশি দেবযানীকে অপমান করার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলা হয়। ভারত সরকার দেবযানীর মামলা প্রত্যাহার করে নেয়ার দাবি জানালেও যুক্তরাষ্ট্র তার বিচারের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি। বরং অভিযোগ গঠনের সময় পেছানোর যে আবেদন দেবযানী করেছিলেন, যুক্তরাষ্ট্রের আদালতে তাও খারিজ হয়ে যায়।এর আগে কূটনৈতিক লড়াইয়ের মধ্যে বিচার এড়াতে দেবযা...
সিরীয় বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৩৭

সিরীয় বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত ৩৭

আন্তর্জাতিক
সিরিয়ার সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে বেশকিছু বিদ্রোহী সেনা নিহত হয়েছেন। বিদ্রোহীরা সেনা অবরোধ ভাঙার চেষ্টা করলে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে বলে জানায় বিবিসি।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা নিহতদের সংখ্যা জানিয়েছে ৩৭ জন। সংবাদ সংস্থাটি নিহতদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করে। অন্যদিকে, যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে নিহত হয়েছেন ৪৫ জন। সংস্থার পরিচালক রামি আব্দুল রহমান জানান নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।রামি আরো জানান, বিদ্রোহীরা সেনাবাহিনীর হোমস এলাকার অবরোধ ভাঙতে হামলা চালিয়েছিল। সরকারি সৈন্যদের নিয়ন্ত্রণে থাকা খালিদিয়া এলাকায় অতর্কিত হামলা করে বিদ্রোহীরা। দুই বছর আগে থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত একলক্ষ লোক নিহত হয়েছেন সিরিয়ায়। একবছরেরো বেশি সময় ধরে বিদ্রোহী নিয়ন্ত্রিত হোমস এলাকা অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। অবরুদ্ধ অঞ্চলের হাজারো লোকজন ঠিকমত ...
মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক
পূর্ব ইংল্যান্ডের নরফোক এলাকায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএসএএফ) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার ক্রুর সবাই নিহত হয়েছেন। সামরিক কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপির।৪৮তম ফাইটার উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, নরফোক উপকূলের সালদোজের কাছে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মার্কিন এয়ার ফোর্স এইচ এইচ-৬০জি পেভ হকের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা হেলিকপ্টারে থাকা মার্কিন বিমানবাহিনীর চার ক্রুর সবার নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।৪৮তম ফাইটার উইংয়ের টিম ঘটনাস্থলে গিয়ে তাদের তদন্ত কাজ শুরু করেছে।...
আন্তর্জাতিক আদালতে অভিযোগ করল ব্রাদারহুড

আন্তর্জাতিক আদালতে অভিযোগ করল ব্রাদারহুড

আন্তর্জাতিক
মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতার বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি’তে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি। সোমবার লন্ডনে সংবাদ সম্মেলনে ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির এক আইনজীবী এক কথা জানান।ওই আইনজীবী বলেন, মিশরের সেনাবাহিনীর অপরাধের তদন্ত করতে আইসিসি’র প্রতি তারা আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনী দেশটির রাজনৈতিক দল ব্রাদারহুডের কর্মী ও সমর্থকদের ওপর ভয়াবহ দমন পীড়ন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি জানান, আগামী মাসে আইসিসি’র সাথে ব্রাদারহুডের আইনজীবীরা বৈঠকে বসবেন। সেখানে মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে উৎখাত, শত শত মানুষ হত্যা, গুম, বিনা অপরাধ ও বিনা বিচারে কারাগারে আটক এবং নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।...
এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচন

এপ্রিলে ভারতের লোকসভা নির্বাচন

আন্তর্জাতিক
  এপ্রিলে ভারতের লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। রোববার ভারতের নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই।তবে এপ্রিলের মাঝামাঝি শুরু হবে দেশটির সাধারণ নির্বাচন। মে মাসের প্রথমদিক পর্যন্ত চলবে এ নির্বাচন। সবমিলিয়ে পাঁচ দফায় ভোটগ্রহণ হবে।এছাড়া লোকসভা ভোটের সাথে অন্ধ্রপ্রদেশ, ওড়িস্যা ও সিকিমে বিধানসভা নির্বাচনও হবে। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের একেবারে শুরুতে ভোটের সময়সূচি ঘোষণা হতে পারে। এই খবর প্রকাশের পরই দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে তত্‍পরতা শুরু হয়ে যায়। ইতোমধ্যে বিধান সভা নির্বাচনে জিতে দিল্লির সরকার গঠনের পর আম আদমি পার্টিও লোকসভা নির্বাচনে অংশ নিতে সরব তৎপরতা শুরু করে দিয়েছে।তবে এবারের নির্বাচনে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) নিজেদের শক্তিশালী জায়গায় নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিধানসভায়ও দলটি বেশ সাফল্য পেয়েছে। কংগ্রেসের কাছে পরপর দ...
থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দিতে হবে : সুথেপ

থাইল্যান্ডে সরকারি কর্মকর্তাদের কাজে বাধা দিতে হবে : সুথেপ

আন্তর্জাতিক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় আবারও বড় ধরনের বিক্ষোভ করেছে সরকারবিরোধীরা। আজকের (রোববার) এ বিক্ষোভ থেকে দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ ও সংসদ নির্বাচন প্রত্যাহারের দাবি জানায় তারা।আগামী ১৩ তারিখ থেকে রাজধানী ব্যাংকক দখল করে নেয়ার পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা। সেই সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাজে যোগদান করা থেকে বিরত রাখারও ঘোষণা দিয়েছে সরকারবিরোধী দলগুলো।রোববার বিক্ষোভ র‌্যালি শুরু হওয়ার আগে দেয়া এক ভাষণে সুথেপ বলেন, সরকার পদ্ধতিতে অচলাবস্থা আনতে সরকারি কর্মকর্তাদের কাজে যোগদান থেকে বিরত রাখতে হবে। সরকারি দফতরে আনা সরকারি কর্মকাণ্ডে বাধা দিতে হবে। পরে ব্যাংককের ডেমোক্রেসি মনুমেন্ট থেকে স্থানীয় সময় সকাল ১০টায় সরকার পতন আন্দোনের নেতা সুথেপ থাগসুবানের নেতৃত্বে বিক্ষোভ র‌্যালি শুরু করে সরকারবিরোধীরা। বান মর, ওয়াং বুর্ফা, জুলা ২২ মার্কেল, ওরাচাক, মৈত্রীচিত ও মাহাচাই ঘুরে...
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ১৬

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে মৃতের সংখ্যা ১৬

আন্তর্জাতিক, স্লাইড
যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় দেশটির পূর্বাঞ্চলে সর্বশেষ মৃতের সংখ্যা ১৬ জনের খবর পাওয়া গেছে। দেশটির যোগাযোগ ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়েছে। মিশিগান, কেন্টাকি, ইন্ডিয়ানা ও ইলিনয় অঙ্গরাজ্যে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্যাপক তুষারপাতে বেশ কিছু জায়গায় ২ মিটার পুরু তুষার জমেছে। দেশজুড়ে ১৯ হাজার ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এর আগে, নিউইয়র্ক, নিউ জার্সিসহ বেশ কিছু এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক ও বোস্টনে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে নিউইয়র্ক গভর্নর এ্যান্ড্রু কুমো।...