দুবাই এক্সপো ২০২০; প্রবাসীদের মাঝে সংশয়-আতঙ্ক
কামরুল হাসান জনি, দুবাই
২০২০ এ অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য আগামী ২৭ নভেম্বর ভোটাভুটির মাধ্যমে ফলাফল পাওয়া যাবে কোথায় অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড এক্সপো। ভেন্যু এখনো ঠিক না হলেও নিলামের মাধ্যমে আগ্রহী দেশগুলোতে এগিয়ে আছে দুবাই। এছাড়াও নিজেদের দেশে আয়োজনের জন্য দৌড়ঝাপ চালিয়ে যাচ্ছে থাইল্যান্ড, তার্কি, রাশিয়া ও ব্রাজিল।
ফলাফল বিজয়ী হলে আবুধাবি এবং দুবাই হতে সমদূরবর্তী দুবাইয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪৩৮ হেক্টর আয়তনের জায়গার উপর গড়ে উঠা বাণিজ্যকেন্দ্র জেবেল আলীতে বিশ্ব প্রদর্শনী ২০২০ অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে সামনে রেখে ইতোমধ্যেই ঐ সংলগ্ন এলাকায় আল মাকতুম আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণ করা হয়েছে। এছাড়াও দ্রুতগামী ট্রেনের মাধ্যমে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের সাথে সংযোগ স্থাপন করা হবে বলেও জানা গেছে।
তবে সময় যত ঘনিয়ে আসছে শঙ্কা তত বড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। কারণ ভো...







