একুশে পদক ঘোষণা : পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি
২০১৪ সালের একুশে পদক ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার। সাংবাদিকতায় দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, ভাষা ও সাহিত্যে বেলাল চৌধুরী, রশীদ হায়দার, আবদুস শাকুর (মরণোত্তর), বিপ্রদাশ বড়ুয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন এবার এই পদক পাচ্ছেন। মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।অন্য যাঁরা এবারের একুশে পদক পাচ্ছেন তাঁরা হলেন, ভাষা আন্দোলনে শামসুল হুদা ও ডা. বদরুল আলম (মরণোত্তর); শিল্পকলায় রামকানাই দাশ, এস এম সোলায়মান (মরণোত্তর) ও কেরামত মওলা; গবেষণায় ড. এনামুল হক, শিক্ষায় ড. অনুপম সেন, সমাজসেবায় ডা. মুজিবুর রহমান। এ ছাড়া জামিল চৌধুরীকে ভাষা ও সাহিত্যে একুশে পদক দেওয়া হয়েছে।২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একুশে পদক তুলে দেবেন।
একুশ পদকের জন্য নির্বাচিত প্রত্যেককে এককালীন নগ...







