নাসিক প্যানেল মেয়র নজরুল এ্যাড: চন্দনসহ ৬ জনের লাশ উদ্ধার
অপহরণের চারদিন পর বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলামসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর প্যানেল মেয়র নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম তার লাশ সনাক্ত করেন। এছাড়া কাউন্সিলর নজরুলের সহকারী তাজুলের লাশ সনাক্ত করেছেন তার ভাই রাজু।আরেক সহকারী স্বপন ও লিটনে লাশ শনাক্ত করেছেন তার স্বজনরা।
একই সময়ে নিখোঁজ এডভোকেট চন্দন সরকার ও তার ড্রাইভার ইব্রাহিমের মৃহদেহ উদ্ধার করার পর হাসপাতালে এনে পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন।
সন্ধ্যার পর ময়না তদন্তের জন্য লাশগুলো ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ সময় নারায়ষগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ, জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ ছাড়াও নজরুল ইসলামের সহকর্মী অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন।এসময় লাশের আপনজন হাসপাতালে এসে আহাজারি করলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। উপস্থিত সকল ...







