Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

বিএনপি কিছুই করতে পারবে না: এরশাদ

বিএনপি কিছুই করতে পারবে না: এরশাদ

সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি এখন আর বৃহৎ দল নয়। তাই সরকারের সঙ্গে সংলাপ না হলে বিএনপি কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় সরকারের সঙ্গে বিএনপির সংলাপের সম্ভাবনাকে উড়িয়ে দেন তিনি।ঈদের পর খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের আন্দোলনের প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, আর আন্দোলনের হুমকি দিয়ে ফায়দা লুটতে পারবে না। মানুষ জানে তারা কোনো ইস্যুতেই আন্দোলন করতে পারেনি। তিনি বলেন, শক্তি না থাকলে কি আন্দোলন করা যায়। বিএনপির সেই শক্তি আজ নেই। তাই তারা শুধু মানুষকে ভয়ভীতি দেখানো জন্য আন্দোলনের হুমকি দেয়। রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নতুন কমিটি নিয়ে চলমান সমস্যা দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি।এসময় এরশাদে...
শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত সকাল ৯টায়

শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত সকাল ৯টায়

স্লাইড
দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবারও ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত এ জামাত পরিচালনা কররেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। মাঠের আশপাশে এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জামাতে মুসুল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভোর পৌনে ৬ টায় ময়মনসিংহ থেকে এবং একটি সকাল ৬ টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে ছেড়ে আসবে। শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক এস.এম আলম রাইজিংবিডিকে জানান, সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।তবে দেশের বৃহত্তম এ ঈদ গা মাঠে বিরাজমান বিভিন্ন সমস্যার ফলে মুসুল্লিদের কিছু ভোগান্তিও রয়েছে । স্থান সংকট, অজু খান...
যানবাহনে শামুক গতি তবু সবার মুখে হাসি

যানবাহনে শামুক গতি তবু সবার মুখে হাসি

স্লাইড
সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করে চাঁদপুর যাওয়ার কোনো বাস পাননি আবদুল হালিম। সদর উপজেলায় নিজের বাড়িতে ঈদ করতে স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে তিনি এই কাউন্টার থেকে ওই কাউন্টারে ঘুরছিলেন টিকিটের জন্য। শেষ পর্যন্ত উঠলেন একটি লোকাল বাসে। রাজধানীতে চলাচল করে, এমন একটি বাসে উঠতে পেরে তাঁর মুখে হাসি ফুটে ওঠে। অথচ কিছুক্ষণ আগে তাঁর চোখেমুখে ছিল বিষাদের ছায়া। সব বিষাদ ঝেড়ে হাসতে হাসতে হালিম ও তাঁর স্ত্রী রাবেয়া বললেন, 'বাড়ি যাব।' অন্য রকম খুশির আভা ছড়িয়ে ছিল তাঁদের চোখে-মুখে। টার্মিনালে বাস মিলছে না বলে কারওয়ান বাজারে দিনাজপুরের ১৫ যাত্রী একটি ট্রাকে উঠে পড়ে বিকেলে। তাদের একজন রুস্তম আলী ট্রাকে উঠতে উঠতেই হেসে বললেন, 'আর কোনো কথা নাই। বাড়ি যাই।' রাজধানীর সড়কে গতকাল শনিবার সকালে ছিল যানবাহন ও মানুষের ভিড়। দেড় কোটি মানুষের শহর ঢাকা ক্রমেই খালি হয়ে যাচ্ছে। নগর পর...
লক্ষ্মীপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

লক্ষ্মীপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

জাতীয়, স্লাইড
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আজ শনিবার ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ আজ ঈদুল আযহা উদযাপন করছেন। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে সব চাইতে বড় ঈদের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ। পরে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন  করেন তারা। এছাড়া রায়পুরের দুটি গ্রামসহ মোট ১০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। বিভিন্ন পণ্যের সমাহারে ঈদ মেলার দোকানগুলোতে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।...
রাজধানী ফাঁকা, ভিড় যত হাট আর টার্মিনালে

রাজধানী ফাঁকা, ভিড় যত হাট আর টার্মিনালে

জাতীয়, স্লাইড
রাজধানীর যানজটপূর্ণ চিরচেনা রূপ বদলে গেছে। শুক্রবার থেকেই শুরু হয়েছে ঈদ ও পূজার ছুটি। ফলে আগেভাগেই মানুষ ঢাকা ছেড়েছে। তাই গতকাল শনিবার রাজধানী ছিল বেশ ফাঁকা। তবে জটলা ছিল গরুর হাট, লঞ্চঘাট, ট্রেনস্টেশন আর টার্মিনাল ঘিরে। গতকাল দিন গড়াতে টার্মিনালের ভিড়ও কমতে থাকে। রাস্তার ওপর গরুর হাট চলে আসায় সংলগ্ন সড়কগুলোতে ধীরগতিতে গাড়ি চলেছে। কোথাও কোথাও লেগে যাচ্ছিল যানজটও। গতকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। রাজধানীর বেশির ভাগ প্রতিমাই বিসর্জন দেওয়া হয় বুড়িগঙ্গা নদীতে। একদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়া অভিমুখে ঘরমুখো মানুষের ঢল, তার সঙ্গে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা- সব মিলিয়ে পুরান ঢাকার বেশির ভাগ এলাকায়ই ছিল ভিড়ে ঠাসা। পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠে বসেছে হাট। কিন্তু গতকাল গরুর হাট ছড়িয়ে পড়ে রাস্তায়ও। বিশেষ করে ধোলাইখাল ও দয়াগঞ্জ সড়...
উট কিনলে ছাগল ফ্রি দুম্বা কিনলে ফ্রিজ

উট কিনলে ছাগল ফ্রি দুম্বা কিনলে ফ্রিজ

স্লাইড
উট কিনলে ছাগল আর দুম্বা কিনলে ফ্রিজ ফ্রি। কোরবানির পশুর হাটে ফ্রি আর উপহারের ছড়াছড়ি। পাহাড়ি গয়াল কিনলে মোবাইল ফোন সেট ফ্রি। ১২ লাখ টাকা দামের গরু কিনলে ৩০ হাজার টাকা দামের গরু ফ্রি। পাশাপাশি দুম্বা কিনলে ডিপ ফ্রিজ ফ্রি। এমনি আকর্ষণীয় অফার চলছে রাজধানীর পশুর হাটগুলোয়। গাবতলী, রহমতগঞ্জ ও বারিধারা জে ব্লক হাট ঘুরে পাওয়া গেছে এসব তথ্য। গতকাল ভোর থেকে কোরবানির পশুর হাটে বেচাকেনা জমে উঠেছে। এবারও হাটে পশুর সরবরাহ বেশি। ফলে দাম সহনীয় থাকবে বলে ধারণা করা হচ্ছে। গতকালও অনেকে হাটে গিয়ে বাজারদর যাচাই করেছেন। অভিজাত এলাকা বারিধারার বাসিন্দা কামাল হোসেন ১ লাখ ৮০ হাজার টাকায় বিশালদেহী পাহাড়ি গয়াল কিনেছেন। তিনি গয়াল কেনার কারণে একটি মোবাইল ফোন সেট ফ্রি পেয়েছেন। যারা গাবতলী হাটে গেছেন, তারা বাজার যাচাই শুরুর আগেই আটকে যান মূল হাটে ঢোকার প্রবেশপথে। সেখানে শামিয়ানার নিচে রাখা বিশালাকৃতির কয়েকটি গরু তাদের বে...
পবিত্র হজ পালিত

পবিত্র হজ পালিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
‘লাব্বাইক, আলাহুম্মা লাব্বাইক’ সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে উচ্চারিত মুহুর্মুহু এ ধ্বনিতে শুক্রবার মুখরিত হয়ে উঠেছিল ঐতিহাসিক আরাফাত ময়দান। পবিত্র মক্কা নগরী থেকে ১৪ কিলোমিটার দূরে হজরত আদম (আ.) ও মা হাওয়া (আ.)-এর পুনর্মিলনের ঐতিহাসিক স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পুণ্যভূমি আরাফাত ময়দানের আকাশ-বাতাস ও প্রতিটি বালুকণায় প্রতিধ্বনিত হয়েছে হাজীদের হৃদয়মথিত লাব্বাইক ধ্বনি। চারদিকে শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হাজির হওয়া দুই প্রস্থ সাদা কাপড় পরা লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ। এবার পবিত্র হজ শুক্রবার হওয়ায় এই হজের মর্তবা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকেই শুক্রবার হজকে আকবরী হজ হিসেবে অভিহিত করেন। আকবরী হজের সময় সৌদি সরকার তথা রাজপরিবারের পক্ষ থেকে উপঢৌকন দেয়া হয় হাজীদের। পবিত্র হাদিস শরিফের বর্ণনা মতে, হজের তিনটি ফরজের মধ্যে আরাফাত ময়দানে অ...
সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবিবেচকের মতো মন্তব্যে সরকার নয়, লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন। লতিফ সিদ্দিকীর মন্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটা কারও কাছে গ্রহণযোগ্য নয়। এ মন্তব্যের দায় তাকেই বহন করতে হবে। খেসারতও দিতে হবে তাকে। এ জন্য যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। শুক্রবার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দলে রাখা হবে না। তবে সাংবিধানিক এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনেই কাজটি সম্পন্ন করা হবে। রাষ্ট্রপতি হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরলে অব্যাহতি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। এরপর সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। আর দল থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন লাগবে। এজন্য কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে গতকাল গণভবনে...