ফ্রান্সে ফের গুলি, পত্রিকা অফিসে হামলাকারী দুই ভাইসহ নিহত ৩
ফ্রান্সের রাজধানী প্যারিসের রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলাকারী দুই ভাই সাইদ কোশি (৩৪) ও শরিফ কোশি (৩২) নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। এছাড়া প্যারিসের একটি সুপারশপে ঢুকে লোকজনকে জিম্মি করে রাখা অপর সন্ত্রাসী আমেদি কৌলিবেলি (৩২) একই ধরনের অভিযানে নিহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আগে আমেদি তার হাতে জিম্মি থাকা লোকজনের মধ্য থেকে কমপক্ষে চারজনকে হত্যা করে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর বিবিসি ও এএফপির।ইসলাম ধর্ম ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি হেবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, পুলিশের দুই সদস্য ও অন্য দুজন। এছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে কয়েক দশকের মধ্যে এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলেছে, গতকাল সাইদ কোশি ও তার ভাই শরিফ কোশি প্যারিসের অদূরের শহর...







