হরতালে নাশকতারোধে ২০৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন নাশকতারোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২০৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এছাড়া জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হরতালে নাশকতারোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুধু রাজধানীর নিরাপত্তার স্বার্থে আজ ভোর থেকে ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। যা মোতায়েন থাকবে রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া, রাজধানী ঢাকার বাইরে মোতায়েন রয়েছে ১৯৮ প্লাটুন বিজিবি। এরমধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনে নিরাপত্তার জন্য ১০৮ প্লাটুন এবং বিভিন্ন স্থানে অন্যান্য নাশকতা এড়াতে দায়িত্বপালন করবে ৯০ প্লাটুন।তিনি আরো জানান, জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য প্রয়োজনে ৭০ ...







