বড় জয় দিয়ে শুরু পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক :বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৩ রানের জয় তুলে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা।
দুবাইয়ে সিরিজের প্রথম দিবারাত্রির ওয়ানডেতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। আহমেদ শেহজাদ রানের খাতা খোলার আগেই ফিরেন সাজঘরে। দ্বিতীয় উইকেটে ফাখর জামানকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন বাবর আজম। ৪৩ রান করে ফাখর বোল্ড আউট হলে ভাঙে এই জুটি।
এরপর তৃতীয় উইকেটে বাবরের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে ফেরেন মোহাম্মদ হাফিজ (৩২)। পাকিস্তান ইনিংসে সবচেয়ে বড় জুটিটা আসে চতুর্থ উইকেটে। শোয়েব মালিক আর বাবর আজম মিলে এই জুটিতে যোগ করেন ১৩৯ রান। ৮১ রান করে আউট হন মালিক।
মালিক ৮১ রানে আউট হলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। সুরাঙ্গা লাকমলের শিকার হয়ে ফেরার আগে ১...







