Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

ক্যাসেল ইউনাইটেডের দুর্বার  ডিপিএল জুনিয়র শিরোফা জয়

ক্যাসেল ইউনাইটেডের দুর্বার ডিপিএল জুনিয়র শিরোফা জয়

খেলাধুলা, খেলার মাঠ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ের বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে মাসব্যাপী আয়োজিত দুর্বার ফুটবল উৎসব গত ২৬ নভেম্বর বর্ণিল আয়োজনে শুরু হয়। সে উৎসবে ১ম বারের মত যুক্ত হয় দুর্বার প্রিমিয়ার লীগ (ডিপিএল) জুনিয়র গ্রুপ। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার মলিয়াইশ স্কুল মাঠে জমকালো আয়োজনে এ গ্রুপের শিরোফা নির্ধারণী ম্যাচ সম্পন্ন হয়। সে ম্যাচে হাড্ডহাড্ডি লড়াইয়ে সৈকত চৌধুরীর মালিকানাধীন ব্রাইটেন সোলজার্স দলকে দুই-শূন্য গোলে পরাজিত করে ডিপিএল জুনিয়র শিরোফা জয় করে আলী হায়দার চৌধুরীর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড। শিরোফা নির্ধারণী ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা মেয়র মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা। এসময় আরো উপস্থিত ছিলেন কোমফোর্ট হাসপাতাল লি. এর চেয়ারম্যান মো. নিজা...
দুর্বারের ডিপিএল ফাইনাল উৎসব বৃহস্পতিবার ও শুক্রবার

দুর্বারের ডিপিএল ফাইনাল উৎসব বৃহস্পতিবার ও শুক্রবার

খেলাধুলা, খেলার মাঠ, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ফুটবল মানে উত্তেজনা-ফুটবল মানে উৎসব। আবহমানকাল থেকে গ্রাম-বাংলার ঐতিহ্যের খেলা ফুটবল। যে খেলায় হাজারো ফুটবলপ্রেমী দর্শক খুঁজে পায় প্রাণের স্পন্দন। মীরসরাইয়ের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'দুর্বার প্রগতি সংগঠন' তাই মাসব্যাপী আয়োজন করল এ ফুটবল উৎসবের। সমগ্র উপজেলার প্রায় ২৮০ জন নিবন্ধিত নবীন-প্রবীন তারকা ফুটবলার তিনটি বিভাগে ১২ টি দলের অংশগ্রহণে দুর্বার শিরোফা জয়ে অংশ নেয়। মলিয়াইশের হেতালিয়া খাল পাড়ে চিরসবুজে ঢাকা মাঠে- এ দুর্বার প্রিমিয়ার লীগ (ডিপিএল) টুর্নামেন্টের আয়োজন করে তারা। আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় ডিপিএল জুনিয়র গ্রুপের প্রথম আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সে ম্যাচের শিরোপা জয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গ্রুপ পর্বে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী সৈকত চোধুরীর মালিকানাধীন ব্রাইটেন সোলজার্স ও আলী হায়দার চৈধুরীর মালিকানাধীন ক্যাসেল ইউনাইটেড। সে আয়োজনে প...
আবুধাবীতে ইয়ুথ ফোরামের তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত

আবুধাবীতে ইয়ুথ ফোরামের তৃতীয় কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, সংবাদ শিরোনাম, স্লাইড
ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের বসবাসরত মিরসরাই প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন মিরসরাই ইয়ুথ ফোরাম ইউএই এর চলতি বছরের শেষ ও টানা তৃতীয় কর্মশালা আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্ঠিত হয়েছে। কর্মের সন্ধানে পরদেশে দিন যাপন করা প্রবাসীরা নিজেদের আয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আঞ্চলিক উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা সহ সদস্যদের মধ্যে নেতৃত্ব গুণাগুণ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে আলোচনা হয় উক্ত কর্মশালায়। গত শুক্রবার সংগঠনের সহ সভাপতি লিটন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইয়ুথ ফোরামের প্রতিষ্ঠাতা সাংবাদিক কামরুল হাসান জনি। এতে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আরশাদ নুর, সিনিয়র সহ সভাপতি মেজবা ভূঁইয়া, সহ-সভাপতি সালাউদ্দিন, সহ অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামীম, আরিফ হোসেন, হুমায়ুন, রাসেল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রবাসী হিসেবে পরদেশে থাকলেও নিজের অঞ্চল ও আঞ্চলিক কিছু দায়বদ্ধ...
মীরসরাইয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

মীরসরাইয়ে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ কার্তিক-অগ্রহায়ণ হেমন্তকাল। হেমন্তের আগমনে পদধ্বনি পাওয়া যায় শীতের। আর শীতের সঙ্গে সম্পর্ক খেজুর রসের। হেমন্তকালেই শুরু হয় গাছিদের তোড়জোর। রস আহরণে ব্যস্ত হয়ে ওঠেন তারা। চারদিকে সেই আয়োজনই চোখে পড়ছে। দেশের অন্যান্য স্থানের ন্যায় মীরসরাইয়ের শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের কাজ। উপজেলার বিভিন্ন গ্রামে গাছ পরিস্কার কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। আবার কোনো কোনো গ্রামে মাসখানেক আগেই গাছ পরিষ্কারের কাজ শেষ করেছেন তারা। ফলে কোনো গাছে পুরোদমে আবার কিছু সংখ্যক গাছে অল্প অল্প করে রসও নামতে শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করেরহাট, হি্গংুলী, জোরারগঞ্জ, মিঠাছরা, মীরসরাই, খৈয়াছড়া, মায়ানী, মঘাদিয়া, হাইতকান্দি, সাহেরখালী, ইউনিয়নের গ্রামগুলোতে প্রতি বছর প্রচুর পরিমাণ খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে। শীতের সুস্বাদু প্রাকৃতিক পানীয় খেজুর রস মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ...
জানুয়ারিতে হজ চুক্তি, বাংলাদেশের কোটা ১ লাখ ৩০ হাজার

জানুয়ারিতে হজ চুক্তি, বাংলাদেশের কোটা ১ লাখ ৩০ হাজার

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  ২০১৮ সালের ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে জেদ্দায় সৌদি-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি সম্পন্ন হবে। দ্বি-পাক্ষিক হজ চুক্তির পর হজ প্যাকেজ ঘোষণা করা হবে। হজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে নতুন নতুন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে ধর্ম মন্ত্রণালয়। এ পরিকল্পনার অংশ হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথমবারের মতো হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে। প্রকাশিত ক্যালেন্ডারে অর্ধশত কার্যক্রমের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করা আছে। সে অনুযায়ী ২০১৮ সালের হজ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। চলবে আগামী বছরের ১৪ আগস্ট পর্যন্ত। প্রকাশিত হজ ক্যালেন্ডারে হজ সংশ্লিষ্ট বিভিন্ন কাজের সম্ভাব্য শুরু ও শেষের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কে সেটাও বলে দেওয়া হয়েছে। এর ফলে হজ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ নিয়ে মন্ত্রণালয়গুলো আর ফাইল ঠেলাঠেলি করত...
শীতের দিনে তৈরি করুন ৪টি সুস্বাদু স্যুপ

শীতের দিনে তৈরি করুন ৪টি সুস্বাদু স্যুপ

সুস্বাস্থ্য, স্লাইড
    শীত কাটাতে স্যুপের জুড়ি নেই। শীতের বিকেলে কিংবা রাতের খাবারের পর একবাটি ধোঁয়া ওঠা স্যুপ হলে কিন্তু মন্দ হয় না। শীতকে স্যুপময় করে তুলতে আসুন দেখে নেই বাড়িতে সহজেই তৈরি করা যায় এমন ৪টি স্যুপের রেসিপি। ব্রকলি স্যুপ যা যা লাগবে ১টি মাঝারি আকারের ব্রকলি ১টি বড় পেঁয়াজ (কুচি) লবণ পরিমাণ মতো ১ টেবিল চামচ মরিচ গুঁড়া ১ টেবিল চামচ জলপাই তেল বা মাখন সাজানোর জন্য ক্রিম যেভাবে বানাবেন প্রেসার কুকারে তেল বা মাখন গরম করে নিন। পেঁয়াজ ও রসুন যোগ করে ভালোভাবে নাড়তে থাকুন। এবার ব্রকলির টুকরার সাথে লবণ মিশিয়ে একসাথে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিন এবং একটি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। একবার ঠাণ্ঠা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার মিশ্রণটি কয়েক মিনিট তাপ দিন। মরিচের গুঁড়া যোগ করুন। ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। সালসা স্যুপ যা যা লাগবে ৫-৬টি কাটা টমেটো ২ট...
প্রবালের উদ্যোগে বিজয় দিবস সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রবালের উদ্যোগে বিজয় দিবস সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই কিন্ডার গার্টেনে প্রবালের বন্ধুরা নাচে গানে কবিতায় একাকার হয়ে হারিয়ে গিয়েছিল বিজয় দিবস সাহিত্য আসরে। কবিতা, গান আর শৈল্পিক নৃত্যের তালে পুরো প্রকৃতি ও যেন বিমুগ্ধতায় বিমোহিত হয়েছিল। রোববার (৩ ডিসেম্বর) মীরসরাই কিন্ডার গার্টেনে সেমিনার কক্ষে প্রবালের সভাপতি মাষ্টার এম গিয়াস উদ্দিন সভাপতিত্বে এবং প্রবালের সাধারণ সম্পাদক সাংবাদিক রাজিব মজুমদারের সঞ্চালনায় উক্ত বিজয় দিবসের সাহিত্য আসর অনুষ্ঠান উদ্বোধন করেন মীরসরাই প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান পলাশ এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই বিশ^বিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডা. জামশেদ আলম । বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সেলিম, অধ্যাপক আক্তারুজ্জামান, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ, মীরসরাই প্রেস ক্লাবে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ই...
‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সাখাওয়াত হোসেন মিঠুর পরিচালনায় নতুন ধারায় মিউজিক ভিডিও

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সাখাওয়াত হোসেন মিঠুর পরিচালনায় নতুন ধারায় মিউজিক ভিডিও

বিনোদন, স্লাইড
বিনোধন ডেস্ক :: বেদের মেয়ে জ্যোৎস্না সম্প্রতি এই গানটির (ঈড়াবৎ ংড়হম) করেছেন প্রবাল। গানটি সম্পূর্ণ নতুন আলোকে তুলা ধরা হয়েছে। গানটি র‌্যাফ করেছেন, ডিএক্স রাকিব। গানটির মিউজিক কম্পোজ করেছেন, তরুণ মিউজিক ডিরেক্টর বাপ্পি। গানটিকে মিউজিক ভিডিও রূপ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কবি ও পরিচালক সাখাওয়াত হোসেন মিঠু। উনার সাথে কথা বলে জানা যায়, এই মিউজিক ভিডিওটি নতুন মানের নতুন ধারার আলোকে চিত্রায়িত করা হয়েছে। আমার বিশ্বাস এই নব্য চিত্রায়িত মিউজিক ভিডিওটি দেখে দর্শক শ্রোতাগণ আনন্দিত হবেন । এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে যারা কাজ করেছেন ড্ক্সি রাকিব, বাপ্পি, উম্মে সিনহা ও স্নিগ্ধা। নতুন মডেল হিসেবে তারা অনেক মেধাবী ও সাহসী। আসলে আমি তরুণ ছেলে-মেয়েদের নিয়ে কাজ করতেই খুব সা”ছন্দবোধ করি ও ভালোবাসি। আশা করছি খুব শিঘ্রই মিউজিক ভিডিওটি মুক্তি পাবে...