Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

ফুুলেল ফিতা কেটে পায়রা উড়িয়ে  মীরসরাই থিয়েটার এর মহড়া উদ্বোধন

ফুুলেল ফিতা কেটে পায়রা উড়িয়ে মীরসরাই থিয়েটার এর মহড়া উদ্বোধন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  ইমাম হোসেন, মীরসরাই ঃ ‘মীরসরাই থিয়েটার’ নামে নাট্য সংগঠনের যাত্রা শুরু হলো মীরসরাইয়ে। জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর গল্প অবলম্বনে প্রয়াত নাট্যকার দুলাল জুবাইদ এর নাট্য রুপায়নে ‘‘ জ্বীনের বাদশা’’ নামক নাটকের মহড়ার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় উক্ত সংগঠনের । শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় খবরিকা ষ্টুডিও হলে মহড়া শুভ উদ্বোধন করেন চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। এসময় প্রধান অতিথী উদ্বোধক প্রদীপ দেওয়ানজী পায়রা উড়িয়ে ও ফুলেল ফিতা কেটে মহড়া মহড়া উদ্বোধন করেন। তিনি বলেন নাট্য ও সংস্কৃতিসেবায় তিনি মীরসরাইতে খুব শীঘ্রই প্রশিক্ষন কর্মশালার উদ্যোগ গ্রহন করা হবে। সংস্কৃতি চর্চা প্রতিটি মানুষের জীবনের একটি সমৃদ্ধ অঙ্গ। যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবে সে নিজেকে সমৃদ্ধ করার জন্য কাজ করলো। আর এভাবে পুরো দেশ ও সমাজের সমৃদ্ধতা সম্ভ...
আরব আমিরাতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে গণসংবর্ধনা

আরব আমিরাতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কে গণসংবর্ধনা

আমিরাত সংস্করণ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন মান্না  আরব আমিরাত প্রতিনিধি :- "তুমি আবার এসেছো ফিরে কোটি জনতার মাঝে লাল সবুজের গৌরব বিজয়ের নিশান উড়ে" মিরসরাই সমিতি ,আরব আমিরাতের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব এস.এম. মাজহার উল্ল্যাহ মিয়া চৌধুরী সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ মোরশেদ আজম সঞ্চালনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গণসংবর্ধনা অনুষ্টান হয় । আরব আমিরাত আবুধাবী শহরে মিরসরাই প্রবাসী বাঙালিদের একমাএ সংগঠন মিরসরাই সমিতি এর উদ্যোগে ও আল সুমাইয়া গ্রুপ ,চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম খান সি আই পি সার্বিক সহযোগী গত ২১ ডিসেম্বর ,বৃহস্পতিবার, ভাইচরয় হোটেলের বলরুমে অনুষ্টিত হয় এই বর্ণিল গণসংবর্ধনা ও বিজয়ে আলোচনা সভা আয়োজন। অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যা রাত ৯ টায়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিণত হয় মিরসরাই প্রব...
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ

মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের উদ্দ্যোগে ও ক্লিপটন গ্রুপের চেয়ারম্যান লায়ন প্রফেসর এমডিএম লায়ন কামাল উদ্দিন চৌধুরীরর পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারতালুক গ্রাম ও বড়তাকিয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে এই টিন বিতরণ করা হয়। মঘাদিয়ার ১২ পরিবার, হাইতকান্দি ও খৈয়াছড়ার দুই পরিবারের মাঝে ৪৩২ পিস টিন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ মীরসরাই এসোসিয়েশনের সভাপতি লায়ন তাহের আহম্মদ, লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের সভাপতি ক্লিফটন গ্রুপের পরিচালক লায়ন আলী হায়দার চৌধুরী , মীরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, লায়ন্স ক্লাব চিটাগাং মীরসরাইয়ের সাবেক সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, বর্তমান সাধারণ সম্পাদক লায়ন মাঈন উদ্দিন , সহ-সভাপতি লায়ন ইলিয়াছ সিরাজী, বিএ...
মীরসরাইয়ে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা

মীরসরাইয়ে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, শিশু নিকেতন ও মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩টি কেন্দ্রে একযোগে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণির ১৯৮৭ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে পরীক্ষার হল পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন, কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, অধ্যক্ষ নুরুল আবছার, সাবেক অধ্যক্ষ কামরুল ইসলাম, শান্তিনীড় উপদেষ্ঠা মীর্জা জসীম উদ্দিন, লায়ন তাহের আহম্মদ, অধ্যাপক সুনীল কান্তি না...
বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::: বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ মীরসরাই উপজেলা শাখা কর্তৃক মিঠাছরা মহামায়া মন্দির প্রাঙ্গণে শুক্রবার ( ২২ ডিসেম্বর ) সকাল ১০ ঘটিকায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মীরসরাই উপজেলা শাখার আহবায়ক রাজিব চন্দ্র দাশ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার সভাপতি বাবু উত্তম শর্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গোপী কুমার দাশ, মহামায়া মন্দিরের সাধারণ সম্পাদক শ্যামল দে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি উত্তম শর্মা সংগঠন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটি ও প্রত্যেক ইউনিয়নের আহবায়ক, সদস্য সচিবকে সুন্দর ভাবে আগামী দিনের লক্ষ্য পূরনে কাজ করে যাওয়ার আহবান করেন এবং সংগঠন কে সু-সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন...

সাখাওয়াত হোসেন মিঠুর পরিচালনায় নতুন মিউজিক ভিডিও জানেমন

বিনোদন, স্লাইড
বিনোধন ডেস্কঃ তরুন পরিচালক সাখাওয়াত হোসেন মিঠুর নির্দেশনায় মুকুল জামিলের মিউজিক ভিডিও। গত মাসে দুবাই শহরের বিভিন্ন জায়গাতে ভিডিও চিত্র শেষ করলেন গুনি চিত্র পরিচালক সাখাওয়াত হোসেন মিঠু মুকুল জামিলের একক গানের মিউজিক ভিডিও।গানটির সুর করেছেন অনিক সাহান। গানটির পরিচালনা করেছেন সাখাওয়াত হোসেন মিঠু।গানটির কথা জানে মন। গানটিতে মডেলিং করেছেন এই সময়ে জনপ্রিয় দুই শিল্পী ফারদিন খান ও অদিতি।এই গাব্ন টি নিয়ে মুকুল জামিল খুব আশাবাদী।আর সাখাওয়াত হোসেন মিঠুর সাথে কথা বলে জানা যায় এই গানটি আশা করি সবার ভালো লাগবে।কেন না নতুন কিছু যুক্ত করা হয়েছে।দশক মজা পাবে আশা করা যাচ্ছে।...
কবি এম.এ হান্নান কবিতা ”সাহিত্য”

কবি এম.এ হান্নান কবিতা ”সাহিত্য”

কবিতা ও গল্প, স্লাইড
সাহিত্য এম.এ হান্নান পথ- ঘাট প্রান্তর সাহিত্য প্রণয়ে ছুটে অন্তর, সাহিত্য প্রাণের একাংশ এ পথে ধ্বংসি হবে ধ্বংস। ছোট- বড় ধনী গরিব এ ভূমিতে হয় না জরিপ, সাহিত্য পৃথিবীর দেওয়া উপহার ঋণী এ বাংলা ; বিশ্ব সংসার।
মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতকরী’র ফ্রী ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত

মীরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিতকরী’র ফ্রী ব্লাডগ্রুপিং অনুষ্ঠিত

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষ মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিতকরী ‘ফ্রী ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ‘HK HELP BLOOD GROUP’ এর সহযোগিতায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ব্লাডগ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আবুতোরাব বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ‘হিতকরী পাঠগৃহে’ ব্লাডগ্রুপিং উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন মাস্টার। এসময় বিজয় দিবসের এক র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি আবুতোরাব দক্ষিন বাজার হয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পদক্ষিন হয়ে হিতকরী পাঠগৃহের সামনে এসে শেষ হয়। সাড়ে ৩শত মানুষকে ফ্রী ব্লাডগ্রুপিং সেবা দেয়া হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, সাধারন মানুষ ও জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ‘ফ্রী ব্লাডগ্রুপিং’ সেবা দেয়া হয়। এসময় ব্লাডগ্...