Sunday, November 1Welcome khabarica24 Online

স্লাইড

আবুধাবী হিল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৬টি বইয়ে প্রকাশনা উৎসব আজ

আবুধাবী হিল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৬টি বইয়ে প্রকাশনা উৎসব আজ

আমিরাত সংস্করণ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধি : শিল্প, কবি, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত এর উদ্যোগে ও আল সুমাইয়া গ্রুপ, চেয়ারম্যান ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত এর প্রধান পৃষ্টপোষক ফখরুল ইসলাম খান সি আই পি সার্বিক সহযোগীতা আজ ২৩ শে ফেব্রুয়ারি২০১৮ ইং, রোজ শুক্রবার, সন্ধ্যা ৭;৩০ মিনিট আরব আমিরাতে রাজধানী,আবুধাবী হিল্টন হোটলের হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৬টি বইয়ে প্রকাশনা উৎসবের অনুষ্টানে আয়োজন করা হয়েছে।   এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ফখরুল ইসলাম খান সি আই পি।চেয়ারম্যান, আল সুমাইয়া গ্রুপ ও প্রধান পৃষ্টপোষক জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত। সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত এর সভাপতি।   উক্ত অনুষ্টানে আরব আমিরাতে অবস্থিত সব ব্যাবসায়ী, রাজনৈক ব্যাক্তি, সমাজকর্মী, সংগঠক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়া...
সব দায় কি কেবল মেয়েদের?

সব দায় কি কেবল মেয়েদের?

কবিতা ও গল্প, স্লাইড
সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত চিরকাল সবকিছু থেকে মেয়েদের দমিয়ে রাখা হয়েছে। যা কিছু খারাপ হোক, সব দোষ গিয়ে পড়ে মেয়েদের কাঁধে। আর মেয়েরা ভাল কিছু করলেও সমাজে তার মূল্যায়ন নেই। বরং মেয়েরা ভাল কিছু করতে চাইলে সমাজ বাঁধা হয়ে দাঁড়ায়, সমাজের মানুষেরা টেনে হিঁচড়ে নিচে নামাতে চেষ্টা করে তাদের। একটা মেয়ে যখন ধর্ষনের শিকার হয়, মেয়েটাকে ধর্ষিতা উপাধি দেওয়া হয়। ধর্ষনের জন্য সমাজের অনেক বড় একটা অংশ মেয়েটাকেই দায়ী করে। কিন্তু কোনো মেয়ে কি ইচ্ছে করে ধর্ষিতা হতে চায়? কোনো মেয়ে কি এভাবে নিজের সর্বনাশ ডেকে আনে? বড় হয়ে শুনেছি, সব দোষ সব কলঙ্ক মেয়েদেরই হয়, ছেলেদের গায়ে কোনো কাদা লাগেনা। কিন্তু কেন! পুরুষশাসিত সমাজ বলে? যদি তাই হয়, তাহলে এমন পুরুষ শাসিত সমাজ আমি চাইনা। একটা গণতান্ত্রিক সমাজ চাই আমি, যেখানে ন্যায়ের প্রতিষ্ঠা হবে। আবার, একটা মেয়ে যখন পতিতালয়ে থাকে, তাকে বেশ্যা বলে গালি দেই আমরা, সমাজের আট দশটা সা...
দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসাইনের প্রশ্নফাঁস রোধে অভূতপূর্ব প্রস্তাবনা

দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা জুবায়ের হোসাইনের প্রশ্নফাঁস রোধে অভূতপূর্ব প্রস্তাবনা

বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেস্কঃ ২০১৭ সালে জাতীয় পুরষ্কার প্রাপ্ত এবং দক্ষিণ এশিয়ার সেরা আইটি সম্মাননা (mBillionth Award South ASIA) প্রাপ্ত অ্যাপ “ভ্যাট চেকার” এবং 1.3 মিলিয়ন ব্যাবহারকারীর বিশ্ব কাঁপানো মোবাইল অ্যাপ Top Tube এর ফাউন্ডার জুবায়ের হোসাইন দিয়েছেন প্রশ্নফাঁস রোধে অসাধারণ ও অভূতপূর্ব প্রস্তাবনা। "প্রশ্নপত্র ফাঁস বেশ কয়েকবছর ধরে চলে আসছে যা এখন মহামারী আকার ধারন করেছে। এ অনিয়ম রোধ করতে নানা মহল থেকে বেশ কয়েকটি প্রস্তাবনা এসেছে, তবে আমি স্টাডি করে একান্ত কিছু আইডিয়া শেয়ার করবো এবং প্রস্তাবিত কিছু উদ্যোগের ভালো - খারাপ দিক নিয়ে আলোচনা করবো। আমার উদ্যোগটির নাম দিয়েছি “Digital Question Locker -DQL" DQL হবে এক ধরনের IoT প্রজেক্ট। প্রথমে একটু বলে নিচ্ছি IoT প্রজেক্ট কাকে বলে। The Internet of things (IoT) হচ্ছে এক ধরনের ফিজিকাল ইলেকট্রোনিক ডিভাইস যা ডিজিটাল সফটওয়্যার এর মাধ্যমে সেট্রালি নি...
জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের পুণর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠান বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ অনুষ্ঠানে ২০০৮ ব্যাচের ছাত্র সামছুদ্দিন আবীরের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন ভূঁঞা, প্রধান শিক্ষক সাইফুল আলম, সহ-প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দে, জয়পুর পূর্ব জোয়ার আংকুরেরনেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত রঞ্জন নাথ, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দীন ভূঁইয়া, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তারেক নিজামী, রেজাউল করিম, নীলুফা ইয়াছমিন, কেয়া চক্রবর্তী, অছিউর রহমান, পরিচালনা সদস্য জহুরুল আলম চৌধুরী, নুরুল আলম, ২০০৮ ব্যাচের ছাত্র জয়নাল আবেদীন, গোপাল দেব...
ডিসি হিলে ৯দিনব্যাপী একুশ বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে হবে

ডিসি হিলে ৯দিনব্যাপী একুশ বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে হবে

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন-ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষার কথা সবার মনে পড়ে। প্রায় দিনই বইমেলাই যায়, অনেকের সঙ্গে কথা হয়, দেখা হয়-ভালোই লাগে। এখন তো আমরা স্বাধীন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। অর্জিত জিনিস ভক্তি-শ্রদ্ধাভরে সহজভাবে পালন করব এটাই তো স্বাভাবিক। তবে আগে তা পালন করা ছিল খুব কঠিন। অতীতে কষ্টকর দিনগুলোর কথা আজও মনে পড়ে। প্রায় প্রতিদিনই ধরপাকড়, মারধর কতকিছু হতো, তবুও আমরা অনুষ্ঠান করতাম, অনেকটা জোর-জবরদস্তি করা হলেও করতে হতো, আমাদের গন্তব্যে যেতে হবে ভেবে। আমাদের সময় তৎকালীন ছাত্রনেতাদের অন্যতম কাজই ছিল আন্দোলনকে বেগবান করে তোলা। সে জন্যই ছাত্রনেতাদের ভূমিকা অস্বীকার করার কোন উপায় নেই। গতকাল ২০ ফেব্রুয়ারি নগরীর নজরুল স্কোয়ার ডিসি হিল প্রাঙ্গনে একুশ মেলা পরিষদ চট্টগ্রাম এর আয়োজনে ডিসি হিলে ৯দ...
ফোর-জি চালুর পর সমস্যায় আইফোন গ্রাহকরা

ফোর-জি চালুর পর সমস্যায় আইফোন গ্রাহকরা

বিজ্ঞান-প্রযুক্তি, সারা-দেশ, স্লাইড
দেশে ফোর-জি সেবা চালু হলেও আধুনিক সেই প্রযুক্তির সেবা পেতে সমস্যায় পড়েছেন আইফোন ব্যবহারকারীরা। ফোর-জি সেবা তো পাওয়াই যাচ্ছে না, বরং ভয়েস কলের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হয়েছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তের আইফোন গ্রাহক ঠিকভাবে কথা শুনতে পারছেন না। ফোর-জি সেবা নিতে একই সমস্যায় স্যামসাং-এর গ্রাহকরাও পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা বা ফোর-জি সেবা চালু হয়েছে সোমবার (১৯ ফেব্রুয়ারি)। গ্রামীণফোন, বাংলালিংক ও রবি বর্তমানে এই সেবা চালু করেছে। কিন্তু কাভারেজ এলাকায় মোবাইল হ্যান্ডসেটের কারণে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কারণ, সব হ্যান্ডসেটে ফোর-জি সেবা চালু করা যায় না। আর দেশের আইফোনের গ্রাহকরা ফোর-জি সেবায় উপযুক্ত হলেও সফটওয়্যার আপডেট জনিত কারণে সেবা পাচ্ছেন না। কবে নাগাদ এটি সমাধান হবে তা নিয়েও স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। আইফোন ব্যবহারকারী একাধিক গ্রা...
মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মীরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম গ্রামের জসিম মাস্টারের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে গেলে জসিম মাস্টার জানান, ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন। অগ্নিকান্ডে ঘটনায় তার দুই ভাই মৃত মহিউদ্দিন ও মৃত জামাল উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। তিনি আরো জানান, ঘটনার সময় গৃহস্থরা কেউ ঘরে ছিলেন না। আগুনের সূত্রপাত কিভাবে ঘটলো এমন প্রশ্নে তিনি জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি তিনি সঠিকভাবে জানেন না। তবে পাশবর্তি ঘরের জনৈক মাসুমা সকালে সেখানে রান্না করেছিল বলে তিনি জানতে পেরেছেন। এদিকে খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যথায় পাশবর্তি ঘরটি...
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’

বিনোদন, সারা-দেশ, স্লাইড
  বিনোদন ডেস্কঃ  নাট্য রচয়িতা আহসানুল হাবিব সোহাগের গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম ব্যাক’। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং সামাজিক জীবনে এর প্রভাবসহ ব্যক্তি ও পারিবারিক জীবনে এর ভয়াবহতা তুলে ধরে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য করেছেন আহসানুল হাবিব সোহাগ। প্রযোজনা করেছেন আরিফুল হক হাসান।আর পরিচালনা করেছেন তরুন নাট্য নির্মাতা আজাদ আল মামুন। রূপগঞ্জের আশপাশে চিত্রাপুরী শুটিং স্পটে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা মীর তুরাগ। আরও অভিনয় করেছেন শেলী আহসান,দীপক কর্মকার,বাদল,হাসান,আপন,ফয়সাল,নয়ন,মরিয়ম সুলতানা নয়ন সহ আরো অনেকে।২৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি মার্চে টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, তরুন লেখক আহসানুল হাবিব সোহাগ এর আগে "আমার ভিতরে ...