উন্নত জাতি হিসেবে গড়ে উঠতে শেখ হাসিনার বিকল্প নাই – গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
মীরসরাই প্রতিনিধিঃ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে চাইলে শেখ হাসিনার কোন বিকল্প নাই,যার কারণ শেখ হাসিনা সরকার বছরের প্রথম দিন সম্পুর্ন বিনা মূল্যে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছে। তিনি আরো বলেন মীরসরাই হবে সিঙ্গাপুর, মীরসরাইয়ে ইকোনিকজোনে ৫০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। মীরসরাইয়ে আর কোন বেকার লোক থাকবে না।
পশ্চিম মায়ানী আর্দশ উচ্চ বিদ্যালয় ২৫ বছরে পা দিল। ওই উপলক্ষে গত ১৫ মার্চ সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে ২৫ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কালো, হলুদ, নীল, সবুজ, বেগুনী, আকাশী, সাদা, নানা রঙ্গের টি শার্ট গায়ে পরিধান করে র্যালীতে পা মেলান শিক্ষক, পড়–য়া, প্রা...







